নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কে?

আঘাত প্রাপ্ত একজন

নিত্যকার প্রয়োজনে নিয়ত অভিযোজনের ক্রমাগত নিষ্পেষণ থেকে পরিত্রাণের ফুরসত খুঁজে ফেরা এক পরিশ্রান্ত প্রাণ।

আঘাত প্রাপ্ত একজন › বিস্তারিত পোস্টঃ

জেনারেশন গ্যাপ

১৬ ই মে, ২০২৬ রাত ৯:১০


ভ্যানের বার্গার আর
ই-কোলাই গিজগিজ ফুচকায়
এই ভ্যাপসা বগলভেজা গরমে
সুগারদাদুর সাইড-চিক চটে গ্যাছে।
দাদু পুরান পাটের কারবারী—নাহ্ এ হবেনা
....
হঠাৎ সুগারপিতার ফোন—MNC এক্সিকিউটিভ
রিটার্ন অন ইনভেস্ট জানে।
আর ঐ বুড়োটা!
হাইড্রা-কেরাটিন-রিবন্ডিং—খরচ জানে?



ছুড়ে ফেলা বার্গার খুলে
সস্তা পামের মেয়োনিজ মাখামাখি,
আয়েশে চাটছে দুটো কুকুর,
কর্পোরেশন কর্মীরা আচমকা জালে জড়ালো
ওদের ভ্যাক্সিন লাগবে
জলাতংক বাড়ছে...

২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২৬ রাত ১০:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ওদের ভ্যাক্সিন লাগবে
জলাতংক বাড়ছে...

..........................................
অসুস্হতায় চিকিৎসা দরকার
কিন্ত কোথায় প্রয়োজন, কে
নির্ধারন করবে ?

২| ১৭ ই মে, ২০২৬ রাত ৯:০৬

নাহল তরকারি বলেছেন: আমারা ২০১১ সালের এসএসসি পরীক্ষার্থী। আমাদের সময় ২জি (টু জি) ছিলো। আমরা এফএম রেডিও তে অনুষ্ঠান শুনতাম। মেমরি কার্ডে গান ভরে, গান শুনতাম। ২০ টাকায় ২০ এমবি কিনে, এক সপ্তাহ ফেসবুক চালাতাম।

বন্ধুরা মিলে ঘুরতে যেতাম।

৩| ১৮ ই মে, ২০২৬ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: আধুনিক কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.