নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ওরা ভয়ংকর

০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ চিৎকার ও কলরবে।
পথে পথে দেখি আহাম্মকেরা বেঢপ ভুঁড়ি উঁচিয়ে,
পশ্চাতদেশ চুলকাতে চুলকাতে হাঁটছে,
হলুদ অথবা আকাশি রঙা পোশাকে!

শোনা যায়-
রীতিমতো চলছে বাজি ধরাধরি নিয়ে বাজাবাজি!
আর প্রচারযন্ত্রে মূর্খদের বিশ্লেষণে বিশ্লেষণে
ত্যক্তবিরক্ত হয়ে বন্ধ করে রেহাই পেলেও
নিজের কান তো আর কাটা যায় না!
চিপাগলি থেকে আকাশে-বাতাসে সদা জাহিরে ব্যস্ত
আপামর বাঙালিরা তাহাদের অকাল কুষ্মাণ্ডতা!

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৯:৪৪

সৈয়দ কুতুব বলেছেন: এসব পতাকা টেনে ধরেছে শেয়াল কুকুরের টাইপ কথায় আম জনতার মন গলবে না । শেখ হাসিনাকে দলের সভাপতি পদ থেকে সরে দাড়াতে হবে । পুরো আওয়ামী লীগের নতুন সেটাপ লাগবে । না হলে ফিরে আসা কঠিন ...। মানুষ কেন জানি আর আপনাদের নেতাদের উপর ট্রাস্ট করে না । :)

০৩ রা জুলাই, ২০২৬ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: আপনি কি জামাত শিবিরে লোক?

২| ০৩ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:১৪

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা

০৩ রা জুলাই, ২০২৬ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: ওকে।

৩| ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




খোঁচাখুঁচি ভালো লাগে না।

৪| ০৩ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: সেই পুরাতন খেলা ; সঠিক কথা বললে এর তার লোক বানিয়ে দেয়া । আপনি বুঝতে পারছেন না যে , পুরাতন কাউকে মানুষ পছন্দ করছে না । ইহা আরো কয়েক বছর যাক আপনিও বুঝতে পারবেন ।

৫| ০৩ রা জুলাই, ২০২৬ রাত ১০:৫৫

ক্লোন রাফা বলেছেন: কবিতা ভালো হইছে । জঙ্গিরা সব কিছুতেই ধর্ম’কে সামনে দাঁড় করায়। রাজীব জঙ্গি এবং নব‍্য মববাজ’দের থেকে সাবধান থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.