নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝগড়া করার জন্য জীবনটা অনেক ছোট

রাজনীতি বুঝি না; তাই রাজনৈতিক ক্যাচাল দূরে

একফালি ছায়া

In the end, we will remember not the words of our enemies, but the silence of our friends.

একফালি ছায়া › বিস্তারিত পোস্টঃ

ঘুড়ি

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

মনেপ​ড়ে শৈশবের ঘুড়ি উড়ানো । টাকা বাচিয়ে সুতা কিনা, পুরান বাল্ব যোগাড় করে কাঁচ মিহিদানায় গুড়া করা, বিভিন্ন আঠার উপকরন যোগাড় করে সুতা মাজন প্রক্রিয়াকরন । ঘুড়ির জন্য রঙিন কাগজ কিনে ভাঁজ করে কাটা, কাটা বাঁশ জোগাড় করে শলাকা বানিয়ে ঘুড়ি বানান (ঘুড়ি কিনার জন্য টাকা চাইতে গেলেই বকুনি খেতে হত, তাই নিজেই বানিয়ে নিতাম)। পরিশেষে বিকাল হতে না হতেই ঘুড়ি উড়াতে যাওয়া । ঘুড়ি কাটাকাটি খেলা । স্কুল বন্ধ থাকলে সকালেও ঘুড়ি উড়ানো । গায়ের চাম​ড়া রোদের তাপে পুড়ে যেত আর সেটা নিয়ে বাসায় বকুনি (সারাদিন রোদে খেলে চেহারা বানিয়েছে কি ?!?!?.....হিবিজিবি), কিন্তু কে শুনে কার কথা । পরদিন যথারীতি নাটাই হাতে ঘুড়ি উড়াতে যাওয়া ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.