নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দীপ ছিলো, শিখা ছিলো, শুধু তুমি ছিলেনা বলে...

শায়মা

দিয়ে গেনু বসন্তেরও এই গানখানি বরষ ফুরায়ে যাবে ভুলে যাবে, ভুলে যাবে,ভুলে যাবে জানি...তবু তো ফাল্গুন রাতে, এ গানের বেদনাতে,আঁখি তব ছলো ছলো , সেই বহু মানি...

শায়মা › বিস্তারিত পোস্টঃ

রমজান ২০২৬ এর সাত দিন ও আমার ইফতার প্লাটারস..... :) :) :)

০৬ ই মার্চ, ২০২৬ রাত ৮:৫১

সেই যবে থেকে আমি এই ব্লগে পদার্পন করেছিলাম তবে থেকেই আমি রোজা রমজানে আর কিছু না হোক আমার ক্রিয়েটিভিটির নানা রকম ইফতার ও তার রেসিপি দিয়ে আসছিলাম। কালের বিবর্তনে রেসিপি বন করে দিলাম তবে ছবিপি মানে ছবিআপি না, ইফতারের ছবিগুলো দিয়ে নামগুলো লিখে দিতাম। কিন্তু হায় কালের বিবর্তনের বিবর্তনে আমার তো লেখালিখিই সিকেই উঠতে বসেছে। এমনই বিপদে পড়েছিলাম আমার মহামূল্যবান পা নিয়ে যে ভেবেছিলাম এবারে বুঝি সাঙ্গ হলো খেলা। কোনো আশা ভরষা নেই ভেবে যবে হাত পা ছেড়ে কাঁদতে বসেছি তখনই সৃষ্টিকর্তার কি দয়া হলো কে জানে আবারও হাঁটতে বসতে উঠতে চলতে শুরু করে দিলাম।

আবার এসেছে রমজান। তবে নতুন করে নানা রকম খাদ্যাভাসে ভাসতে হচ্ছে এখন আমাকে। তবুও খাবার অতি সামান্য বটে তবে সাজসজ্জার মজার খেলা সে এখনও অবশিষ্ঠ আছে জীবনে। তাই রমজানের প্রথম সাত দিন ভাবলাম বড় বড় রেস্টুরেন্টের সাথে পাল্লা দিয়ে ঘরেই বানাবো রেস্টুরেন্ট।
চিকেন- ভেজ হেলদী ইফতার

ওয়াটার মেলন জ্যুস ও ওয়াটার মেলন ওরেঞ্জ সানসেট জ্যুস

দুইটা প্লাটার

একটু ফলমূল বাদাম নাটস

ইউটিউবেও রেখে দিলাম...
Chicken Platter

কোরিয়ান রামেন- ঝাল বটে তবে হেলদী ফুডও বটে

সাথে পাইনএপেল জ্যুস

কমলা, পেপে , বেদানা

রঙিন সব্জী

নানা রকম সস......
আবারও ইউটিউব...... :)
Ramen

বিফস্টেক প্লাটার

সাথে আলু, মাশরুম, সালাদ, রসুন, মাল্টা, সস
দুইটা প্লেট বিফস্টেক


এই যে নিচে ইউটিউব লিন্ক
Beefsteak

শ্যারকুটেরি প্লেট

আছে টফু, ফল, সালাদ, সস, সালামী

চীজ আর ব্রেডও আছে।

পাইন এপেল জ্যুস

ফল আর সালাদ


ইউটিউব লিঙ্ক :)
Tofu

ফিশ এন্ড চিপস প্লাটার

ইউটিউব লিন্ক
Fish and Chips

ফ্রায়েড চিকেন প্লাটার




ইউটিউব লিঙ্ক :)
Fried chicken Platter
প্রথম সাত দিন ওদের মত চিকেন প্লাটার, বিফস্টেক প্লাটার, টফু প্লাটার, চিকেনফ্রাই প্লাটার, ফিশ এন্ড চিপস প্লাটার, দোসা প্লাটার বানিয়ে ফেল্লাম আর বানিয়ে আমি নিজেই খুশি। বড় বড় রেস্টুরেন্টরাও ফেইল তার সৌন্দর্য্যের কাছে! :) :) হা হা সারাজীবন আমি নিজের কাজে নিজেই খুশি। তাই আনন্দধারা বহিছে ভূবনে। যদিও জানি অনেকেই বলে শো অফ এর জায়গা খুঁজে পায় না তাই ফেসবুকে ছবি এখানে ছবি ওখানে ছবি করে বেড়ায়। এই সব না করে মানুষের সেবা করো, একে খাওয়াও তাকে খাওয়াও...... আহারে কত্ত ঢং, যত্ত সব আসছেন.....এসব আরও কত কি :(

তবুও আমার ঢং কমে না :( কারণ আমি যখন এসব সাজিয়ে বসে থাকি তখন মনে ভাসে একটাই গান ....... আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন ..... তারপর আমার এত এত সুন্দর শিল্পকর্মকে কেটে কুটে খেয়ে ফেলতেই মন চায় না ...... কি আর করা..... খেতেই হয়..... :)

এসব ছিলো প্রথম সাতদিনের প্লাটার থিম। তারপর শুরু করেছি থালি থিম..... এই পোস্টেই ধীরে ধীরে সব আপলোড করে রাখবো আমার ব্লগের পাতায়...
সেকেন্ড উইক দোসা থালি


নান চিকেন থালি


লুচি কবুতর মাংস থালি


শাশলিক থালি



যদিও চারিদিকে যুদ্ধ বিগ্রহ.... অশান্তির কালো ছায়া..... তবু কেটে যায় রমজানের দিন গুলো.....
সবাইকে রমজান মোবারক.....

এই পোস্ট উৎসর্গিত হলো ডঃ আলীভাইয়া, মেহবুবা আপুনি,করুণাধারা আপুনি আর মিররমনির জন্য..... সাথে
শেরজা তপন
বুবলা
ঠাকুরমাহমুদ
প্রবাসীকালো
নজসু
নাহল তরকারি
জ্যাক স্মিথ
আঁধারের যুবরাজ
সৈয়দ কুতুব
ওমর খাইয়াম
মানে যে কজন লগইন আছে এই ছুটির সন্ধ্যায় .....

আর সত্যপথিকভাইয়া আমার ইউটিউব লিঙ্কগুলো আগেই দেখে ফেললো তাই তাকে বিশেষ থ্যাংকস..... :) :) :)

ওহ আরেকটা কথা এই নিকে আমার বয়স আজ স্যুইট সিক্সটিন একদিন :) :) :)

মন্তব্য ৩৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২৬ রাত ৯:০১

ইসিয়াক বলেছেন: ওরে বাবা! এ-তো এলাহি কাণ্ড!!

০৬ ই মার্চ, ২০২৬ রাত ৯:০৮

শায়মা বলেছেন: একটা মাত্র খানা আসলে সাথে শুধুই ফলমূল শাকসব্জী সালাদ সজ্জা.... :)

২| ০৬ ই মার্চ, ২০২৬ রাত ৯:০৭

জ্যাক স্মিথ বলেছেন: এলাহি কান্ড কারখানা! ভাবছিলাম সর্ব প্রথম কমেন্ট করে বিশ্ব রেকর্ড গড়বো, কিন্তু তা আর হলো না. আমার আগে একজন কমেন্ট করে ফেলছে।

০৬ ই মার্চ, ২০২৬ রাত ৯:১৫

শায়মা বলেছেন: হা হা এখন তো বিশ্ব রেকর্ড গড়া অনেক সহজ ভাইয়া। মাঝে মাঝে একজন বা দুইজন লগ ইন দেখি। তখন একজনের পোস্টে আরেকজন বিশ্ব রেকর্ড গড়া এক্কেবারেই সোজা। :)

তবুও ফার্স্ট না হলেও সেকেন্ড হবার জন্য অনেক অনেক থ্যাংকস আর তোমাকে তাই সেকেন্ড উইক থালি ইফতারের একটা থালি দিয়ে যাই। :)

৩| ০৬ ই মার্চ, ২০২৬ রাত ৯:১৭

জ্যাক স্মিথ বলেছেন: ইফতার কিন্তু এ রকমই হওয়া উচিৎ- ভাজা পোড়া কম, ফল, সালাদ ভেজির সমন্বয়ে এক হেলদি ইফতার প্লেটারস। এই সবকিছু আপনি নিজে করেছেন! বিশ্বাসই হচ্ছে না! :-< সবকিছু প্রসেস করতে ৩/৪ জন লোকের সারাদিন লেগে যাওয়ার কথা।

০৬ ই মার্চ, ২০২৬ রাত ৯:২৩

শায়মা বলেছেন: হ্যাঁ আর ইদানিং মানে লাস্ট ৩ মাস ধরে আমি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। এই অসুখ এমনই অপ্রত্যাশিত এবং ভয়ংকর ছিলো যে আশাই হারাতে বসেছিলাম। শুনেছি এটা নাকি এক কোটিতে এক জনের হয়। এসব শুনে তো আমি মরার আগেই মরে গেছিলাম ভয়ে। যাইহোক সে সময় লাইফ স্টাইল চেইঞ্জ করতে বলার সাথে সাথে সব খাদ্যাভ্যাসও চেইঞ্জ করতে বলা হলো। যে সব জীবনে খেতাম না যেমন পেপে আনারস কাচকলা কচু ঘেচু নানা রকম সীডস, কাঁচা হলুদ আদা রসুন উফফ এসব দুনিয়ার বিস্বাদ খাবার শুরু হলো।
কি আর করা!!

যাইহোক ভাইয়া নিজে করেছি মানে একটু তদারকি আর সাজানোটা আমি। আর রান্না বান্না কাটা কুটি ভাজাভুজি ঐ ৩/৪ লোকই করেছে আসলে। একা একা কি করা যাবে তাই আমার আবার স্কুল খোলা। সকাল ৭টায় যাই আর ৩টাই আসি। শুধু পড়ানোই আমার কাজ না সাথে অনেক মাতবরী করার কাজও আছে।

কাজেই ঠিকই ধরেছো তুমি ভাইয়ু!!!!!!! :P

৪| ০৬ ই মার্চ, ২০২৬ রাত ৯:১৯

জ্যাক স্মিথ বলেছেন: একদিন আমিও নিজ হাতে ইফতারি বানিয়ে পোস্ট করে সবাইকে তাক লাগিয়ে দিবো। B-)

০৬ ই মার্চ, ২০২৬ রাত ৯:৩০

শায়মা বলেছেন: আহা ভাইয়া এত কষ্ট করবে কেনো? আমি আমার মাসুমা, কল্পনা আর আসমাকে পাঠিয়ে দেবো। আগে থেকে জানিয়ে দিও কবে পোস্ট দেবে?? :)

আরেকটা থালি দিলাম ভাইয়া
নান চিকেন থালি

৫| ০৬ ই মার্চ, ২০২৬ রাত ৯:৫৩

জ্যাক স্মিথ বলেছেন: I'm so sorry....আপনার অসুস্থতার কথা শুনে। হ্যাঁ আগেও একবার আপনার পায়ে ব্যাথার কথা শুনেছিলাম।
তবে যেহেতু সুস্থ হয়ে উঠেছেন এইবার লাইফটাকে এনজয় করুন, আর নতুন করে যেন কোন রোগ না হয় সেভাবে লাইফস্ট্যাইল মেইনটেইন করুন।

আহ! আপনার ইফতার খেয়ে আমার পেট ফুল.... আর দিয়েন না কিছু খেতে পারবো না। B-)
বেশী খেলে আবার সেহেরী খেতে পারবো না :D

০৬ ই মার্চ, ২০২৬ রাত ১০:০৩

শায়মা বলেছেন: হা হা কাগজের খানা খেলে সেহরী খেতে নো প্রবলেম!!! :)

হ্যাঁ ভাইয়া সাবধানে থাকতে চাচ্ছি!!

কিন্তু ভুলে যাই... সারাজীবন সকল কাজের কাজী না আমি...... কেমনে এখন চেইঞ্জ হই!!!

কথায় আছে না ?? স্বভাব যায় না মরলে ..... :P

৬| ০৬ ই মার্চ, ২০২৬ রাত ১০:০১

কাছের-মানুষ বলেছেন: বিশাল খানা-খাদ্যের আয়োজন। কোরিয়ান রামেন ঝাল দেখে খেতে ইচ্ছে করছে। রামেন নুডলস আমার বাসায় সবসময় থাকে, সাথে তাদের বিখ্যাত বুলডাক ঝাল সস। ভাপা পিঠাটা সুস্বাদু মনে হচ্ছে, অনেক দিন ভাপা পিঠা খাই না! থালি খাবার দেখতে ভাল লাগে, ইন্ডিয়ান রেষ্টুরেন্টে গেলে, বাফেটে এই ধরনের খাদ্য এক সাথে সাজিয়ে খেতে ভাল লাগে।

০৬ ই মার্চ, ২০২৬ রাত ১০:০৭

শায়মা বলেছেন: ভাইয়া আমিও তো সাজাতেই ভালো লাগে তাই ....... আর ভাপা পিঠা বানিয়েছে কল্পনা। আমি জীবনেও পারিবোক লাই.... রামেন অবশ্য দুনিয়ার সবাই পারবে। আমাদের বাসার আবার তিনারা ইউটিউব এক্সপার্ট। একদিন কি যেন বানাতে বলে গেছিলাম। এসে দেখি তারা একদমই পারফেক্ট বানিয়ে রেখেছে। আমি বললাম কেমনে পারলে?? বললো ইউটিউব দেখেছি। আর সার্চে কিছু লিখতেই হয় না নাকি। মুখে বলে দিলেই চলে আসে । সেটাও জানে তারা.....

আমি ধন্য তাহাদের পেয়ে ..... :)

বুলডাক সস আবার ঝালও দাও ??? ঐ ঝেলো রামেনে আবার এক্সট্রা ঝাল! বাপরে!!!!!!!!! ভুই পাইসি....

৭| ০৬ ই মার্চ, ২০২৬ রাত ১০:১০

সামরিন হক বলেছেন: দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু ।
রমজানের শুভেচ্ছা ।

০৬ ই মার্চ, ২০২৬ রাত ১০:৪১

শায়মা বলেছেন: রমজানের শুভেচ্ছা আপুনি!
সুস্বাদু হোক বা না হোক আমি সাজিয়েই খুশি! :)

০৬ ই মার্চ, ২০২৬ রাত ১০:৪৪

শায়মা বলেছেন:
ওহ তোমার জন্য দিয়ে যাই পায়া রোটি ইফতার...

৮| ০৬ ই মার্চ, ২০২৬ রাত ১০:১৬

কাছের-মানুষ বলেছেন: বাহ, ভালো তো! আমাদের এখানে গত মাসে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে পিঠা উৎসব উপলক্ষে এক বাসায় দাওয়াত ছিল, কিন্তু এই ভাপা পিঠা ছিল না। ভাপা পিঠা আর ভিজা পিঠা আমার সব সময়ই ভালো লাগে।

বুলডাক সসের সঙ্গে আর ঝাল দিই না, এটা ভয়াবহ ঝাল। রামেনের সঙ্গে যেই বুলডাক প্যাকেট ফ্রি দেয়, সেটা পুরোটা দিলেও খাওয়া যায় না, এত ঝাল! আমার বাসায় বুলডাকের আলাদা সসও থাকে, কারণ নরমাল নুডলস খাওয়ার সময়ও একটু দিয়ে খাই।

০৬ ই মার্চ, ২০২৬ রাত ১০:৪৬

শায়মা বলেছেন: ভাপা পিঠাকে আমার সব পিঠাদের রাজা মনে হয়। ভিজানো পিঠাও অনেক মজার।
ওহ রামেনের সাথে যেটা দেয় সেটাই বুলডাক নাকি? চ্যাং ব্যাং ভাষায় লেখা তাই জানিনি :(
এমনিতে নুডুলস আমার বেশি প্রিয় খানা নহে তবে ক্রিসপি চপস্যি আমার খুব মজা লাগে ...আসলে পাখির বাসা মনে হয় তো তাই ভালো লাগে।

সবখানে নাটকীয় কিছু না হলে আমার ভালোই লাগে না। :P

৯| ০৬ ই মার্চ, ২০২৬ রাত ১০:৪৬

অপু তানভীর বলেছেন: ঈদ পর্যন্ত ইফতারি কি রান্না করে রেখেছো? সেগুলোর ছবি? #:-S

০৬ ই মার্চ, ২০২৬ রাত ১০:৪৯

শায়মা বলেছেন: হা হা এখনও কতদিন বাকি!!!
এতগুলো দিনে কি কি নতুন নতুন ইফতার বানানো যায় সেই চিনতায় আমি শেষ। তার মাঝে আবার কেউ কেউ দাওয়াৎ দেয় তখন রাগ লাগে। মনে হয় ওদের জ্বালায় আমার নিজের ইফতার সাজানোই হলো না।

আসলে আমি তো ইফতার খাই না । সাজানোটা খাই। তাও কষ্টে ! এত সুন্দর করে সাজানো কিছু কি খেতে ইচ্ছা করে! মনে হয় সাজিয়েই রাখি...... আর দেখি আর দেখি .....

১০| ০৬ ই মার্চ, ২০২৬ রাত ১০:৪৭

ডার্ক ম্যান বলেছেন: আপনি বেঁচে আছেন দেখে আনন্দ হচ্ছে

০৬ ই মার্চ, ২০২৬ রাত ১০:৫১

শায়মা বলেছেন: ঐ আমি মরে গেছি কে বললো!!!!!!!!!

আমার জড়ুয়া বেহেনাকে দেখেও বুঝলে না?? সে বেঁচে ছিলো মানে আমিও ছিলাম!!!!!!!!

০৬ ই মার্চ, ২০২৬ রাত ১১:০৬

শায়মা বলেছেন: এই যে বেঁচেছিলাম তার প্রমান!

১১| ০৬ ই মার্চ, ২০২৬ রাত ১১:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ছবিগুলো যে তুলেছেন, খুব ভালো তুলেছেন।

ডেকোরেশন খুব ভালো হয়েছে।

আর, তোমার পোস্ট করার সময়ে ওমর খাইয়াম সেই সময়ে লগড ইন ছিলেন। :)

০৬ ই মার্চ, ২০২৬ রাত ১১:০৭

শায়মা বলেছেন: হ্যাঁ ছিলেন তো!!!!!!!
যারা যারা ছিলো সবাইকে উৎসর্গ করে দিলাম!!!!

ছবিগুলো আমি ছাড়া আবার কে তুলবে!!!!!
ডেকোরেশনই তো আমার আনন্দ। কাজেই ..... :)

১২| ০৬ ই মার্চ, ২০২৬ রাত ১১:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




এবারে এসবের রেসিপি দিয়ে একটি বই লেখার পালা!

০৬ ই মার্চ, ২০২৬ রাত ১১:১৫

শায়মা বলেছেন: দূর দূর কে রেসিপি লেখে!! তার চেয়ে খানাপিনার সাজসজ্জার বই লিখি .......:)

১৩| ০৬ ই মার্চ, ২০২৬ রাত ১১:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অথবা, কীভাবে ফুড ডেকোরেশন করতে হয় তা নিয়ে একটি বই দারুণ হবে!

০৬ ই মার্চ, ২০২৬ রাত ১১:১৬

শায়মা বলেছেন: একদম ঠিক!!! ইনোভেটিভ আইডিয়া হবে!!


কিন্তু আমি লিখবো না!!!!!!!!! কাউকে শেখাবো না!!!!!!!! আমি হিংসুটে ....... :)

১৪| ০৬ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



শেখানোর দরকার নেই, তুমি ডেকোরেশন করার সময়ে ফুড ভ্লগ তৈরী করো। ইংরেজী ভাষায়।
যে শেখার শিখবে, না শিখলে ক্ষতি নাই।

০৬ ই মার্চ, ২০২৬ রাত ১১:৩৯

শায়মা বলেছেন: গুড গুড গুড আইডিয়া.......:)

১৫| ০৬ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৭

নীল-দর্পণ বলেছেন: কী রঙ্গীন খাবার দাবার। বলছি কি, এসব ফটোশ্যুট এর জন্যে প্লাস্টিকের খাবারদাবার নয়তো? :P

বোতাম দিয়ে আংটি, রং তুলি দিয়ে পেইন্ট করা জামা, ঈদের দিনের খানাপিনাময় টেবিল…আহা তোমার সেইসব পোস্টের কথা ভাবলে এখনো মন ভালো হয়ে যায়।

০৬ ই মার্চ, ২০২৬ রাত ১১:৪০

শায়মা বলেছেন: হাহাহাহাহা কেমনে বুঝলে!!!!!!!!!!!! :P

১৬| ০৭ ই মার্চ, ২০২৬ রাত ১:৪২

নীল-দর্পণ বলেছেন: তোমার হেল্পিং হ্যান্ডরা গতবছর ত্যাক্ত হয়ে শেষে কাঁচা চপ কাটলেট এর ফটোশ্যুট করে যেভাবে ফ্রিজে তুলে রাখতো; খরচ বাঁচাতে ওরা এবার মার্কেট ঘুরে প্লাস্টিক আর মাটির খাবারদাবার নিয়ে আসলে অবাক হবো না!
কোন দিন যেন শুনবো তুমিই ক্লে দিয়ে বনিয়েছো এসব =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.