নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I\'ve no bio,It\'s fuckin blank...

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

সবার আগে আওয়ামিলীগ প্রকল্প

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৮


আমরা কখনো বলিনি খালেদা জিয়া খু/নি,আমরা কখনো ভাবিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার খাম্বা চোর কিংবা দোষী। আন্তর্জাতিক ভাবেই এইসমস্ত বিষয় আসলেও আমরা কখনো বিশ্বাস করিনি দুর্নীতিবাজ সরকারের গল্প। আমরা সব সময় এইসবকে গনতন্ত্রের ইনস্টলমেন্ট সিস্টেম হিসেবেই দেখেছি,হয়তবা।

আমরা সবকিছু নিয়েছিলাম মাজলুমের কাহিনি হিসেবে,সবকিছুকে মেনে নিয়েছিলাম স্থাপত্য শিল্পের এক ব্যর্থ পরীক্ষা হিসেবে ও অর্থনীতির সৃজনশীল পূনর্বিন্যাস হিসেবে।

দীর্ঘ লড়াই সংগ্রাম গু/ম,খু/ন,জেল-মামলা,হামলা ও শিলং এর পর্ব শেষে বাচ্চাকাচ্চা পোলাপানের হাত ধরে সংগ্রামের মধ্যে দিয়ে আরেক মাননীয়র বিদায় ঘন্টা বাজলো। একে একে সবাই ফিরলো বিদেশ থেকে,কেউ লন্ডন তো কেউ শিলং,কেউ আমেরিকা তো কেউ পাপুয়া নিউগিনি থেকে।

শুরু হলো নতুন প্রকল্পের নাম,সবার আগে বাংলাদেশ। নামের ভেতরে দেশ,দেশের ভেতরে প্রকল্প,সর্বশেষ দেখা গেলো সেই প্রকল্পের মূল বন্দোবস্ত হলো আবারো সেই পুরোনো মাননীয়দের চেনা অচেনা মুখ,নর্দমায় পড়ে থাকা ইউজড পলিথিনের ন্যায় লোকাল মাননীয়দের।

সবার আগে শুরু হল আওয়ামী প্রকল্প!

বহুদলীয় গনতন্ত্রের দোহাই দেয়,অথচ তারা এইটা কখনো বলেনা যে জিয়াউর রহমান কেন বহুদল নিয়ে বিম্পি গঠন করিলো,রাজনৈতিক সংকট নাকি শিলং এর চাপ? সেই সময়ের প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট কি একই??

ইতিহাস বড়ই চমৎকার,জিয়াউর রহমান যাদের একবার ঘরে ঢুকিয়েছিলেন তারাই জিয়াউর রহমানের ঘর ভেঙে দিলেন,কিন্তু আমরা সেসব শুনতে চাইনা,আমরা শুধু বলতে চাই,'জিয়াউর রহমানের আদর্শের সৈনীক'।

ফ্যাসিস্ট ডেকে এনে বলি রাজনৈতিক কৌশল,দুর্নীতিবাজ এনে বলি রাষ্ট্রীয় সমঝোতা,পুরোনো শত্রুকে জাতীয় ঐক্যের প্রতীক মনে করে তালা খুলে দিই হুজুরের মত৷ যেভাবে মাদক ব্যবসায়ী ও যৌন অপরাধীর ঘরের তালা খুলে দেয় হুজুর(ছদ্ম নাম)

যখন একই জুলাই আবার রিপিট হবে তখন আর কোন পীর্সাব থাকবেনা,আর কোন নাটক,সিনেমা ট্র‍্যাজেডি থাকবেনা। থাকবেনা আইয়ামে জাহেলি যুগের চাবুক দিয়ে মাননীয় চুপ্পুর পিঠে ইউসুফ সরকারের মাইরের দাগ। এরপরের হবে মরহুম খালেদা জিয়ার কথা অনুসারে,আওয়ামী ইশতেহার তথা সংবিধানকে ছুড়ে ফেলার।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১১

মহাজাগতিক চিন্তা বলেছেন: উত্তেজিত হবেন না।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আওয়ামী ইশতেহার তথা সংবিধানকে ছুড়ে ফেলার।
................................................................................
হিংসা প্রতি হিংসার জন্ম দেয় ।
রাজনীতি করার সকল নাগরিকের সমান অধিকার আছে ।
গণহারে মামলা না দিয়ে দোষীদের জন্য ব্যবস্হা করা উচিৎ ছিল
যেধারা চালু আছে এর থেকে বের হতে না পারলে, এদের কপালে
একই ব্যবস্হা জুটবে ।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: আমাদের দেশ তো এভাবেই চলে। আমরা অভ্যস্ত হয়ে গেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.