| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার।যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু\'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী।পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে!
তবে উহা কি খেয়েছে তা উহাই বলতে পারবে আর কেউ বলতে পারবেনা কারণ ১০ লক্ষ টাকা=৮০৮৬ ডলার (আজকের বিনিময় মূল্য ১২৩.৬৭ হিসেবে) একজন মানুষের পক্ষে খাওয়া কি সম্ভব!! ধরলাম উহার সংগে চামচা টামচা, আমলা কামলা খেয়েছে না হয় মেনে নিলাম তারা তো প্রতিদিন ছিলোনা? এই ভাবে উহা বছরে ৩৫ কোটি টাকা উদরে ভরেছে।
উহা বেগুনের দাম বাড়লে পেঁপে দিয়ে বেগুনির রেসিপি কুমড়ো দিয়ে চপ, মাংসের দাম বাড়লে কাঠাঁল দিয়ে বার্গার, ডিমের দাম বাড়লে সস্তা ডিম কিনে সিদ্ধ করে ফ্রিজে সংরক্ষন, পেঁয়াজের দাম বাড়লে সস্তা পেঁয়ার কুচি করে শুখিয়ে রাখার পরামর্শ দিতো। উহা নাকি তাহাই করতো তাই আমজনতাকে ওনার বিশেষ রেসিপির বয়ান দিতো।
উহা জনগনের সংগে কত মশকরা করতো!?
১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৪২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাহা উহাই বলতে পারবে।
২|
১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৬
অরণি বলেছেন: দিনে ১০ লাখ মাত্র।
৩|
১৩ ই জুলাই, ২০২৬ রাত ৮:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিস্ময়কর।
ফিরে আসুক। আপা ফিরে আসুক। জনগণ তার ভয়াবহ খুনের, গুমের আর অন্যায়ের বিচার দেখতে চায়।
৪|
১৩ ই জুলাই, ২০২৬ রাত ১০:৩৪
সুলাইমান হোসেন বলেছেন: উহা কিন্তু জনগনের জন্য অনেক কল্যানও করিয়াছে,আবার ক্ষতিও করিয়াছে।মূলত উহার ঘারে কঠিন দায়িত্ব অর্পিত ছিলো,অথবা উহা সেচ্ছায় কঠিন দায়িত্ব নিজের ঘারে বহন করিয়াছে।উহার চেলা-চামুন্ডা,নেতা পাতিনেতারা কিন্তু কম গিয়েছিলোনা।ইন্ডিয়া ছাড়া উহার পালানোর উত্তম কোনো জায়গাও ছিলোনা ![]()
৫|
১৩ ই জুলাই, ২০২৬ রাত ১১:২৬
সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা পালান নাই ; উনাকে সসম্মানে ভারত দিয়ে এসেছেন মিলিটারী। যোগ্য নেত্রী হারালে কাদতে হবে আড়ালে ।
৬|
১৩ ই জুলাই, ২০২৬ রাত ১১:৩৬
বাজ ৩ বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা পালান নাই ; উনাকে সসম্মানে ভারত দিয়ে এসেছেন মিলিটারী।
মিলিটারি উহাকে পালাতে হেল্পার হিসাবে কাজ করিয়াছে।ইহাতো পালানোই হইলো।পালানোর কিন্তু বহু প্রকার রহিয়াছে।@কুতুব সাহেব।
"চোর পালায় দৌড়াতে দৌড়াতে,
ডাকাত পালায় কৌশলে,
আর নেতারা পালায় উড়তে উড়তে।" ![]()
৭|
১৪ ই জুলাই, ২০২৬ রাত ৩:২১
হাসান কালবৈশাখী বলেছেন:
ছাগুরা যে বুদ্ধিপ্রতিবন্ধী হয় এটার প্রমাণ এই ধরনের পোস্ট।
এ এমাউন্ট বাজেটের সময় বরাদ্দ দেয়া হয়।
এবং বছর শেষে পুরাটা খরচ না হলে নিয়মমাফিক ট্রেজারিতে ফেরত যায়।
এটা প্রধানমন্ত্রীর নামে গণভবন এবং বিভিন্ন হোটেলে এবং বিভিন্ন দেশে ভ্রমণের সময় যাতায়াত এবং হোটেল খরচ এবং গণভবনের দপ্তরের দৈনন্দিন আপ্যায়ন এবং অতিথি সেবার জন্য বরাদ্দ।
এটা প্রধানমন্ত্রী একা খান ন।
এমনকি এই তহবিল থেকে দুস্থ শিল্পী বা বিশিষ্ট ব্যক্তিত্ব কে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর খরচও আছে।
না বুঝে হাম্বা হাম্বা করলে লাভ নেই।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৪০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: উহা যদি তাহাই করতো তাহলে দিনে দশ লক্ষ বছরে ৩৫ কোটি টাকা খেলো কি করে? এতো টাকা গেলো কোথায়?