| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রানার ব্লগ
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
বৃষ্টি এলে আজকাল আর জানালা খুলে দেই না,
ভিজে রাস্তায় ছাতা হাতে কাউকে খুঁজি না
শুধু মনে হয়, এই যে এত জল ঝরছে আকাশ থেকে,
এদেরও কি কোনো ঠিকানা আছে?
তুমি একদিন বলেছিলে
বৃষ্টি হলে শহরটাকে খুউব একা লাগে,
কেউ কেউ নিজের ঘরে ফেরে,
কেউবা ভুল করে ঢুকে পড়ে অন্য কারো স্মৃতির ভেতর।
বৃষ্টি আরও নামে।
ঝিরঝির চাদর বিছিয়ে ঢাকে ধুলি ধুসর পৃথিবী,
নিয়ন বাতিগুলো ঝাপসা হয়ে যায়,
রিকশার টুং টাং দূরে কোথাও ডুবে যায় জলের মধ্যে।
আমি একা হাঁটি, গন্তব্যহীন।
মনে হয়, এই শহরের কোথাও তুমি আছো,
আমারই মতো কোন জানালার পাশে
বৃষ্টির শব্দ শুনছো।
বৃষ্টি পড়ুক, ভিজুক পৃথিবী,
মুছে যাক সব পদচিহ্ন।
শুধু আমার ভেতরের যে জায়গাটুকুতে
তুমি একদিন ঘর বেধেছিলে
সেই উঠনে বৃষ্টি যেন আর না নামে।
০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৫
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
২|
০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৮
আলমগীর সরকার লিটন বলেছেন: ওরকম বৃষ্টি আর হবে না
পবিত্রটাও সুদ্ধি হবে না-
০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৬
রানার ব্লগ বলেছেন: আমি চাই বৃষ্টি হোক
৩|
০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:০২
মিরোরডডল বলেছেন:
শুধু আমার ভেতরের যে জায়গাটুকুতে
তুমি একদিন ঘর বেধেছিলে
সেই উঠনে বৃষ্টি যেন আর না নামে।
ভালো লিখেছে।
আবার বিষয়টা উল্টোও হতে পারে।
শূন্য ঘরে তপ্ত গরমে তার আগমন বৃষ্টির সতেজতা নিয়ে আসতে পারে।
ভালো থাকবে রানা।
তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৭
রানার ব্লগ বলেছেন: সম্পর্কে সর্দি গর্মি লেগে গেলে বৃষ্টির সতেজতা আর ভালো লাগে না ।
৪|
০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: কবিতাখানি ভালো হয়েছে ।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬
রানার ব্লগ বলেছেন: এই যে মাঝেমধ্যে আপনি বা অন্যরা এসে কবিতা পড়ে বলে যান ভালো লেগেছে এতেই আমার মন ভালো হয়ে যায় । ধন্যবাদ !!
৫|
০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৫৯
সাইফুলসাইফসাই বলেছেন: কবিতা খুব ভালো লাগলো- সুন্দর!
০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬
রানার ব্লগ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ !!!
৬|
১০ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!!
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।