নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মুহাম্মদ আলি জিন্না

০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার মুহাম্মদ আলি জিন্না। পাকিস্তানের লোকজন তাকে কায়েদে আযম বা মহান নেতা হিসেবে সম্মান করে। তিনি রাজনীতিতে প্রবেশ করে মাথায় সব সময় টুপি পড়ে থাকতেন, পরে এই টুপি জিন্না টুপি নামে পরিচিতি পায়। পাকিস্তানের জাতির পিতা 'কায়েদে আযম' এর প্রতি দেশটির জনগণের রয়েছে অগাধ শ্রদ্ধা। দেশের বিভিন্ন অফিস-আদালত, টাকা, হাসপাতাল, স্কুল কলেজ সবখানেই পাওয়া যাবে তার ছবি। মুসলিম দেশ হলেও এতে কোন কার্পণ্য রাখেনি পাকিস্তানিরা। আমার ধারনা জিন্নাহ একটা ইতর। ইতর প্রকৃতির মানুষ। আমাদের দেশেও এই ইতরের অনেক ভক্ত আছে।

লন্ডন থেকে লেখাপড়া শেষ করে জিন্না বোম্বেতে আইন পেশা শুরু করেন।
সে সময় সারা বোম্বেতে তিনি একাই ছিলেন- মুসলিম ব্যারিস্টার। তার ভাগ্য ভালো ছিল। ১৯০৭ সালের মধ্যে তিনি একজন দক্ষ আইনজীবি হিসেবে খ্যাতি পেয়ে যান। অনেকেই মনে করেন, খ্যাতি পাওয়ার প্রধান কারণ হলো- নিজের উপর তার ছিল অগাধ বিশ্বাস ছিলো। ১৮৯৬ সালে ভারতের সবচে বড় রাজনৈতিক দল- জাতীয় কংগ্রেসে যোগ দেওয়ার মাধ্যমে জিন্নার রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি জন্ম দিয়েছিলেন দ্বিজাতি তত্ত্বের, যে তত্ত্ব কেবল ধর্মকে সম্বল করে হাজার মাইলের ব্যবধানে জন্ম দিয়েছিল একটি রাষ্ট্রের।

প্রথমবার মাত্র ১৫ বছর বয়সে জিন্নাহ বিয়ে করেছিলেন মায়ের চাপে পড়ে।
কনের নাম ছিল- এমি বাঈ। পরে ১৯১৮ সালে তিনি নিজের পছন্দে বিয়ে করেছিলেন রতন বাঈকে। ১৫ বছর বয়সে বিয়ে দেওয়ার 'ক্ষোভে' তিনি তাঁর মায়ের সঙ্গেও কোনো সম্পর্ক রাখেননি। মায়ের কনের সঙ্গে তিনি থাকেন নি, মৃত্যুর সময়ও তাঁর গর্ভধারিণী মা জিন্নাহকে পাশে পাননি। জিন্না নাস্তিক ছিলেন। কোনোদিন কোনো ধর্ম পালন করেননি। তার স্ত্রীও মুসলমান ছিলেন না। মদ ও শুয়োরের মাংস নিয়মিত খেতেন। কিন্তু মাথায় থাকত তার প্রিয় টুপি।

জিন্না সাহেবের ছোট বোন ফাতেমা জিন্না-
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দন্ত চিকিৎসায় ডিগ্রি লাভ করার পর তিনি তার বড় ভাই মুহাম্মদ আলি জিন্নাহর সহকর্মী ও উপদেষ্টা হিসেবে কাজ করা শুরু করেন। ফাতেমা জিন্নাহ ১৯২৩ সালে বোম্বেতে একটি ডেন্টাল ক্লিনিক চালু করেন। ফাতেমা জিন্নাহ তার ভাই মুহাম্মদ আলি জিন্নাহর উপর একটি অসমাপ্ত জীবনী লিখেছেন। এটি ১৯৮৭ সালে কায়েদে আজম একাডেমি থেকে প্রকাশিত হয়। ১৯৪৭ সালে মুসলমানরা পেয়েছে পাকিস্তান আর হিন্দুরা পেয়েছে ইন্ডিয়া। দেশ ভাগের পর সাধারন মানুষ বলেছে- দেশভাগ না হলেই ভালো হত।

১৯৪৮ এ জিন্না ঢাকার মাটিতে দাঁড়িয়েই-
বাঙ্গালির ভাষা পরিচয় ও সাংস্কৃতিক অভিমানকে কিছুমাত্র গুরুত্ব না দিয়ে ঘোষণা করে দিলেন 'উর্দু এবং শুধু মাত্র উর্দুই' হবে পাকিস্তানের একমাত্র সরকারী ভাষা। তাই ভাষার জন্য প্রাণ দিতে হয়েছিলো বাঙালিকে। বাংলা ভাষার জন্য ঝরেছিল বুকের তাজা রক্ত। অথচ সেই বাংলা ভাষার বিরুদ্ধাচরণকারী জিন্নাহ’র কবরেই টগবগ করছে বাঙালির প্রাণের ভাষা বাংলা।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মাত্র ১৫ বছর বয়সে জিন্নাহ বিয়ে করেছিলেন মায়ের চাপে পড়ে।
..............................................................................................
একজন ব্লগার তিন পর্ব লিখে ফেলেছে জিন্নাহকে নিয়ে
মনে হয় তিনি পণ করেছেন তাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতেই হবে
তাহলে শেখ মজিবর রহমানের বঙ্গবন্ধু উপাধি ম্রিয়মান হবে ।
এবার আপনি কোন এজেন্ডা নিয়ে নামলেন ?
জিন্নাহকে অধিকাংশ বাঙআলী পসন্দ করেনা , তাই
জনসাধারনের উপকারে আসে এমন কিছু বলুন ।

২| ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: জিন্না মন্দ লোক।

৩| ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৩

নতুন বলেছেন: বাংলাদেশীরা বর্তমানের সময়ে জিন্নাহ নিয়ে ভাবনা করবে কেন?

পাকিদের কায়দে আজম, তারা তার বন্দনা করুক সমস্যা নাই। কিন্তু বাংলাদেশে যেইসব পাকিপ্রেমী জিন্নাহ নিয়ে জিকির করে তাদের কথা ভেবে করুনা হয়। নিজের দেশ থাকতে কেমনে তারা অন্যদেশের প্রেমে মজে থাকে।

আর জিন্নাহ র প্রতি ঘৃন্যা পোষন করাও আমাদের দরকার নাই। তিনি ব্যক্তিজীবনে কি করেছে সেটা তার ব্যাপার, তিনি রাজনিতিক হিসেবে পাকিস্থানে জনপ্রিয়, তাদের জন্য ভালো কিছু করেছিলেন বলেই তাকে পাকিরা ভালো বলে।

ঘৃনা হইলো ডাস্টবিনের মতন, মনে মাঝে ঘৃনা নিয়ে ঘুইরা বেড়ানো ঠিক না, নিজেরই কস্ট বাড়ে।

৪| ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:০৪

কিরকুট বলেছেন: জিন্নাহ নামের অপরিনামদর্শী আবর্জনা নিয়ে এতো আলোচনার কি আছে ?

৫| ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৪২

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: মুসলিম ভাতৃত্বই যদি ১ নম্বর priority হয়ে তবে একই ভাষা, পোষাক আসাক, খাদ্যাভাস, সংস্কৃতি ধারন করার পরও জিসিসি ভুক্ত দেশগুলো কেন ৬ টি দেশে বিভক্ত? কেন তাদের ৬ টি জাতিয় পতাকা, ৬ টি জাতিয় সংগীত? ওরা কেবল এক মুসলিম জাতি হিসেবে একটা দেশ হিসেবে থাকতে পারতো না? এর ব্যাখ্যা কি জামায়াতি রাজাকার ও তাদের ছানাপোনাদের কাছে আছে? তাহলে এক ইসলাম ছাড়া যাদের সাথে আমাদের আর কোন কিছুতেই মিল নেই তাদের সাথে জবরদস্তি করে বিয়ে দেয়ার কেন এই আয়োজন?

সবচেয়ে বড় blunder করেছে জিন্নাহ, লাহোর প্রস্তাবের খতনা করে দেয়ার মাধ্যমে। জিন্নাহ যদি লাহোর প্রস্তাবের states কে state বানিয়ে খতনাটা যদি না করতেন তাহলে পূর্ব বঙ্গ ও আসাম নিয়ে একটা স্বাধীন বাংলা গড়ে উঠতো। পশ্চিমের পাকিস্তানের সাথে আমাদের জোর জবরদস্তি করে থাকতে হতো না। ২৪ বছর যাবৎ তথাকথিত মুসলিম ভাতৃত্ব নামক scam এর শিকার হতাম না। ৬৫, ৭১ এর trauma বাঙ্গালীদের ভোগ করতে হতো না। আর রক্তপাতের তো প্রশ্নই আসতো না।

৪৭ থেকে ২৬ পর্যন্ত মোট ৭৯ বছরের একটা স্থিতীশীল রাষ্ট্র হতো সেই স্বাধীন বাংলা ও আসাম। ভাবা যায়?

যেখানে আরবরাই তথাকথিত "মুসলিম ভাতৃত্ব বা মুসলিম উম্মাহ‌র" আদর্শের এক হয়ে থাকতে পারলো না, সেখানে কোথাকার কোন জিন-ভুত (জিন্নাহ) এসেছে ভাষা ও সংস্কৃতিগত ভাবে সম্পূর্ন ভিন্ন দুই জাতিকে একত্রে জুড়তে।


৬| ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম ।

৭| ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৫

নাহল তরকারি বলেছেন: আমি আপনার ব্লগ পড়লাম।

ভারতে রাষ্ট্র ভাষা হিন্দী। ওরা কেন বাংলা ভাষার জন্য প্রাণ দিলো না? ওরা কেন ভারতে রাষ্ট্র ভাষা বাংলা করতে পারে নাই?

৮| ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:৪২

মেঠোপথ২৩ বলেছেন: @ নতুন , ভাই ইতিহাসকে জানুন। এই যে জিন্নাহকে পাকিদের কায়দে আযম বলছেন , নিজ দেশের মানুষকে পাকি প্রেমি বলছেন , তা কিসের ভিত্তিতে বলছেন?

জিন্নাহ পা্কিস্তানের নয় ব্রিটিশ ভারতবর্ষে মুসলিম জনগোষ্ঠির নেতা ছিলেন। যোগেন মন্ডলও তার সঙ্গী ছিলেন। ইতিহাস না জেনে , না বুঝে রাজীব নুর , বিকাশ নুর টাইপ চাটাচাটির মলম বিক্রেতাদের মিথ্যাচারে ভরপুর পোস্ট , কমেন্ট বর্তমান বাংলাদেশে একেবারেই মূল্যহীন । তরুন প্রজন্ম বর্তমানে ইতিহাস জেনে বুঝে তথ্য প্রমান সহকারে নিজ টাইমলাইনে পোস্ট দেয় , টকশোতে গিয়ে বুড়া হাবড়াদের নাস্তানাবুদ করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.