| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায় নেই। কন্যার স্কুল বন্ধ। কন্যা তার নানা বাড়ি আছে। আমি যাচ্ছি আমার এক বন্ধুর মাকে দেখতে। বন্ধু মারা গেছে অনেক বছর হয়ে গেছে। স্কুল জীবনের বন্ধু। সে সৌদি গিয়েছিল। ভালো টাকা পয়সা ইনকাম করেছিল। কিন্তু হঠাৎ স্ট্রোক করে বন্ধু মারা যায়। লাশ দেশে আসতে সময় লেগেছিল দেড় মাস। আজ বন্ধুর পরিবারের করুন দশা। প্রচুর অভাব। বন্ধুর মৃত্যুর মধ্যে একটা পরিবার ধ্বংস হয়ে গেছে।
পৃথিব্যিতে মানুষের শ্রেষ্ঠ সম্পদ কোনটা?
উত্তরটা অনেক সহজ। শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে শিক্ষা। অর্থাৎ জ্ঞান। জ্ঞানের চেয়ে সুন্দর আর কিছু হয় না। জ্ঞান মানুষকে আলোর পথ দেখায়। কুসংস্কার থেকে দূরে রাখে। জ্ঞান মানুষকে এগিয়ে নেয়। জীবনকে রাখে প্রানবন্ত। এবং আনন্দময়।
আমার ওস্তাদ চাঁদগাজী সব সময় বলেন, শিক্ষাই সম্পদ।
জ্ঞানী মানুষেরা সব সময় বলেন, ভূখা মানুষ, নাঙ্গা মানুষ হাতে বই তুলে নাও। অনেকে চুদুর বুদুর করে লেখাপড়া করে। কোনো রকমে পাস করে যায়। কোনো যোগ্যতা দক্ষতা অর্জন করেনি।এরাই বেকার থাকে। চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরে। অর্থাৎ সঠিক শিক্ষা অর্জন করতে হবে। ভালো সাবজেক্ট নিয়ে পড়তে হবে। তীব্র ইচ্ছা থাকলে লেখাপড়ায় ভালো করা যায়। আমি একজন শিক্ষককে চিনি। মুনির নাম। উনি স্কুলে থাকাকালীন বুঝে গিয়েছিলেন শিক্ষা ছাড়া উপায় নাই। দরিদ্র পরিবারের হয়েও কঠোর পরিশ্রম করে লেখাপড়া করে গেছেন। বাংলাদেশে তার লেখাপড়া শেষ। তবু তার স্বাদ মিটে না। আসলে শিক্ষা ও জ্ঞানের আনন্দ একবার মনে গেথে গেলে, অন্য কিছু আর ভালো লাগে না।
পৃথিবীর সেরা ইউনিভার্সিটির শিক্ষকদের সাথে যোগাযোগ করেছেন মুনির স্যার।
বলেছেন, আমি দরিদ্র মানুষ। বিদেশ গিয়ে লেখাপড়া করার সামর্থ আমার নেই। আপনি যদি আমাকে অনলাইনে ফিজিক্স পড়ান এবং কিছু অংক বুঝিয়ে দেন। প্রফেসর রাজি হোন। মুনির স্যার এখন বেশ জনপ্রিয়। কোনো চাকরি করেন না। ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদের পড়ান। জটিল সব অংক স্টুডেন্টদের সহজ করে বুঝিয়ে দেন। বিজ্ঞানের কঠিন বিষয় গুলো স্টুডেন্টদের সহজ করে বুঝিয়ে দেন। তার ছাত্রছাত্রীদের সংখ্যা অনেক। সবাইকে সময় দিতে পারেন না। সারারাত তিনি অনলাইনে পড়ান। অনেক ব্যবসায়ীকে সাহায্য করেন। উনি লন্ডনে গিয়েছেন। পড়ার জন্য টাকার অভাবে লেখাপড়া শেষ করতে না পেরে দেশে ফিরে আসেন। এখন বিদেশ থেকে ছাত্রছাত্রীরা মুনির স্যারের কাছে অনলাইনে পড়ে।
জ্ঞানী ও পরিশ্রমী মানুষের কাছে আমার মাথা নীচু হয়ে আসে।
তাদের কথা আমাকে মুগ্ধ করে। তাদের মহানুভবতা, আচার-আচরণ অন্য সবার থেকে আলাদা। জ্ঞানের কাছে ধনসম্পদ, টাকা পয়সা, জমিজমা, ব্যাংক ব্যালেন্স কিছুই না। আমি নিজে জ্ঞানের অনুসন্ধান করি। জ্ঞান চর্চা করি। এজন্য আমার একাউন্ট খালি। জমিজমা নেই। এসব আমি চাইও না। কাজেই আমি বলব পৃথিবীর সেরা সম্পদ হচ্ছে জ্ঞান। জ্ঞান আপনা আপনি আসে না। জ্ঞান অর্জন করতে হয়। মুনির স্যারকে দেখার পর বুঝতে পেরেছি, আমি জ্ঞান শুন্য মানুষ। পড়াশোনা করার জন্য কোনো কিছু ত্যাগ করিনি। আজকে লেখা এখানেই শেষ। আমি গাজীপুর চলে এসেছি। বন্ধুর মা আমাকে অত্যাধুনিক স্নেহ করেন। আমার হাত ধরে কিছুক্ষণ কাদবেন। সংসারের অবস্থা ভালো না হলেও আমার জন্য অনেক কিছু রান্না করবেন। ফেরার পথে ফারাজার জন্য খাবার দিয়ে দিবেন। বন্ধু বেচে থাকলে দোতলা বাড়িটা ছয় তলা হয়ে যেত।
২|
০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪১
সৈয়দ কুতুব বলেছেন: ঠিক আছে ঘুরে আসেন ।
৩|
০৫ ই জুলাই, ২০২৬ রাত ১০:১৫
মেঘনা বলেছেন: পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হল সত্যি বলতে পারার সাহস।
৪|
০৫ ই জুলাই, ২০২৬ রাত ১০:৩৭
সাইফুলসাইফসাই বলেছেন: সত্যি চমৎকার হৃদয় কথা
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জ্ঞান মানুষকে আলোর পথ দেখায়। কুসংস্কার থেকে দূরে রাখে।
জ্ঞান মানুষকে এগিয়ে নেয়। জীবনকে রাখে প্রানবন্ত। এবং আনন্দময়।
...............................................................................................
বাস্তবে কি আমরা তা পাচ্ছি ???
বিশ্ববদ্যিালয় একটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ
যেখানে ক্যান্টিনে বাকী থাকত, তারা অনেকে মব কালচার
করে কোটিপতি , ফলে আমাদের আগত প্রজন্ম কি শিখবে ?
সহজ রাস্তা মবই তো ভালো, জ্ঞান দিয়ে কিহবে ?
বিবেক থাকলে কোটি পতি হওয়া যাবেনা ।