নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার।যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু\'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী।পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

ব্লগের খরা নিয়ে ক\'টি কথা।

১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮


দিন দিন ব্লগের খরা যেন প্রকট হয়ে উঠছে। খরা কাঁটছেই না। তারমধ্যে যে কয়জন নিয়মিত বা অনিয়মিত ব্লগে যাতায়াত করেন্ তাদের মধ্যে অনেকই ভালো লেখেন। কেউ কেউ উচ্চমার্গের লেখেন তা অনেকেরই বোধগম্য হয়না। কেউ কেউ বিশাল রচনা লেখেন যা পড়ার সময় ও ধৈর্য অনেকেরই হয়না আবার কেউ কেউ আছেন খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন সুন্দর মন্তব্যও করেন। আবার কেউ কেউ মন্তব্য করেন যেমন দেখলাম, পড়লাম, সুন্দর ইত্যাদি ইত্যাদি মন্তব্য করেন তারমধ্যে আমিও একজন।

ব্লগে যে ক্যাচাল হয় তার মধ্যে অন্যতম হলো ধর্মীয় বিষয়ে আক্রমন করা অথবা রাজনৈতিক মতদ্বৈধতা। কারো ধর্মীয় বিষয়ে আঘাত না করাই ভালো। রাজনৈতিক বিষয়ে কাহারো দ্বিমত থাকলে সুন্দর করে উত্তর দেওয়া যেতে পারে অথবা পছন্দ না হলে এড়িয়ে যাওয়া যেতে পারে আক্রমন না করে, যদি আক্রমন করতেই হয় তা যেন শালীন ভাষার মাধ্যমে হয়। তারপরও একটা কথা থেকে যায়- যেমন কুকুর তেমন মুগুর।

ব্লগে সবাই সমান মানের, সমান মনের ও সমান শিক্ষিত না, আবার সবার জ্ঞানের লেভেল এক না, সবার চিন্তা করার ধরনও এক না কেউ ডিপলী চিন্তা করেন কেউ কেউ হালকা বা মাঝারী মাপের সবার মাপকাঠী এক নয়।

ইদানীং ব্লগকতৃপক্ষ এবং যারা মডারেশন টিমে আছেন সবাই যেন একটু গা ছাড়া ভাব। গা ছাড়া হবেই না কেন কে বেগার খাঁটতে চায়? তারপরও যারা সময় দিতে পারবেন তাদেরই মজারেশন টিমে আসা উচিত নতুবা নয়। দায়িত্ব নিলে দায়িত্ব পালন করতে হয়।

ব্লগ হলো অপরিচিত লোকের ভার্চুয়াল মিলন মেলা এখানে ৯৯% কেউ কাউকে চেনেনা তাই সামান্য কথায় মন খারাপ করার কোন সুয়োগ নেই এবং সেই সূত্র ধরে কাউকে অনন্তকাল কমেন্টস লেখা ব্লক করে রাখার কোন যুক্তি নেই।

একটা কথা মনে রাখতে হবে ব্লগের কথা কচুপাতার পানির মতো তাই গায়ে না মেখে সবাই অবসরে বা ফাঁকে ফুঁকে মনের ২/৪ বলে যাই।

চাঁদগাজীকে মুক্ত করে দিলে ব্লগটিতে ফুরফুরে ভাব চলে আসবে কারণ উনি ব্লগে অনেক সময় দেন। এরকম লোক ব্লগে আবশ্যক।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

জুল ভার্ন বলেছেন: বেশীরভাগ সৃজনশীল লেখক ব্লগারগণ অত্যন্ত ত্যাক্ত বিরিক্ত হয়ে গিয়েছেন। তাই আমার ধারণা, ব্লগের এই খড়া আর কাটবে না। ব্যপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েও ব্লগ কতৃপক্ষ এখনো এই সাইটটা কিভাবে চালিয়ে যাচ্ছেন- সেটাই আমাক ভাবায়!

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর অনুভূতির কথা বলেছেন শুভ কামনা রইল

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ব্লগার চাঁদগাজী (মাল্টি নিকও আছে) তিনি প্রায়শই বিভিন্ন পোস্টে অত্যন্ত সংক্ষিপ্ত বা এক লাইনের নেতিবাচক মন্তব্য করেন, যা অনেক সময় নতুন লেখকদের নিরুৎসাহিত করে। কেবল "ভুল" বা "অসার লেখা" না বলে, কোথায় ভুল এবং কীভাবে তা সংশোধন করা যায়, সে বিষয়ে বিস্তারিত ও প্রাঞ্জল যুক্তি দিলে তাঁর প্রজ্ঞা থেকে অন্য ব্লগাররা উপকৃত হতে পারতেন।

তিনি ভিন্নমতের প্রতি আরও বেশি সহনশীল হওয়া প্রয়োজন। লেখকের ব্যক্তিগত যোগ্যতা বা বয়স নিয়ে খোঁচা না দিয়ে, কেবল লেখার মূল বিষয়ের ওপর আলোকপাত করলে ব্লগের সুস্থ পরিবেশ বজায় থাকে।

ব্লগে প্রতিটি লেখারই ভালো ও মন্দ দুটি দিক থাকে। ঢালাওভাবে সব লেখাকে নাকচ না করে, লেখার ভালো দিকটির প্রশংসা করে ত্রুটিগুলো ধরিয়ে দিলে তা একটি আদর্শ মেন্টরিং বা অভিভাবকসুলভ ভূমিকা হিসেবে গণ্য হতো।

তাঁর নিজের পোস্টগুলোতে সমসাময়িক বিষয়ের ওপর আরও বিস্তারিত তথ্য এবং গভীর বিশ্লেষণ থাকা উচিত, যাতে পাঠকেরা তাঁর দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি থেকে নতুন কিছু শিখতে পারেন।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগার বা লেখক কখনোই নিরপেক্ষ হতে পারেনা ।
..................................................................................
কারন একজন লেখক তার মতামত নিয়ে লিখতে চান ।
তাই তার লেখা নিয়ে ব্যঙ্গ বা কুটুক্তি করাটা অশোভনীয় ।
রাজনৈতিক ক্যাচাল কখনো থামবেনা , তাই ঐ বিভাগটি
আলাদা করে দেয়া হোক, যে যত ক্যাচাল করুক, কিন্ত অন্য কোথাও
ভদ্রতার পরিবেশে ব্লগিং হোক , এটাই কাম্য ।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৭

অধীতি বলেছেন: ক্যাচাল ছাড়া বাঙ্গালীর জমে না। ক্যাচাল থাকুক ব্লগের প্রাণ ফিরুক। ব্লগে রাজনৈতিক আলোচনা, ধর্মীয় আলোচনা মুক্তভাবে চলুক। ফ্যাসিবাদের আমলের ভয় এখনো কাটেনি মানুষের তাই এখন এই অবস্থা। গল্প-কবিতার বাইরে রাজনীতি এবং ধর্ম-ই হচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দু।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৯

আলামিন১০৪ বলেছেন: গাজীকে স্বাধীনতা পেতে হলে মুচলেকা দিতে হবে, তিনি তো এখনো গা্ল-মন্দ আর ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চাঁদগাজীকে মুক্ত করা হোক
যতযাই বলেন, কয়লা ধুলে ময়লা যায় না, স্বভাব যায় না মলেতেমনি কুকুরের লেজ ঘি দিয়ে ডললেও সােজা হয় না এটাও আমরা জানি। মনে রাখতে হবে তুঁত গাছে মিষ্টি আম ধরে না আবার নিমগাছেও মিষ্টি রস হয় না। সবচেয়ে বড় কথা চোরা না শোনে ধর্মের কাহিনী
গুরুজ্বীর স্বভাব মেনে নিয়েই তাকে মুক্ত করতে হবে, জয় গুরুজ্বী।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:২৫

মেহবুবা বলেছেন: রাজনৈতিক, ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক অনেক সময় অস্বাভাবিক মাত্রায় চলতে থাকে এখানে। আসলে সমাজের বর্তমান চিত্র অনুযায়ী পারস্পরিক শ্রদ্ধা বোধ, সহিষ্ণুতা কম আর উত্তেজনা বেশী এই প্লাটফর্মেও।
তার মাঝেও নিবেদিত প্রান অনোকে আছেন বরাবরের মত আর আমার মত হয়তো অনেকে আছেন স্বার্থপর ; নিজের ভালো লাগা মন্দ লাগা নির্ভর।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: চাঁদগাজিকে সকল প্রকার ব্যান মুক্ত করলেই ব্লগ সচল হবে। হবে প্রানবন্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.