| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্রিকেট পাগল জাতি হিসাবে বাঙ্গালীর সুখ্যাতি রয়েছে। আর উৎসবটা যেহেতু এশিয়া কাপ টি২০'র ফাইনাল, তখন তো কথাই নেই। গতকাল থেকে শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রোফাইল পিকচার পরিবর্তন। একটি বিশেষ অ্যাপের মাধ্যমে বাংলাদেশী নিয়মিত ফেসবুক ব্যবহারকারী প্রায় ৬৫-৭০ ভাগ লোকজন তাদের প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন যেখানে বাংলাদেশের জাতীয় পতাকার সবুজ রং, 'বাংলাদেশ' নামটি লেখা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো রয়েছে।
মূলত গত বুধবার স্বপ্নের ফাইনাল নিশ্চিত হওয়ার পর থেকেই বাংলাদেশ দলের ভক্তদের মধ্যে আগ্রহ, উল্লাস, উত্তেজনা আর ফাইনালে বিজয়ী হওয়ার ব্যাপক প্রত্যাশা সৃষ্টি হয়। অনেকেরই মাঠে থেকে খেলা দেখার ইচ্ছে থাকলেও অধিকাংশই টিকিট পাননি। এ নিয়ে পুলিশের সাথে সমর্থকদের হাতাহাতি শেষ পর্যন্ত মারামারিতে গড়িয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে গত কয়েকদিন যাবত ম্যাচের সম্ভাব্য ফলাফল আর বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে নানা মত প্রকাশ আর বিতর্ক চলতে থাকে। ক্রিকেট আলোচনা চায়ের কাপেও ঝড় তুলেছে।
আজ সারাদিন লোকজনের মুখে মুখে ছিল ফাইনাল ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে আলোচনা। টাইগাররা শিরোপা জিততে পারবে তো? বিকালের পরেই লোকজন ঘরে ফিরতে শুরু করেন। গৃহিনীরা শুরু করেন স্পেশাল রান্না। আমরা যারা চাকুরিজীবী, তাদের অনেকেই খেলা দেখার জন্য দ্রুত অফিসের কাজ শেষ করে বাসায় চলে এসেছি।
কিন্তু বিকাল থেকেই আবহাওয়াটা ক্রিকেটের অনুকূল ছিল না। ঝড় বৃষ্টির লক্ষন শেষ পর্যন্ত বাস্তবে রুপ নেয়। প্রবল বৃষ্টি শুরু হলে খেলা অনিশ্চত হয়ে পড়ে। সমর্থকদের মধ্যে হতাশার সৃষ্টি হয়। দেশের অনেক স্থানই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমনকি খোদ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামও কিছু সময়ের জন্য লোডশেডিংয়ের কবলে পড়ে।
এমন সময় সমর্থকদের মধ্যে চরম হতাশার সৃষ্টি হয়। কারন ফাইনালের জন্য ফিকচারে প্রথমে রিজার্ভ ডে রাখা ছিল। কিন্তু ৮ ই মার্চ ভারতে টি২০ বিশ্বকাপ শুরু হতে যাওয়ায় বাংলাদেশ দল আগামীকাল সকাল সাড়ে ১০ টায় ভারতের উদ্দেশ্য যাত্রা করবে। তাই পরবর্তীতে রিজার্ভ ডে বাদ দেয়া হয়েছে।
২০১২ সালে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল। তখন মাত্র দুই রানে পরাজয় বরন করে নিতে হয়েছিল টাইগারদের। তাই এবার যেন জয় হাতছাড়া না হয়, তেমন প্রার্থনা ছিল টাইগার ভক্তদের।
অবশ্য পরিসংখ্যান বলে, ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়াটা অনেকটাই দুঃসাধ্য। কারন এশিয়া কাপে ৫ বারের চ্যাম্পিয়ন ভারত। আর বাংলাদেশ মাত্র একবার রানারআপ হয়েছে। আর টি২০ র্যাং কিংয়ে ভারতের অবস্থান ১ নম্বরে যেখানে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে।
বাঙ্গালী বীরের জাতি। তারা শেষ পর্যন্ত লড়াই করতে জানে। আজকের খেলায় টাইগারদের পরাজয় হয়েছে সত্য। কিন্তু এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে তারা নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে। আর দু’দিন পর শুরু হতে যাওয়া টি২০ বিশ্বকাপে নিশ্চয়ই ভালো কিছু করবে এটাই আমাদের প্রত্যাশা।
(০৬.০৩.২০১৬ তারিখ রাত, ফাইনাল খেলা উপলক্ষে লেখা)
০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৪
রেমাশ বলেছেন: ধন্যবাদ।
২|
০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৮
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লিখেছেন।
১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৮
রেমাশ বলেছেন: লিখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। লেখা হচ্ছে কি না জানি না। ধন্যবাদ।
৩|
০৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৬
বিজন রয় বলেছেন: ভাল।
++++
১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:২০
রেমাশ বলেছেন: আসলেই কি ভাল হয়েছে? প্রশংসার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৪
মহা সমন্বয় বলেছেন: হুমমমম