নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একটি শোক সংবাদ

০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত ৭ জুলাই আর্জেন্টিনা ও মিশর ম্যাচ চলাকালীন-
বাগবিতণ্ডায় আর্জেন্টিনার বীর সমর্থকরা পিটিয়ে হত্যা করেছে-
ব্রাজিল সমর্থক মোঃ শরিফুল ইসলামকে!
রাজধানীর শ্যামলীতেও একই ঘটনায় একজনকে
কুপিয়ে হত্যা এবং আরেকজন কাতরাচ্ছে মৃত্যু যন্ত্রণায়!

বিশ্বকাপ ফুটবল নিয়ে মহা উন্মাদনার সদ্য বলি নিহত শরিফ!
অবশিষ্ট আরো যেসব খেলা সেগুলো কি নিয়ে আসছে নতুন মৃত্যু পরোয়ানা?
ভাগ্যিস ব্রাজিলের বিদায়ঘণ্টা বাঁচিয়ে দিয়েছে হত্যা হত্যা উৎসব!

রাজা রাজা যুদ্ধ করে মরে চামচিকা!
নিজের জন্মদাতা- জন্মদাত্রীর মৃত্যুকান্নাকেও ছাড়িয়ে গেছে,
রোনালদো- ব্রাজিলের প্রস্থান!

অসামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্য অবলোকনপূর্বক মন্তব্য করেছিলাম-
"কান্না আজকাল খুব সস্তা ও কৃত্রিম হয়ে গেছে!" আর যায় কোথায়!
মুহূর্তেই কয়েক ডজন আহাম্মক ও মহা নাবালক-
আমার শাপশাপান্ত করে রেহাই দেয়নি চৌদ্দ পুরুষকেও!

বিশ্বকাপ ফুটবল তো নতুন কিছু নয়,
এর আগেও এই বঙ্গের মানুষ দেখেছে মিলেমিশে।
এবারই মনে হচ্ছে পরিবর্তিত হয়ে গেছে জাতি সত্তা!
বদলে গেছে সভ্যতার সংজ্ঞা!

আসুন নিন্দার পরিবর্তে সমস্বরে গাই হত্যালীলার জয়গান!
আর্জেন্টিনা আমাদের আম্মা! ব্রাজিল আমাদের আব্বা!

আরো এ্যাকশন দেখতে চোখ রাখুন জায়ান্ট স্ক্রিনে!
আসুন স্বজাতির রক্তে রাঙাই আমাদের বন্যতা-
হিংস্রতা এবং অতঃপর গাই সাম্য সঙ্গীত!


মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৯

জাহিদ অনিক বলেছেন: নিউজে আমিও দেখেছি এসব...। এদেরকে ধরে ধরে ফাসি দেয়া উচিত। জানোয়ার সব। গায়ে শক্তি যেন উপচে পড়ে এদের্‌ খেলা দিয়ে মারামারি করে লোকজন মেরেই ফেলতে হবে !!!

০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৫৪

রাজীব নুর বলেছেন: শান্ত হোন।

২| ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:২০

কালমানব বলেছেন: অত্যন্ত দু:খজনক । আমাদের সীমাহীন নির্বুদ্ধিতার চরম উদাহরন । কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা; মানুষ মরে বাংলাদেশে ।

০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৫৪

রাজীব নুর বলেছেন: আমাদের জাতির মধ্যে আবেগ বেশি।

৩| ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:২৬

সুলাইমান হোসেন বলেছেন: বাংলার মানুষ একটু বেশি আবেগপ্রবণ

০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫

রাজীব নুর বলেছেন: আমাদের সব কিছুই বেশি বেশি। আবেগ, ভালোবাসা, রাগ, ঘৃণা।

৪| ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

মুনতাসির বলেছেন: কি বলেন!

৫| ০৯ ই জুলাই, ২০২৬ রাত ৮:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: খেলা দেখতে গিয়ে বাড়াবাড়ি না করাই ভালো, বিশেষ করে সংখ্যায় কম হলে। ব্রাজিল তো বাদ, তাও অনেক সমর্থক গিয়ে আর্জেন্টিনার নামে উল্টাপাল্টা বলে। এগুলো করলে তো রক্তারক্তি হবেই।

৬| ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১০:০০

করুণাধারা বলেছেন: খুবই দুঃখজনক ঘটনা। যেসব দেশ খেলছে, খেলে যারা হেরে যাচ্ছে, তাদের দেশেও কেউ খেলার সাপোর্টার বলে অন্যকে মারে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.