নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার।যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু\'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী।পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন কাউয়া কাদের যে সুরে কথা বলতো এখন সংবিধান সালাহউদ্দিন ঠিক একই সুরে কথা বলছে; সংবিধানের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই, সংবিধান কোন আবেগের বিষয় নয়!

এখন প্রশ্ন হলো জনগন আগে নাকি সংবিধান আগে? সংখ্যা গরিষ্ঠ জনগন সংবিধানের পরিবর্তন চায় বিএনপিও চেয়েছিল যখন মাইনক্যার চিপায় ছিল। ছাত্র জনতা যখন বিএনপিকে উদ্ধার করলো মাইনক্যার চিপা থেকে তখন বিএনপি ১৮০ ডিগ্রী ঘুরে ঠিক বিপরীতে অবস্থান গ্রহণ করলো।

প্রধানমন্ত্রী ১৭/১৮ বছর লন্ডনে বিতাড়িত ছিলেন সেই সময় তার বক্তব্য পর্যন্ত মিডিয়ার প্রকাশ করা নিষিদ্ধ ছিল, নেত্রী খালেদা জিয়াকেও চিকিৎসা থেকে বঞ্চিত করেছিল। বিএনপির অন্য বড় নেতারা জেলে গিজগিজ করতো ছোট নেতার কেউ বাসা বাড়িতে থাকতে পারেনি সেই সময় সংবিধান সালাহউদ্দিন কিন্তু ঠিকই আম্লিগের পরামর্শে শিলংয়ে বিশাল বাংলোতে মৌজমাস্তিতে দিনাতিপাত করতেন ভারতের তত্ত্বাবধানে। সেই সংবিধান সালাহউদ্দিন দাবি করেন যে তিনি গুম হয়েছিলেন যাহা ডাহা মিথ্যা। তিনি কিন্তু গুমের বিরুদ্ধে একটা মামলা পর্যন্ত করেননি পরে চাপে পরে নাম কা ওয়াস্তা একটা মামলা করেছিলেন। মামলা করবেন কেন তিনি তো গুম হননি তিনি সংবিধানের ওপর পিএইচডি করতে গিয়েছিলেন।

ফারাক্কার বিপরীতে ড্যাম নির্মানের প্রকল্প বাতিল, তিস্তা প্রকল্প বাতিল, লালমনিরহাটে বিমান বাহিনীর আধুনিকায়ন প্রকল্প বাতিল, ফেনীতে বিনা পয়সায় ভারতকে লীজ দেওয়া স্থানে ড্রোন তৈরীর প্রস্তাব বাতিল এসবই সংবিধান সালাহউদ্দিনের সফলতা।

এই বিএনপি কি করে আম্লিগের অত্যাচার এতো তাড়াতাড়ি ভুলে গেলো! এটাকে ভুলে যাওয়া বলবো নাকি আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন বিলাস বলবো? কাউয়া কাদের আম্লিগকে ডুবিয়েছে ঠিক একইভাবে সংবিধান সালাহউদ্দিন বিএনপিকে ডোবাবে নিশ্চিত। আাম্লিগ ভারতে ঠাঁই পেয়েছে বিএনপি কোথায় ঠাঁই পাবে? কেউ ঠাঁই পাক আর না পাক সংবিধান সালাহউদ্দিন ঠিকই ভারতে ঠাঁই পাবে। বাংলো পাবে, সবকিছুই পাবে। সুতরাং বিএনপি তথা প্রধান মন্ত্রী তারেক রহমানকে তা এখনই ভাববে হবে।

আমরা আশা করবো মুচলেকা দিয়ে দেশে ফেরা বা আই হ্যাভ আ প্লান কোনটাই যেন দেশ ও জাতির জন্য আবারো ৩৬শে জুলাই বয়ে না নিয়ে আসে।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:০৪

নিমো বলেছেন: দেশের চল্লিশ শতাংশ ভোট আসে নি। প্রায় ষাট শতাংশের প্রায় পঞ্চাশ শতাংশ পেয়েছে বিএনপি, আর প্রায় আটত্রিশ শতাংশ জা-শি। এখানে সংখ্যাগরিষ্ঠ সংবিধানন পরিবর্তন চেয়েছে কিভাবে?

০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখানে গণভোটকে ফোকাস করা হয়েছে। এটা আপনার না বোঝার কথা না।

২| ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বলতে খারাপ লাগছে। অতীত থেকে শিক্ষা নিচ্ছে না বিএনপি। আগের বার ১/১১ এসেছিল কিন্তু বিএনপি’র বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাতে গিয়ে। সেটাও সংবিধান অনুযায়ীই করেছিল বিএনপি। তারপর তো ১৭ বছর হাসিনার রাজত্ব। তবে আশার কথা হল, আপনার মত, আমার মত অনেকেই বিএনপির সমর্থক/শুভাকাঙ্ক্ষী, কিন্তু অন্ধ নয়...

০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি অন্ধভাবে কাউকে সাপোর্ট করবোনা অতিতেও করিনি। আমার উদ্দেশ্য হলো একটি সুন্দর বাংলাদেশ যেখানে সবাই মিলেমিশে থাকবো, যেখানে থাকবেনা কোন বৈষম্য কোন বিভেদ। সেই সংগে আমার আরো চাওয়া আবার নতুন করে কেউ যেন ফেসিস্ট হয়ে না ওঠে।

৩| ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: আপনার জ্ঞানগর্ভ পোষ্ট দেখে আমি বিমোহিত!

০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি বিমোহিত হলে আমি ভাববো এটা সবচেয়ে নিকৃষ্ট পোস্ট আর আপনি রাগান্বিত হলে ভাববো সেটা সবচেয়ে ভালো পোস্ট। আপনার আর আমার গন্তব্য ঠিক বিপরীতমূখী। :D

৪| ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৭

রাসেল বলেছেন: দালালী এই জাতির রক্তের সাথে মিশে গেছে। যে কারণে আমরা ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলতে পারি না—সব টাকা-পয়সা কবরে নিয়ে যাব।

০৭ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলতে পারি না এটাই আমাদের বড় সমস্যা।

৫| ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৪২

সৈয়দ কুতুব বলেছেন: জামায়াত-এনসিপিকে গোল দিতে সংসদের মেসি সাহেবের কোনো বিকল্প নেই । :)

০৭ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মেসি অনেক ট্রেইন্ড; পাক্কা খেলোয়ার।

৬| ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:১৫

নিমো বলেছেন: সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখানে গণভোটকে ফোকাস করা হয়েছে। এটা আপনার না বোঝার কথা না।
গণভোট নামক তামাশাজে ফোকাসের কিছু বাই

০৭ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রায় ৬৮ শতাংশের বেশি ভোটার সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছেন সেটা আপনার কাছে তামাশা হতে পারে তবে বাস্তবে এটার অনেক মূল্য আছে।

৭| ০৭ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:০৩

নিমো বলেছেন: বিচার মানি তালগাছ আমার বলেছেন: আগের মন্তব্যর উত্তর দিতে গেলে স্ববিরোধিতা হয়ে যাবে। কারণ, আপনার মন্তব্যর ১ম অংশের সাথে আমি একমত নই, তবে পরের অংশের সাথে একমত। যার পক্ষে যেটা যায় আর কি
এটার মতই অবস্থা আপনার গণভোটের। চারটি প্রস্তাব দেয়া হয়েছে, যার সবগুলোই কারও পছন্দ নাও হতে পারে, কিন্তু ভোট হয় হ্যাঁ অথবা না। বিচার মানি তালগাছ আমার তাও মন্তব্য না করে ঠাকুর সাহেবের থেকে নিস্কৃতি পেয়েছেন। কিন্তু গণভোট নামক তামাশা থেকে প্রায় ৬৮ শতাংশের বেশি ভোটার নিস্কৃতি পায় নি। উপরন্তু আপনাদের মত জ্ঞানপাপীরা এটাকে
সংবিধান সংস্কারের পক্ষে রায় বলছেন, যা মোটেও ঠিক নয়। বাস্তবে এটার কোন মূল্যই নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.