নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত তেমন কিছুই এখনও অর্জন করতে পারি নি।

ডি এইচ তুহিন

মোঃ দেলোয়ার হোসেন তুহিন

ডি এইচ তুহিন › বিস্তারিত পোস্টঃ

Movie-Obsession(2026)

৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের সামনে সেই দৃশ্যগুলো ঘুরপাক খায়। কি একটা ছবি বানাইছে এরা।

একটা ছেলে আছে, নাম বেয়ার। সে একটা মিউজিক স্টোরে কাজ করে। তার সাথে কাজ করে তার বন্ধু নিকি, আর দুইটা আরেক বন্ধু ইয়ান আর সারা। বেয়ার বহুদিন ধরে নিকির প্রেমে পাগল। কিন্তু বলতে পারে না। একদিন তার বিড়াল মারা যায়। সে মন খারাপ করে বাসায় বসে থাকে তো নিকি তারে ফোন দিয়ে বলে তাদের সাথে দেখা করে আড্ডা দিতে তাহলে তার মন ভাল হয়ে যাবে। তারপর সে একটা দোকান নিকির জন্য গিফট নিতে, সে গিফট দিয়ে তারে প্রোপোজ করবে। সেখানে তেমন কিছু না পাই দোকান থেকে “ওয়ান উইশ উইলো” নামে একটা জিনিস কেনে। জিনিসটা ভাঙলে নাকি একটা ইচ্ছা পূরণ হয়।

তো সে রাতে নিকির কাছে গিয়ে প্রেমের কথা বলতে পারে না। হতাশ হয়ে সেই উইলো ভেঙে ফেলে আর উইশ করে – “নিকি যেন আমাকে পৃথিবীর সবার চেয়ে বেশি ভালোবাসে।” ব্যস, সাথে সাথে নিকি চলে আসে। বলে বাবা ক্যানসারে হইছে, তোমার সাথে থাকবো। তারপর একসাথে ঘুমায়। কিন্তু রাতে মাঝে মাঝে নিকি চিৎকার করে উঠে। যেন অন্য কেউ তার ভিতরে আছে।

তারপর যা হইছে তা আর বলার মতো না। নিকি এমন প্রেম করতে শুরু করলো যে বেয়ারকে এক মিনিটও ছাড়ে না। দরজা টেপ দিয়ে আটকে রাখে। সারাদিন বেয়ারের জন্য দাঁড়িয়ে থাকে। তারপর একদিন সারা বেয়ারকে বলে যে সেও বেয়ারকে পছন্দ করে। সাথে সাথে নিকি এসে সারার মাথা ইট দিয়ে পিটাতে পিটাতে মেরে ফেলে। মানে কি বলবো! রক্তা-রক্তি অবস্থা। তারপর ইয়ানকেও গুলি করে মারে।

বেয়ার বুঝতে পারে এই প্রেম আর প্রেম না, এটা অভিশাপ। সে উইশ বাতিল করতে চায়। কিন্তু তারা বলে সে মারা না গেলে নাকি উইশ বাতিল হবে না। তাই সে ওষুধ খেয়ে আত্মহত্যা করতে যায়। কিন্তু নিকিও এদিকে আরেকটা উইলো ভেঙে উইশ করে বেয়ার যেন তাকেও একইভাবে ভালোবাসে। তারপর বেয়ার মারা যায়। সাথে সাথে নিকির ভিতরের সেই জিনিসটা চলে যায়। নিকি জ্ঞান ফিরে পেয়ে চারপাশের মৃতদেহ দেখে পাগলের মতো কেঁদে ওঠে।

মানে কি আর বলবো ভাই। আমি ভাবছিলাম হয়তো শেষে দুইজনে মিলে সুখে থাকবে। কিন্তু এটা কি হইলো! প্রেম চাইলাম আর হলো খুনখারাবি, রক্তা-রক্তি। আমার এখনো চোখ ঝাপসা। হায়রে ভালোবাসা। কি কঠিন আর ভয়ংকর একটা ছবি বানাইছে। আমি কাউকে বাজে ছবি সাজেস্ট করি না। কিন্তু এটা দেখলে বুঝবেন প্রেম আর অবসেশনের মধ্যে কত ফারাক। দেখবেন, কিন্তু রাতে একা দেখবেন না। নিকিরে নিয়া দেখবেন।

Movie-Obsession(2026)
IMDb- 7.8/10

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১১

জ্যাক স্মিথ বলেছেন: এক্ষুনি ডাউনলোড করতেছি।

২| ৩০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ছবিটি কোন মাধ্যমে দেখেছেন , তা বলেননি ।
তবে চেক করে দেখলাম নেটফ্লিক্স এ, সবার হয়তো নেই
দেখে নেবো সময় করে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.