| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোহানা মাহবুব
আমি ভালবাসি মেঘ চলিষ্ণু মেঘ ঐ উঁচুতে আমি ভালবাসি আশ্চর্য মেঘদল।
ছবিঃ গুগল
নীলচে ভোরের, আলসে আকাশ
মন খারাপের ইচ্ছেঘুড়ি।
মেঘ চোয়ানো একলা আলো,
হাত বাড়ালো, রং ছোঁয়ালো,
অবুঝ সবুজ শিশির সুবাস,
মন ভেজানো ইলশেগুঁড়ি।
ভেতরবাড়ির একখানা হাত
খুব একাকি,রাত জোনাকি।
নীলচে ভোরের, আলসে আকাশ
মন আগুনে পুড়ছে নাকি!
ঘর পালানো পাখি,
আজ গান শোনাবি নাকি?
ফিরবি বুঝি ঘরে!
নাকি অচেনা রোদ তোকেই হাতড়ে মরে!
বাদলা দিনের নদী,
হোলই বা তোর যদি,
তবু এক্ষুণি তোর আমি!
ফেলনা মুছে সবটুকু আলসেমি!
আয় চলে আয় চেনা রোদের ঘ্রাণে,
একমনা মন...
©somewhere in net ltd.