নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকাল

০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর সাথে বীরত্ব দেখায়।

একদিন যে ভালোবাসতো-
সে এখন অবহেলা করে,
হয়তো ঘৃনাও!
ঝগড়া করতে পারি না, ইচ্ছেও হয় না,
সব ভুলভাল কাজ করেছি অতীতে!
আজকাল ভীষণ ভীষণ ভয়ের স্বপ্ন দেখি!
যেন আমি বুড়ো হয়ে গেছি, জীবনীশক্তি ফুরিয়ে গেছে।

একজন পুরুষের কাছে,
এক নারীই তো সর্বস্ব হতে পারে না, পারে কী?
একে একে হাত যাবে, পা যাবে, চোখ যাবে, মাথা যাবে।
আমার আমিকে খুঁজে বেড়াই আজকাল।
ভাটিয়ে গেছে বয়স! বুকে জমেছে কংকর!
পলিমাটির আস্তরণ পড়েছে ক্ষতচিহ্নের উপর!
নেই মনের দুর্জয় শক্তি, নৈতিক শক্তি।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২৬ রাত ১১:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: আপনার লেখার ধার কমে গেছে ।

০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:০০

রাজীব নুর বলেছেন: ভুল মন্তব্য করলেন।
কোনোদিনই আমার লেখার ধার ছিলো না।

২| ০৮ ই জুন, ২০২৬ রাত ১২:০০

হুমায়রা হারুন বলেছেন: একে একে কোথায় হাত যাবে, পা যাবে?

০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: রুপক অর্থে হাত, পা আর মাথার কথা বলা হয়েছে।

একটা কবিতা আছে, "ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় / পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি"। চাঁদ কি রুটি?

৩| ০৮ ই জুন, ২০২৬ সকাল ১০:১৩

আলমগীর সরকার লিটন বলেছেন: কুতুব দার স্মরণে

০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: !

৪| ০৮ ই জুন, ২০২৬ রাত ৮:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার কবিতা লেখার চেষ্টা বদ দেয়ার দরকার নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.