| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব নিয়ে বিদেশমুখী হয়েছেন। এক্ষেত্রে, বিগত সরকারগুলো উদাসীন ছিলেন। সময় হয়েছে, এক্ষেত্রে একটি পজিটিভ পরিবর্তন নিয়ে আসার।
'সেমাউল উন্দং' হলো ১৯৭১ সালে দক্ষিণ কোরিয়ায় শুরু হওয়া একটি বিখ্যাত গ্রামীণ আধুনিকায়ন ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি, যা বাংলায় "নতুন গ্রাম আন্দোলন" নামে পরিচিত। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট পার্ক চুং-হি গ্রামীণ দারিদ্র্য দূর করতে এবং শহর ও গ্রামের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য কমাতে এই উদ্যোগ নেন। দক্ষিণ কোরিয়ার সেই আন্দোলনের ফলেই আজকের এই উন্নত দেশে পরিণত হয়েছে।
আমরা কি সেই আন্দোলনকে মডেল হিসেবে নিতে পারি না?
২|
৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬
রাজীব নুর বলেছেন: এটা ঠিক গ্রামের উন্নয়ন হওয়া খুব দরকার।
আমাদের মতো দরিদ্র দেশে শহরের অবস্থাই ভালো না। দেশে নেই যোগ্য ও দক্ষ জনশক্তি। স্বাধীনতার ৫৬ বছরও আমাদের জাতির করুন অবস্থা। অন্যদিকে সিঙ্গাপুর, মালোশিয়া, ভিয়েতনাম কোথায় চলে গেছে।
নদী একটা দেশের অনেক বড় সম্পদ। আমাদের দেশে অনেক নদী। এসব নদী গুলোকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না।
৩|
৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২৪
কাছের-মানুষ বলেছেন: আমি যখন কোরিয়াতে ছিলাম, তখন সেমাউল এর উপর কয়েক দিনের জন্য আমাদের প্রশিক্ষণ করিয়েছিল, প্রশিক্ষণ করিয়েছিল অন্য একটি শহরে, অনেক বিদেশি ছাত্রছাত্রী সেই প্রশিক্ষণে অংশ নিয়েছি। যাতায়াত খরচ, থাকা খাওয়া এই সেমাউল ফাউন্ডেশন থেকেই বহন করেছিল!
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দক্ষিণ কোরিয়ার সেই আন্দোলনের ফলেই আজকের এই উন্নত দেশে পরিণত হয়েছে।
..........................................................................................................................
কেন পারবেন না ?
তবে সফল হতে ক্ষেত্র প্রস্তত করা লাগবে ।
সেই সুযোগ আমরা ৩/৪ বার পেয়েছিলাম, কিন্ত অভাগা জাতি
কামড়া কামড়ি করে কুত্তার মতো আচরন করে
দেশকে ধংস করেছি মাত্র ।