| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার।যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু\'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী।পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা বাসাবাড়িতে ঘুমাতে পারেনি, যারা ধানক্ষেত, পাটক্ষেত কিংবা বনেজঙ্গলে দিনের পর দিন রাত কাটিয়েছে তাদেরকে মুক্ত জীবনে ফিরতে দেওয়া ছিলো এনসিপির ১ নম্বর ভুল। যারা বিদেশে পালিয়ে জীবন রক্ষা করেছিল তাদেরকে দেশে ফিরতে দেওয়া ছিল ২ নম্বর ভুল। আয়নাঘরে আটকদের উদ্ধার করা ছিল ৩ নম্বর ভুল। এই ভুলগুলো পূর্বে মহাভুল ছিলো ফেসিস্ট হাসিনাকে ঝেটিয়ে ভারতে বিদায় করা ছিল মহাভুল!!
যাদের বিগত ১৫/১৬ বছর বনজঙ্গল অথবা কোটকাছারীর বারান্দা হয়ে উঠেছিল বসতঘর তারা আজ বড়বড় কথা বলে! তারাই আজ এনসিপিকে মারধর করে, চোখ উপড়ে ফেলে এমন কি এনসিপিকে পিষিয়ে মারতে চায় অথচ উহারা ঘরে ঘুমাতে পারেনি, উহারা খালেদা জিয়ার বাসার সামন থেকে একটা বালুর ট্রাক সরাতে পারেনি। আজ উহারা নাকি মহাবীর!
ভাবুন ভাবুন। ভাবতে থাকুন, ভাবা প্রাক্টিস করুন।
২|
০৩ রা আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: এনসিপি হলো বাংলাদেশের অভিশাপ।
এদের কপালে অনেক দুঃখ আছে। পুরো জাতি এদের ঘৃণা করে।
৩|
০৩ রা আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪১
ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বিগত সময়ের বিভিন্ন সিদ্ধান্তের পরিণতি নিয়ে অত্যন্ত জোরালো ও বিশ্লেষণধর্মী একটি লেখা তুলে ধরেছেন। সমসাময়িক পরিস্থিতি নিয়ে আপনার এই সাহসী ও স্পষ্ট মতামত বেশ ভাবনার খোরাক জোগায়। চমৎকার একটি পোস্টের জন্য ধন্যবাদ!
৪|
০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০২
সৈয়দ কুতুব বলেছেন: জুলাই পক্ষের কারো মাঝে ঝামেলা নাই । এগুলো আইওয়াশ ।
৫|
০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫২
মাথা পাগলা বলেছেন: নেতা কর্মী মিলিয়ে ১০০ জন হয় কিনা সন্দেহ - ঐটা নাকি আবার দল!
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৮
ভুয়া মফিজ বলেছেন: বেইমানরা সুযোগ পেলে বেইমানি করবে, এইটা অত্যন্ত স্বাভাবিক বিষয়।