নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সব কিছুতে পরিমিত বোধ থাকা চাই। বাস্তবতার আওতায় থেকে জাগতিক সুধা পান করতে ভাল লাগে। ভাল লাগে অনুভুতিগুলোকে সকলের মাঝে ছড়িয়ে দিতে।

শহীদুল ইসলাম কামাল

সাদাসিধে মানব

শহীদুল ইসলাম কামাল › বিস্তারিত পোস্টঃ

পাঠক যখন লেখক

৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৩

বহুদিন থেকেই আমি এই ব্লগের একজন নিয়মিত পাঠক। কারন
এই বাংলা ব্লগটা মূলত কমও বেশী বুদ্ধিদীপ্ত মানুষের মিলন
মেলা। তবে আমি একজন সাধারণ মানুষ। লেখার চেয়ে পাঠক
হওয়াটাই বেশী পছন্দ আমার। আমি মনে করি ভালো পাঠক
হওয়াটাও একটা গুন।
আর একটু আধটু অনুভূতি শেয়ার করতে চাইলে ভেবেছিলাম
ফেসবুকতো আছেই, কিন্তু ওখানে দেখছি কোন ফেসও
নেই বুকও নেই। ওখানে অনেক পুরুষ মেয়েদের ফেস
লাগিয়ে রেখেছে যেটাকে আমরা বলি ফেক। আর বুক? কই
ওখানে কিছু লিখলে তেমন কোনও প্রতিক্রিয়া পাই না কিন্তু
নিজের একটা ছবি যদি নিজেই তুলে আপলোড দেই সেটা
বাথরুমে বসে তোলা হোক কিংবা রান্না ঘরে বসে তোলা হোক,
অনেক লাইক আসে। তাই ঠিক করেছি অনুভূতি শেয়ার করতে
চাইলে ব্লগেই করব। কেননা উলুবনে মুক্তা ছড়াতে কে চায় বলেন?
তাই ব্লগে এটাই আমার প্রথম পোস্ট। সকলের দোয়া প্রাথী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.