| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান
স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ রাতের সুরে।
বেলা যায়, ব্যথা রয়, স্মৃতি জাগে মনে,
তোমার ছায়া ভেসে ওঠে নীরব আয়োজনে।
চৈত্রের রোদে, ভাদ্রের জলে, আকাশ-ভরা ছায়া,
তোমায় ঘিরে হৃদয়জুড়ে কত বিরহের মায়া।
জোছনা রাতে চাঁদকে দেখি, তোমায় মনে পড়ে,
অশ্রুভেজা স্বপ্নগুলো ঝরে নীরব স্বরে।
যে কথাটি বলতে গিয়ে থেমেছিলাম সেদিন,
সেই কথাটি বাজে বুকে আজও প্রতিক্ষণ।
কোন ঠিকানায় হারালে তুমি, কোন অচেনা দেশে,
আমার আকাশ শূন্য হলো তোমার ভালোবেসে।
ফুল ফোটে আর পাখি গায়, বসন্ত আসে ফিরে,
আমার হৃদয় একলা কাঁদে তোমার স্মৃতি ঘিরে।
ফিরবে না জানি সেই দিন আর, তবু আশা জাগে,
তোমার ফেলে যাওয়া সুরটি আজও প্রাণে লাগে।
স্বপ্নমাখা সেই দিনের কথা ভুলতে পারি না,
সোনালি ডানার পাখির স্মৃতি কোনো দিন মুছে না।
১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৯
এস.এম. আজাদ রহমান বলেছেন: যা গেছে তা থাকুক স্মৃতি, মনকে দেব না হার,
সামনে আছে নতুন ভুবন, খুশি অপার।
- সুন্দর স্মৃতি থাকুক অটুট।। শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
........................................................
স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।
স্মৃতির পাতায় ধুলো জমে, সময় চলে যায়,
মন যে তবু খুঁজে ফেরে সেই পুরোনো ছায়।
আঁধার রাতের শেষে যেমন হাসে ভোরের রবি,
নতুন রঙে আঁকব আবার আগামীর সব ছবি।
হারানো দিনের ব্যথা ভুলে জাগবে নতুন প্রাণ,
সেই পুরোনো বীণের তারেই গাইব জয়ের গান।
যা গেছে তা থাকুক স্মৃতি, মনকে দেব না হার,
সামনে আছে নতুন ভুবন, খুশি অপার।