নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বুনো মহিষের পাল!

০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে অনুরণন তুলছে,
শেষযাত্রার পূর্বে শেষ বাক্যমালা;
লিখি আর লিখি চলতেই থাকে শেষ হয় না,
আমিও থেকে যাই বা এখনো আছি অশেষ।
কখনো কখনো ইচ্ছে করে উন্মোচন করে দিয়ে যাবো,
তথাকথিত সুশীলদের মুখোশ,
যাদের আমি খরিদ করেছিলাম
একবেলার আমিষের বিনিময়ে!

কারো প্রতি ক্রোধ নেই, নেই বিদ্বেষ;
থাকলেও এখন নেই একাদশে বৃহস্পতি!
মৌনতা অবলম্বন করে আকাশে আকাশে গুনি
বুনো মহিষের পাল!
আমার মুখ আমিই দেখি না অনেকদিন
আর চাইও না কেউ দেখুক অমাবশ্যা।


মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫১

tofazzul বলেছেন: আপনার হাতে বেইজ গিটার আমার কাছে ছিলো নীল রঙের এখন নেই কত সপ্ন দেখেছি এখন দেখা হয় না।

০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২১

রাজীব নুর বলেছেন: ওকে। ওকে।

২| ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৭:৪১

ডঃ এম এ আলী বলেছেন:




আপনি যদি বলেন সবই একদিন ঝরে যাবে
আমি বলব ঝরে পড়া পাতারও থাকে মাটির কাছে একটি নাম।

যে শূন্যতা আপনার পাশে নীরবে বসে আছে
তারও একদিন ক্লান্তি ফুরোবে
অন্ধকার কখনো চিরস্থায়ী ঘর বানাতে পারে না।

যতটুকু আপনি হারিয়েছন
ততটুকু আলো হয়তো আর ফিরবে না
তবু মানুষের স্পর্শে
একটি কোমল উচ্চারণে
অবশিষ্ট জীবন আবার ধীরে ধীরে
নিজের দিকে ফিরে তাকাতে শেখে।

তাই আসুন
নিঃশব্দেরও পাশে একটু নীরব হয়ে বসি
কখনও কখনও
সহানুভূতিই
সবচেয়ে দীর্ঘস্থায়ী কবিতা।

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.