নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই

আমি কোনো আগন্তুক নই। এই খর রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে

সোহানা মাহবুব

আমি ভালবাসি মেঘ চলিষ্ণু মেঘ ঐ উঁচুতে আমি ভালবাসি আশ্চর্য মেঘদল।

সোহানা মাহবুব › বিস্তারিত পোস্টঃ

একলা আলো

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৭

ছবিঃ গুগল

নীলচে ভোরের, আলসে আকাশ
মন খারাপের ইচ্ছেঘুড়ি।
মেঘ চোয়ানো একলা আলো,
হাত বাড়ালো, রং ছোঁয়ালো,
অবুঝ সবুজ শিশির সুবাস,
মন ভেজানো ইলশেগুঁড়ি।
ভেতরবাড়ির একখানা হাত
খুব একাকি,রাত জোনাকি।
নীলচে ভোরের, আলসে আকাশ
মন আগুনে পুড়ছে নাকি!

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর!

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪

সোহানা মাহবুব বলেছেন: ধন্যবাদ হামা।

শুভকামনা রইল।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৬

শায়মা বলেছেন: খুব সুন্দর আপুনি!!!

তুমি আর আসোনা কেনো আগের মত?

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১০

সোহানা মাহবুব বলেছেন: আপু তুমি কি নিক পাল্টেছ? নামটা ক্যান চেনা লাগছে না?


আমি বেশ অনেকদিন প্র এলাম...কিন্তু খুব মন খারাপ লাগছে...পুরনো বন্ধুরা কেউ নেই...

তোমার জন্য শুভকামনা রইল আপু...ভাল থেকো।

৫| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ১:৪৬

পিয়ালী দও বলেছেন: খুব ভাল

৬| ০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ১:০৪

সোহানা মাহবুব বলেছেন: ধন্যবাদ...শুভকামনা রইল।

৭| ১৫ ই মার্চ, ২০১৫ ভোর ৪:৪৪

দুঃখিত বলেছেন: দারুন ছন্দময় ... +++

৮| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ!

৯| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১:৩৬

সোহানা মাহবুব বলেছেন: অনেক ধন্যবাদ দুঃখিত। শুভকামনা নিরন্তর।

১০| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ১:৩৭

সোহানা মাহবুব বলেছেন: শুভকামনা শঙ্কু। ভাল থাকবেন।

১১| ১৪ ই মে, ২০১৫ ভোর ৪:০৫

অন্ধ দাঁড়কাক বলেছেন: চমৎকার। ভালো লাগলো অনেকদিন পর আপনার লেখা।

১২| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১:২৪

সোহানা মাহবুব বলেছেন: ধন্যবাদ অন্ধ দাঁড়কাক। অনেকদিন পর আপনার সান্নিধ্য ভাল লাগল। শুভকামনা।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কাব্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.