| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আলহামদুলিল্লাহ প্রথম রোজা ডান!
সন্ধ্যায় এলোমেলো খাবার খাওয়ার কারণে ইফতারের পর শরীরটা আমার খারাপ লেগেছে। আই ফিল ব্যাড। শরবতে এত চিনি দিয়েছে যে, মনে হয়েছে রসোগোল্লার সিরা। এলোমেলো ভাবে ভাজা পোড়া বেশি খাওয়ার কারণে, ইফতারিটা আমার জন্য আরামের হয়নি। ইফতারির পর এক কাপ চা হাতে নিয়ে দুই চুমুক দেওয়ার পর আর খেতে ইচ্ছা করেনি। অথচ দিনের প্রথম চা ছিলো। আজ দ্বিতীয় রোজা। আজ সন্ধ্যায় হাবিজাবি খাবো না। ডাক্তার আমাকে বলেছেন, শুধু মাত্র খাবার বুঝে খেলে দীর্ঘদিন সুস্থ থাকা যায়। আমি সুস্থ থাকতে চাই। আমার একটা কন্যা আছে। আমি মরে গেলে সে আনন্দ নিয়ে বড় হতে পারবে না।
প্রতি বছর রমজানে জিনিসপত্রের দাম বাড়ে।
দেশের মানুষ এতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু এক পিছ লেবুর দাম ২০/২৫ টাকা কেন হবে? এক হালি লেবু কিনি ২০ টাকা দিয়ে। এখন এক পিছ লেবু কিনবে হচ্ছে ২০ টাকা দিয়ে! আজিব! যে জিনিসের দাম হুট করে বেড়ে যায়, সেই জিনিস কেনার জন্য সুরভি অস্থির হয়ে যায়। গত কয়েকদিন ধরে সুরভি বারবার আমাকে ফোন করে মনে করিয়ে দেয়, আজ লেবু নিয়ে এসো। অনেকদিন লেবু দিয়ে ভাত খাই না। আমি লেবু নিয়ে যাই না। খাবো না লেবুর শরবত। আমার ধারনা ব্যবসায়ীরা বদমাশি করছে। ইচ্ছাকৃত ভাবে লেবুর সংকট দেখিয়ে দাম বেশি নিচ্ছে। ইহা অন্যায়। লেবু কিনবো না, এটাই আমার প্রতিবাদ।
গতকাল রাতে আমি মজার এক স্বপ্ন দেখেছি-
স্বপ্নে আমি বিরাট বিজ্ঞানী। শুধু বিজ্ঞানী না, পিএইচডি করেছি পদার্থ বিজ্ঞানে। গণিত ও কোডিং দক্ষতা আমার অনেক। ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য আমাকে নোবেল দেওয়া হয়েছে। যাইহোক, আমি দিন রাত ২৪ ঘণ্টা আমার ল্যাবরেটরিতে কাজ করি। আমি বুড়ো হয়ে গেছি। আমার মাথা ভরতি আইনস্টানের মতো সাদা চুল। খোচা খোচা সাদা দাঁড়ি। আমার কন্যার বিয়ে হয়ে গেছে। সে তার স্বামীর সাথে আমস্টারডাম থাকে। সুরভি চলে গেছে তার বোনের কাছে ইটালি। আমি গবেষনার কাজে ব্যস্ত। আমি বিরাট কিছু একটা আবিস্কার করে ফেলেছি! আমার সাধনা সফল হয়েছে। আনন্দে আমার চোখে পানি চলে এসেছে।
কি আবিস্কার করেছি?
অমরত্ব আবিস্কার করে ফেলেছি। এখন কেউ বলতে পারবে না- মানুষ মরনশীল। আমি আবিস্কার করে ফেলেছি সেই অমোঘ মহার্ঘ ওষুধ। আমার ২২ বছরের সফলতা সার্থক হয়েছে। আজ আমি আকাশ দেখিব। অনেক দিন আকাশ দেখা হয় না! তাই আমি আমার টেবিলের সামনের জানালা খুললাম। হঠাত ধমকা হাওয়া এসে- আমার সমস্ত কাগজ বাতাসে উড়ে গেলো। আমি চেয়ে দেখলাম আমার আবিস্কার বাতাসে উড়ে উড়ে যাচ্ছে। আমি দৌড়ে বাইর গেলাম। কাগজ গুলো ধরতে হবে। এটা আমার জীবনের পরম আবিস্কার, বাতাসে উড়ে যেতে পারে না। নো নেভার। আমি দৌড়ে দৌড়ে কাগজ ধরতে চেষ্টা করছি। আশেপাশের লোকজন আমাকে পাগল মনে করেছে। তারা আমাকে ধরে পাগলা গারদে নিয়ে যাছে! আহ বোকা জাতি! বুঝলো না তারা, কি হারালো!
আমি কোনোদিন'ই- ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিরাট ব্যসায়ী হতে চাইনি।
আমি হতে চেয়েছি একজন কৃষক। সফল কৃষক। ছোটবেলায় অনেকেই জানতে চেয়েছিলো, তুমি বড় হয়ে কি হতে চাও? স্কুলে দেখতাম কেউ বলতো- আমি ডাক্তার হবো। কেউ বলতো আমি পাইলট হবো। কেউ বলতো আমি বিজনেসম্যান হবো। আমি লজ্জায় কাউকে বলতে পারিনি, আমি কৃষক হবো। সুরভির বাবার সাথে যেদিন আমার প্রথম দেখা এবং কথা হয়, সেদিন উনি আমাকে বলেছিলেন, আমি একজন কৃষকের সন্তান। দারুন আত্মবিশ্বাস দেখে ছিলাম তার চোখেমুখে। তার বাবা কৃষক বলে তার মুখে আমি একধরনের গর্ব দেখেছিলাম। আমার কন্যা গর্ব করে বলতে পারবে না, আমার বাবা একজন কৃষক। তবে এই শহরে আমি থাকবো না। গ্রামে চলে যাবো। বাকি জীবন চাষবাস করে কাটিয়ে দিবো।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:০৯
রাজীব নুর বলেছেন: হ্যা জানি আমার বয়স বাড়ছে। বেড়েই চলেছে।
প্রিয় খাবার গুলো সামনে থাকলে না খেয়ে পারি না।
হ্যা আমি সংযমের মধ্যে আছি। কাউকে গালি দিচ্ছি না।
দানখয়রাত কাকে করবো? চারপাশে সবাই হাত বাড়িয়ে আছে। অরজিনাল ভিক্ষুকের সংখ্যা খুব কম।
২|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৫২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্লগে লিখে তে টাকাও কামানো যায় না, আবার উন্নত বিশ্বে আশ্রয়ও পাওয়া যায় না। তারপরও কেন একদিন নাস্তিক, একদিন মুসলিমের ভাব ধরেন?
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: আমি যথেষ্ট পরিমান টাকা ইনকাম করি। আমার সংসার সুন্দর চলে যাচ্ছে।
আর বিদেশ আপাতত আমি যাবো না। কন্যা আরেকটু বড় হোক। তারপর স্থায়ী ভাবে থাকার জন্য উন্নত কোনো দেশে একেবারে চলে যাবো। আমার পরিচয় আমি মানুষ। ধর্ম দিয়ে আমি মানুষকে ভাগ করি না।
৩|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি ও কিছুই হতে চাইনি।
অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: ভাইসাহেব আপনি অনেক কিছুই হয়েছেন।
বাবা হয়েছে।
ব্লগার হয়েছেন।
ইউটূবার হয়েছেন।
চাকরীজীবি হয়েছেন।
প্রবাসী হয়েছেন।
এক সময় শিক্ষকতাও করেছেন।
৪|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: কন্যা একটা কেন অন্যটার কি হলো?
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১৬
রাজীব নুর বলেছেন: আমার দুই কন্যাই ভালো আছে।
সুস্থ আছে। বড় কন্যা নিজেকে গুছিয়ে নিয়েছে। তাকে পড়তে বসো এই কথাটা বলতে হয় না। বরং তাকে পড়ার টেবিল থেকে টেনে সরানো যায় না।
৫|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০৫
ভুয়া মফিজ বলেছেন: আমার একটা কন্যা আছে। আমি মরে গেলে সে আনন্দ নিয়ে বড় হতে পারবে না। আমরা তো জানি আপনার দুইটা কন্যা। নাকি হিজাব পড়ে দেখে বড় কন্যাকে খারিজ করে দিয়েছেন। আপনার বউও শুনেছি এখন বোরখা পড়ে। তাকেও কি খারিজ করার ইচ্ছা আছে?
@ বিচার মানি তালগাছ আমারঃ রানু Split Personality Disorder (SPD)তে ভোগা একজন মানসিক রোগী। কোনদিন সকালে উঠে তার মনে হয়.......আমি একজন নাস্তিক, আবার কোনদিন সকালে উঠে তার মনে হয়.........আমি একজন আস্তিক। সেই অনুযায়ী সারাদিন কথাবার্তা বলে। কাজেই তার কথাবার্তায় বিভ্রান্ত হওয়ার দরকার নাই। একজন মানসিক রোগীকে আমাদের সহানুভূতির দৃষ্টিতে দেখা উচিত!!!! ![]()
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:২০
রাজীব নুর বলেছেন: আপনাকে আমি একজন সহজ সরল ভালো মানুষ হিসেবে ভাবতে চাই।
৬|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩৩
হুমায়রা হারুন বলেছেন: সুরভী ইটালীতে যেয়ে বোনের কাছে কেমন আছে , কি করছে তা একটু বিস্তারিত লেখেন। স্বপ্নে দেখে না থাকলেও বানিয়ে বানিয়ে লেখেন। লেখাটা খুব ভাল হয়েছে।
থিমটা খুব সুন্দর।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:২২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।ভালো থাকুন। সুস্থ থাকুন।
৭|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৯
নতুন নকিব বলেছেন:
আপনার কণ্যা তো দুইজন বলেছিলেন। এখন একজন বলছেন কেন? আরেকজনকে অস্বীকার করছেন?
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:২৪
রাজীব নুর বলেছেন: বাবা মা বা সন্তানকে অস্বীকার করা যায়? সেটা সম্ভব?
নির্বাচনের দিন আমি একটা লেখা লিখেছিলাম। সেখানে লিখেছি, নির্বাচন। তাই রাস্তাঘাট ফাঁকা। আমি দুই কন্যাকে নিয়ে হাঁটতে বের হয়েছি।
৮|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৮
কাছের-মানুষ বলেছেন: আপনি স্বপ্নটা ভাল দেখেছেন, তবে গবেষনার কাগজ হারানো ঠিক হয়নি!
গ্রামে গিয়ে চাষাবাদ শুরু করলে জানিয়েন, মাঝে মাঝে আপনার কৃষি আপডেট পাব ব্লগে!
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: গবেষনার কাগজ হারাইনি।
জানালা খুলে আকাশ দেখতে গিয়েছিলাম। তখন ধমকা হাওয়া এসে কাগজ উড়িয়ে নিয়ে গেছে।
মেয়েটা বড় হোক। তারপর গ্রামে চলে যাবো। কৃষি কাজ করবো।
৯|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উপরে কমেন্ট করা 'বিচার মানি তালগাছ আমার' এবং ভুয়া মফিজ ব্লগার নন। এরা অপরাধী। নিজের অপরাধ লুকাতে ব্লগস্ফিয়ারে বিচরন করেন।
এদের কথায় পাত্তা দিবেন না।
এরা আসলে এক ধরণের মানসিক রোগী। কিন্তু, বুঝতে পারে না। ![]()
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৩৩
রাজীব নুর বলেছেন: শ্যাইয়ান ভাই শুভ সকাল।
নাম শুনেই তো বুঝা যায় সে কি রকম মানসিকতার। উনাকে সবচেয়ে ভালো চিনতে পেরেছেন চাদগাজী। চাঁদগাজী এদের অর্থ্যাত ভুয়াদের নাম দিয়েছেন অপব্লগার।
আমরা অপব্লগারদের নিয়ে কিচ্ছু বলব না। এরা সমাজের আগাছা।
১০|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ব্লগে কে কি লিখবে, সেটা তার অধিকার।
তবে, আপনার দুই কন্যা বলার রহস্য আমি জানি।
@নতুন নকিব - আপনি যদি সত্যিই মুসলমান বলার হয়ে থাকেন, তাহলে, পরের ব্যাপারে নাক গলানো বন্ধ করেন। আপনার কমেন্ট গীবতের পর্যায়ে চলে গিয়েছে।
১১|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ব্লগে কে কি লিখবে, সেটা তার অধিকার।
তবে, আপনার দুই কন্যা বলার রহস্য আমি জানি।
@নতুন নকিব - আপনি যদি সত্যিই মুসলমান ব্লগার হয়ে থাকেন, তাহলে, পরের ব্যাপারে নাক গলানো বন্ধ করেন, প্লিজ। আপনার কমেন্ট গীবতের পর্যায়ে চলে গিয়েছে।
১২|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
@রাজীব ভাই,
বাংলাদেশে কৃষি করাটা সুখের কিছু নয়। আমাদের বেশিরভাগ কৃষক খুব দরিদ্র।
আমি একটি কৃষি গবেষণার জন্যে এখন পর্যন্ত ৪০-এর উপরে জেলা ঘুরে দেখেছি। আমাদের কৃষকরা খুব একটা ভালো অবস্থায় নেই। তাঁদের পরিবার কষ্টে জীবন কাটান।
ওমর খইয়াম কৃষকের সন্তান বলে পরিচয় দিয়ে আমেরিকা জব করেন। যদি কৃষকের জীবন সুখের হতো, তিনি বাংলাদেশে থেকে যেতেন। অন্য প্রফেশনে যেতেন না।
আমি উনার সমালোচনা করছি না। প্রথমে ভেবেছিলাম করবো। কিন্তু, আমাদের দেশে কৃষকদের আসলে রিয়েলিটি এতো কঠিন যে, তাঁদের সন্তানরা পর্যন্ত কৃষক হতে চান না।
১৩|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:১৮
আঁধারের যুবরাজ বলেছেন: কোনো পিতাকে তার সন্তানকে নিয়ে কটাক্ষ করা খুবই দুঃখজনক। রাজীব আমার একসময় ইচ্ছে ছিল দেশে ফিরে কৃষি কাজে যুক্ত হবার। বয়স এবং স্বাস্থ কোনোটাই আর অনুকূলে না।
১৪|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কৃষি হচ্ছে মহান এ শ্রেষ্টতম পেশা।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: লিমিট ছাড়া খাবেন না ; বয়স তো আর কম হলো না । রামাদান মাস কেবল খাওয়ার মাস নয় ; সংযমের মাস। পাশাপাশি দান খয়রাত বাড়িয়ে দেন।