নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ১৯৬

১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:১৪



আমাদের এলাকার এক কসাই একটা উট এনেছে।
উট নিয়ে তার লাফালাফির শেষ নেই। খলিল কসাইয়ের চেয়ে বেশি লাফালাফি করছে ইউটুবাররা। ইউটুবাররা নিজেদের সাংবাদিক ভাবতে শুরু করেছে। প্রচন্ড ছেচড়া ইউটুবাররা। অবশ্য সব ইউটুবাররা ছেচরা নয়। তবে বেশির ভাগ। এরা মূর্খ কসাইয়ের সাক্ষাৎকার নিচ্ছে। খলিল কসাই মানুষ হিসেবে উন্নত নয়। একজন অসৎ ব্যবসায়ী। বছরের পর বছর মানুষকে ঠকিয়ে যাচ্ছে। তার কাছ থেকে যে-ই মাংস নেয়, সে ঠকিয়ে দেয়। গরু কেটে পানিতে চুবিয়ে রাখে। যাতে মাংসের ওজন বাড়ে। অবশ্য শুধু খলিল কসাই নয়, বাংলাদেশে সবাই সবাইকে ঠকাচ্ছে। কেউ কাউকে ঠকাতে পারলেই ভাবে জিতে গেলাম। মানুষকে ঠকাতে পারলেই টাকার মালিক হওয়া যায়। খলিল কসাই একটা রেস্টুরেন্টও দিয়েছে। আমাদের দেশে বড় বড় ফার্ম হয়েছে। তারা বিদেশ থেকে উট আনে নিয়মিত।

ঢাকা শহরে গরু জবাই হয় নিয়মিত।
কিন্তু উট সব সময় জবাই হয় না। উট হলো মরুভূমির প্রানী। মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে প্রচুর পরিমানে উট পাওয়া যায়। মধ্য প্রাচ্য থেকে পৃথিবীর অনেক দেশেই এখন উট রপ্তানি হয়। গরু থেকে উটের গায়ে চর্বি বেশি থাকে। টিকে থাকার জন্য প্রতিটি জীবকেই তার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। উট ৫৩ ডিগ্রি গরম এবং ১ ডিগ্রি শীতে টিকে থাকে। সূরা আল-গাশিয়াহর ১৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উটের সৃষ্টিশৈলী নিয়ে গভীর চিন্তা করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন- 'তারা কি উটের প্রতি লক্ষ্য করে না, কীভাবে তা সৃষ্টি করা হয়েছে?' সামুদ জাতির দাবির প্রেক্ষিতে আল্লাহ তাআলা পাহাড় থেকে একটি গর্ভবর্তী অলৌকিক উটনী প্রকাশ করেছিলেন। সামুদ জাতির ঘটনা ভবিষ্যতে লিখিব। উট সাধারণত ৪০-৫০ বছর বেঁচে থাকে। কসাই খলিল একটা বুড়ো উট এনেছে। বুড়ো উটের মাংস খেতে স্বাদ হয় না।

উটের কারণে এলাকায় হুলুস্থুল পরে গেছে।
উটের জন্য উপরে চান্দিনা লাগানো হয়েছে। ফ্যান লাগানো হয়েছে। লাইটিং করা হয়েছে। আমার কন্যা ফারাজা উটের খবর পেয়েছে। সে উট দেখবে। তাকে নিয়ে উট দেখালাম। ছবি তুললাম। উট দেখে ফারাজা ভীষন খুশি। বাচ্চারা উটকে ঘিরে রেখেছে। বড়রাও উট দেখতে এসেছে। বেশ জমজমাট অবস্থা। ইউটুবাররা যাকে সামনে পাচ্ছে তার সাক্ষাৎকার নিচ্ছে। খলিলের দোকানের সবাই উট নিয়ে কথা বলতে বলতে হাপিয়ে গেছে। যার যা মন চায় বলে যাচ্ছে, ভুলভাল। যাক উট জবাই হয়েছে। জবাইয়ের আগে আল্লাহর নাম নেওয়া হয়েছে। শুধু মাত্র যে জবাই দেবে সে আল্লাহর নাম নিয়ে জবাই করে নাই। আমাদের নবীজি বলেছেন, উটের মাংস খেয়ে ওজু করো। সাড়ে পাঁচ হাজার টাকা কেজি উটের মাংস। হ্যা মানুষ উটের মাংস কিনেছে। শুনেছি পুরান ঢাকার এক কসাইও উট এনেছে। সেখানেও একই অবস্থা।

ঢাকা শহরের মানুষ নতুন কিছু পেলেই লাফিয়ে উঠে।
ডিম মেলা হলো। সেখানে প্রচন্ড ভিড়। জুলাই যাদুঘরে যাওয়ার জন্য মানুষের লম্বা লাইন। ঢাকা শহর এমনই এক শহর রাস্তার মাঝখানে একটা গর্ত করলেও অসংখ্য মানুষ অবাক হয়ে দাঁড়িয়ে থাকে গর্তের সামনে। আমাকে এইসব টানে না। আমি প্রাচীনপন্থি মানুষ। অথচ মেয়ের কারণে আমাকে উট দেখতে হলো। ছবি তুলতে হলো। মেয়ে যদি বলে, পুরান ঢাকার উট দেখবে, তাহলে ফারাজাকে পুরান ঢাকায়ও নিয়ে যেতে হবে। মেয়েকে কোনোকিছুতে মানা করতে পারি না।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৬

নতুন বলেছেন: উটের মাংস কতটাকা কেজি বিক্রি করবে?

১২ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

রাজীব নুর বলেছেন: সাড়ে পাচ হাজার টাকা কেজি।
লেখাতে সেটা উল্লেখ করেছি।

২| ১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৬

সাইবার পথিকৃৎ বলেছেন: দেশের মানুষ অধিকাংশই যে "ইডিওট"। এরা লাফালাফি করবে না তো কারা করবে, বুদ্ধিমান মানুষ? এদের কেউই সারা জীবনে IQ মাপে না। সমাজ গাধা দিয়ে ভরে গেছে। কেউ ইউটিউবার বেশে, কেউ টিকটকার বেশে, কেউ ব্লগার বেশে।

১২ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

রাজীব নুর বলেছেন: আপনার আই কিউ কত?

৩| ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১৬

আলামিন১০৪ বলেছেন: খলিল কসাই কি মাংস ভিজিয়ে রেখে ওজন বাড়ায়?

কোন এক রমজান মাসে আমি গোস্ত কিনতে সেখানে গিয়েছিলাম। লম্বা লাইন, প্রতি দুই ঘন্টায় একটি করে গরু শেষ। মাংস চুবানোর সময় কই। চোখের সামনেই জবাই করে মাংস কুপিয়ে বিক্রি করছে।

এখন কি মাংস ভিজিয়ে রেখে পরে বিক্রি করে? আপনি কি শাহজাহানপুর থাকেন। আসলে লাভ ছাড়া কেউ গোস্ত বিক্রয় করে না। যখন অনেক কাটতি ছিল তখন হয়ত কম লাভে ছাড়ত, অনেক বিক্রিতে কেজিতে কম মার্জিন রেখেও ভালোই লাভ খাকে। কাটতে কাটতে হয়রান।

১২ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭

রাজীব নুর বলেছেন: জ্বী। খলিল মাংস পানিতে ভিজিয়ে নেয়।
ইহা সত্য। আজাইরা কোনো কথা বলি নাই।

প্রতিদিন খলিল মানুষকে ঠকায়।

৪| ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২২

সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম।

১২ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৮

সাইবার পথিকৃৎ বলেছেন: ১২৫। আপনার?

৬| ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১

তাহমিদ রহমান বলেছেন: সুন্দর লেখা। এতো বড়ো ঊটের নিশ্চয় অন্তত শ দেড়েক কেজি গোসত হয়েছে। কেজিপ্রতি পাঁচ হাজার টাকায় বুড়ো ঊটের গোশত কারা কিনলো এই বাজারে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.