নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ \'চাঁদগাজী\' (সাময়িক পোষ্ট)

১৩ ই মার্চ, ২০২৬ রাত ১০:২০



আমি কোনো রকম ভনিতা না করে স্পষ্ট জানতে চাই-
ব্লগার 'চাঁদগাজী' কবে থেকে প্রথম পাতায় লেখার সুযোগ পাবেন? তাকে আর কতদিন শাস্তি দিবেন? সরকার পতনের পর কারাগার থেকে দাগী আসামীরা ছাড়া পেয়ে যাচ্ছে। আর একজন মুক্তিযোদ্ধাকে ব্লগে মন ভরে লিখতে দিচ্ছেন না! কেন আপনারা এমন করছেন? আমার নিজের'ই সহ্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে। তাহলে চাঁদগাজীর কি মনের অবস্থা হচ্ছে! যিনি ব্লগ ভালোবাসেন, তাকেই প্রথম পাতা থেকে দূরে রাখা হচ্ছে! একজন ভালো ব্লগারকে আর কতদিন অবহেলা করা হবে? আপনারা বুকে হাত রেখে বলেন, চাঁদগাজী অযোগ্য? অদক্ষ? উনি শক্তিশাকলী ব্লগার নন? তাকে যদি বারবার ব্যান করা না হতো- তাহলে আজ সামুতে সবচেয়ে বেশি পোষ্ট থাকতো তার, সবচেয়ে বেশি মন্তব্য থাকতো তার এবং সবচেয়ে বেশি মন্তব্য পেতেনও তিনি। অর্থ্যাত তিনি সামুর সেরা ব্লগার।

আমি প্রতিদিন ব্লগে এসে খোঁজ নিই,
উনাকে ব্যান মুক্ত করা হলো কিনা। না মাসের পর মাস গিয়ে বছর পার হয়ে যাচ্ছে, তাকে মুক্ত করা হচ্ছে না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। গত কয়েক মাস ধরে মনে হচ্ছে, ব্লগে কোনো মডারেটর নেই। মডারেটর থাকলে, নিশ্চয়ই তাকে সকল প্রকার ব্যান থেকে মুক্ত করা হতো। আমাদের দেশে শুধু অন্যায়'ই হয়। তসলিমা নাসরিনকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। অথচ তসলিমা কোনো খুনখারাবি করেন নাই। এদিকে দেশে দুষ্ট লোকের অভাব নেই। তারা বহালতবিয়তেই আছে! কি আজব নিয়ম! ব্লগ পরিচালকের ভাবটা এরকম, আমি বাড়ির মালিক। এখন আমি আমার ভাড়াটিয়াদের কষ্ট দিবো। পানি বন্ধ করে দিবো। রাত আটটা না বাজতেই মেইন গেট বন্ধ করে দিবো। গ্যাস বন্ধ করে দিবো। মানে স্বেচ্ছাচারিতা করিব। কারণ আমি বাড়িওলা। ব্লগ মডারেটরকে হতে হয়- দারুন বুদ্ধিমান এবং নিরপেক্ষ। পক্ষপাতিত্ব করলে ব্লগারের সর্বনাশ হয়।

আর কয়েকদিন পর ইদ!
কবি নজরুলের একটা জনপ্রিয় গান আছে, ''আজ ভুলে যা তোর দোস্ত দুশমন, হাত মিলাও হাতে/ তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরীদ''। আমি ইদের দিন চাঁদগাজীকে সব রকম ব্যান মুক্ত দেখতে চাই। চাঁদগাজীর সাথে সব সময় অন্যায় হয়েছে। ব্লগ ভাগ্যটা চাঁদগাজীর সব সময় খারাপ। ''আমার ব্লগ'' নামে একটা ব্লগ ছিলো, সেই ব্লগেও চাঁদগাজী সুন্দর ও আনন্দ নিয়ে ব্লগিং করতে পারেন নাই। উনি একা একঝাক অশুভ শক্তির সাথে লড়াই করে গেছেন। বারবার তাকে অন্যায় ভাবে থামিয়ে দেওয়া হয়েছে। ইহা অত্যন্ত দুঃখনক। সূর্যকে দমিয়ে রাখা যায় না। চাঁদগাজী এখনও চোখের প্রচন্ড সমস্যা নিয়ে ব্লগিং করে যাচ্ছেন! তাকে স্যলুট না দিয়ে পারা যায় না। উনি একজন রাজনীতি বিশ্লেষক। আন্তর্জাতিক বিষয়ে তার অগাধ জ্ঞান। চাঁদগাজী একজন শক্তিমান ব্লগার। পুরোনো ব্লগারদের সাথে দেখা হলে, জানতে চায়- চাঁদগাজী কেমন আছেন? সামুর প্রান চাঁদগাজী।

চাঁদগাজী একজন রক্ত মাংসের মানুষ।
তার রাগ আছে, জিদ আছে, ভালোবাসা আছে। আছে তীব্র দেশপ্রেম। চাদ্গাজী একজন আজীবন যোদ্ধা। উনি এখনও জামাত শিবিরের বিরুদ্ধে যুদ্ধ করে চলেছেন। এই সামুতেই শুধু মাত্র তার কারনের জামাত শিবির মাথাচারা দিয়ে উঠতে পারে নাই। অথচ এই সামু ব্লগ তাকে অবহেলা করেই যাচ্ছে। অনেক হয়েছে, এবার থামুন। একজন মানুষকে আর কত যন্ত্রনা দেবেন? থামুন। এবার তাকে শান্তিতে ব্লগিং করতে দেন। কত দুষ্টলোক সামুতে আবোল তাবোল লিখে যাচ্ছে। আর একজন জ্ঞানী মানুষকে আপনারা ব্লগিং করতে দিচ্ছেন না। ক্রিমিনালরা সামুতে লিখবে আর একজন গ্রেটলোক, গ্রেট ব্লগার সামুতে দিনের পর দিন ব্যান থাকিবে এটা কেমন কথা? না না, এটা অন্যায়। প্রয়োজনে আমাকে ব্যান করে চাঁদগাজীকে প্রথম পাতায় আসতে দেন। আমি লিখতে জানি না। আমার লেখা মানেই অগোছালো এবং বিশ্রী রকম। চাঁদগাজী দেশের সমস্যা ও সমাধানের কথা লিখেন। তার লেখা সমাজের আয়না।

আমি একজন পুরান ব্লগার।
সামুর প্রতি কিছু দাবী আমি করতেই পারি। সামুর অনেক কিছুর সাক্ষী আমি। নিরপেক্ষ ভাবে বলি, চাঁদগাজী একজন ভালো মানুষ। মানবিক মানুষ। দেশপ্রেমিক। মানুষের প্রতি তার ভালোবাসা সীমাহীণ। সবচেয়ে বড় কথা উনি একজন সৎ এবং বুদ্ধিমান মানুষ। উনার দোষ উনি সবার সাথে তাল মিলিয়ে চলতে পারেন না। মুখের উপর উচিৎ কথা বলে দেন। উনি এতটাই প্রজ্ঞাবান যে অল্পতেই মানুষের মাথায় ঢুকে যান এবং মানুষের মন্দ দিক গুলো সম্পর্কে অবগত হয়ে যান। এই মুহুর্তে আমার আর্জি সসম্মানে চাঁদগাজীকে সকল প্রকার ব্যান থেকে মুক্তি দেওয়া হোক। সামুতে তার পাঠকের সংখ্যা কম নয়। সামুতে তার অবদান কম নয়। আসুন, আমরা সকলে মিলে ব্লগটাকে প্রানবন্ত করে তুলি। আমি আজও বিশ্বাস করি, লিখে লিখে সমাজ বদলে দেওয়া সম্ভব। জয় বাংলা। সকলকে অগ্রীম ইদের শুভেচ্ছা। ইদ মোবারক।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২৬ রাত ১:০৭

নূর আলম হিরণ বলেছেন: তাঁর ব্যান দ্রুত উঠিয়ে নেওয়া হোক।

১৪ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: আন্তরিক ধন্যবাদ, জানবেন।

২| ১৪ ই মার্চ, ২০২৬ রাত ১:৫৬

আঁধারের যুবরাজ বলেছেন: তাঁর ব্যান দ্রুত উঠিয়ে নেওয়া হোক।

১৪ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: হ্যা আওয়াজ তুলুন।

৩| ১৪ ই মার্চ, ২০২৬ রাত ৩:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমি তাকে আগেই বলেছি এখানে তাঁর লেখা উচিত নয়।
ফেসবুকে একটি পেজ খুলে লিখলে তাতে লাখ লাখ পাঠক পড়তে পারবে।

এই ব্লগে হাতে গুনা মাত্রা কয়জন পাঠক আছেন তাও আবার বেশিরভাগই জামাত শিবির।

১৪ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: হ্যা ঠিকই বলেছেন।

৪| ১৪ ই মার্চ, ২০২৬ ভোর ৫:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:








একটি চলমান রাজপথে কিভাবে গাড়ি চালাতে হয় এ বিষয়ে একজন দক্ষ ড্রাইভার তা ভাল করে জানেন ।
তিনি নীজের দ্ক্ষতা দিয়ে খুব দ্রুত কিংবা খুব ধীরগতি এর কোন ভাবেই গাড়ী চালাতে পারবেন না ।
তাহলে বিপদ শুধু নীজের নয় অন্যদের জন্যও বিপদের কারণ । তেমনি ব্লগেরো একটা নিয়ম আছে সেটা
সঠিক ভাবে মেনে না চললে সকলের জন্যই মাথা বেথার কারণ ।

তাঁর লেখায় মুলত দেখা যায় আপনি সহ হাতে গোনা দুয়েকজন ব্লগার এক বা একাধিক বার প্রাসঙ্গিক /অপ্রাসঙ্গিক
মন্তব্য করেন। পরিচিত স্বনামধন্য কোন ব্লগারকেই সেখানে এখন আর দেখা যায় না ।যদিউ বা দু এক জন তাঁর
পোস্টে গিয়ে তাঁর লেখা পাঠে মন্তব্য লিখেন সেখানেও প্রায়শই তিনি উল্টাপাল্টা অপ্রাসঙ্গিক প্রতিমন্তব্য লিখেন
যা দেখলে ব্যপক বিনোদন পাওয়া যায় ।

তিনি যদি একজন আদর্শ ব্লগারের বৈশিষ্ট নিয়ে লেখালেখিতে বিচরণ করেন তবে আমি আশা করি ব্লগ টীম/
কতৃপক্ষ প্রথম পাতায় লেখা প্রকাশ সহ তাঁকে অন্য সুযোগ সুবিধা বহালের বিষয়টি ভেবে দেখবেন । ব্লগ টীম
এখন সক্রিয় আছেন কিনা বুঝতে পারছিনা ।কারণ নির্বাচিত পাতায় দেখা যায় প্রায় ৪মাস পুর্বে যে পোস্ট ছিল
এখনো তাই আছে ।

যাহোক, তাঁর লেখায় সকল সময়েই বেশ কিছু হাস্য রসাত্মক বিনোদন ও হিউমিলিয়েশন থাকে ।
তা উপভোগ করার জন্য অনেক ব্লগার তাঁর ব্লগে বিচরণ করেন । সেদিকটি বিবেনায় নিয়ে ব্লগের
এই ক্রান্তিকালে তাঁর লেখা প্রথম পাতায় প্রকাশের সুযোগ দিলে ভাল বৈ মন্দ হয় না ।

যাহোক, কে কীভাবে লিখবেন , কিভাবে মন্তব্য লিখবেন বা তাঁর মন্তব্যের প্রতিউত্তর দিবেন সেটা তাঁর
একান্ত ব্যক্তিগত বিষয় ।

কামনা করি বিজ্ঞ ব্লগ টিম তাঁর বর্তমান লেখালেখির ধরণ ও গুণমান বিচার বিশ্লেষন করে প্রথম পাতায়
তাঁর লেখা প্রকাশের বিষয়টি বিবেচনা করে দেখবেন ।

শুভেচ্ছা রইল

১৪ ই মার্চ, ২০২৬ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী একজন আধুনিক মানুষ। তার চিন্তা চেতনা উন্নত। তিনি বিজ্ঞানমনস্ক মানুষ। কোনো প্রকার কুসংস্কার তার মধ্যে নেই।
উনি একজন যোগ্য এবং দক্ষ মানুষ। শুধু গাড়ি না এরোপ্লেনও চালাতে পারবেন চোখ বন্ধ করে।

তার লেখা পড়ার জন্য ব্লগাররা হুমরি খেয়ে পড়ে। আপনাকে যদি তিনজন ব্লগার চিনেন, তাকে চিনে ৩ লাখ ব্লগার। আপনার লেখা যদি ১০ জন পড়ে তার লেখা পড়ে ১০ হাজার মানুষ। তার প্রতিটা লেখায় হাজার হাজার মানুষ চোখ রাখে। ব্লগে নেই এমন মানূষও তার লেখা পড়ার জন্য অপেক্ষা করে। আপনি আসলে তার সম্পর্কে সঠিক কিছুই জানেন না। ব্লগের প্রান উনি। উনার সমতুল্যু ব্লগে আর কেউ নেই। হুমায়ূন আহমেদ যেমন একজনই, তেমনই চাঁদগাজীও একজনই।

উনি আধুনিক চিন্তার মানুষ। উদার মনের মানুষ। সত্য কথা বলা মানুষ। অন্যায়ের বিরুদ্ধে বলা মানুষ। দেশের সমস্যা নিয়ে অথবা ব্লগের সমস্যা নিয়ে আপনি কোনোদিন কিছু বলেন নাই। আর উনি বলেন। বারবার বলেন। আপনি ব্লগিং করেন, আপনার সেরা লেখা হাতে গোনা কয়েকটা। আর চাঁদগাজীর সেরা লেখা প্রায় সব গুলো। এখন হয়তো উনি চোখের সমস্যার কারণে ঠিক ভাবে লিখছেন না। তার অতীতের লেখা সম্পর্কে আপনার কোনো ধারনাই নেই। চাঁদগাজীর দুনিয়া হচ্ছে লজিকময়। আর আপনি লিখেন লজিকের বাইরে গিয়ে। প্রার্থক্যটা বুঝতে পারছেন?

উনি সঠিক পথে আছেন বলেই, বারবার উনার উপর ঝড় তুফান হানা দেয়। উনি অন্যায়ের বিরুদ্ধে বলেন বলেই, উনাকে বেশি শাস্তি পেতে হয়। কিন্তু উনি অকুতোভয়। তোষামতি স্বভাব উনার মধ্যে নেই। উনি গ্রেট। জাস্ট গ্রেট। চাঁদগাজীর সবচেয়ে ভালো গুন, কেউ ভুল তথ্য দিলে সেটা উনি ধরিয়ে দেন। আবার কেউ ভালো লিখলে উনি মন ভরে প্রশংসা করেন। যেমন আপনার একটা লেখা (আম্রপলি) নিয়ে, লেখাটা পরে চাঁদগাজী মুগ্ধ হয়েছিলেন। সেটা উনি অসংখ্যবার বলেছেন।

উনার মতো রসিক মানুষ, এই সামু ব্লগে আর নেই। যে কোনো আড্ডায় লোকজন তার অপেক্ষায় থাকে। আমি তার রসিকতা গুলো দারুন উপভোগ করি। যেমন ধরেন তারেক জিয়াকে উনি নাম দিয়েছেন। খাম্বামিয়া। যতবার আমার খাম্বামিয়া নামটা মনে পড়ে ততবার আমি হাসি।
আপনার পোষ্ট গুলো অনেক বড় হয়। আর উনার পোষ্ট গুলো ছোট হয়। উনি অল্প কথায় অনেকখানি বলে দেন।

ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।

৫| ১৪ ই মার্চ, ২০২৬ সকাল ৭:২৩

বাকপ্রবাস বলেছেন: হাসিনা বুবু যেদিন আসবে সেদিন যেন ওনার ব্যান্ড তোলে দেয়া হয়

১৪ ই মার্চ, ২০২৬ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে?

৬| ১৪ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৫৯

কামাল১৮ বলেছেন: কেউ নিজের থেকে যোগ্য লোককে সাথে রাখতে চায় না।

১৪ ই মার্চ, ২০২৬ সকাল ১১:০৪

রাজীব নুর বলেছেন: আমি সব সময় সৎ, মানবিক, যোগ্য ও দক্ষ মানুষদের সাথে থাকতে চাই।

৭| ১৪ ই মার্চ, ২০২৬ সকাল ৯:১৬

tofazzul বলেছেন: উনাকে খেপিয়ে তুলতে পারে মন্তব্যের ঝড়ে টিকতে না পেরে রিপোর্ট করে তাঁর ব্যান উঠিয়ে নেওয়া হোক।

১৪ ই মার্চ, ২০২৬ সকাল ১১:১০

রাজীব নুর বলেছেন: সঠিক বলেছেন।

এই পোষ্টে সাত জন মন্তব্য করেছেন। ৭ জনের মধ্যে ৬ জনই চাচ্ছেন উনার ব্যান তুলে নেওয়া হোক।
আশাকরি এবার মডারেটর সাহেবের টনক নড়বে।

৮| ১৪ ই মার্চ, ২০২৬ দুপুর ২:২৬

রানার ব্লগ বলেছেন: তার ব্যাক মুক্ত করা হোক । একই রকম অপরাধে দুই রকম বিধান মানা যায় না ।

৯| ১৪ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:৪২

জিকোব্লগ বলেছেন:



কে কী মন্তব্য করেছে, দেখতে এলাম। সব চামচাদের একসাথে দেখা গেল। =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.