| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!
প্রতিদিন যে পথে আসি আর যে পথে করি প্রত্যাবর্তন
সেই পথও করতে পারি না ঠিকঠাক ঠাহর!
এই নিয়ে যারপরনাই বিরক্তি দেখে,
সাপেনেউলেও উপদেশ দেয়
সময়ের স্রোতে গা ভাসিয়ে বরণ করে নাও
আমাদের মতো কৃত্রিম সমঝোতা!
এগারো সহস্রাধিক দিন যাদের সাথে দিনযাপন
তাদের সাথেও এখন রীতিমতো বৈরিতা!
অনেককিছু বিনিময় করলেও করি না সবকিছু।
আস্তিনের নিচে লুকিয়ে আছে মারণাস্ত্র,
মুখগহ্বরে দলা পাকিয়ে আগুনসমষ্টি জেনেও
তাদের সাথেই করে যাচ্ছি অবিশ্বাসপূর্ণ অবিশ্বাস্য যৌথ সংসার!
এভাবেই নাকি এখন চলে!
এভাবেই নাকি এখন বলে!
২|
২৬ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম।
৩|
২৬ শে জুলাই, ২০২৬ রাত ১১:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শার্টের হাতা গুটিয়ে পকেটে হাত ঢুকিয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা কোন সঠিক কাজ না্
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৫৮
হুমায়রা হারুন বলেছেন: অপূর্ব।
ছবি নাকি লেখা বুঝে নিন।