| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের শঙ্খচিল
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
কোরবানির শুভ ঈদ ও জনতার কবিতা
(ঈদের সকালে সবার জন্য আনন্দ সংবাদ )
Donald Trump news
( এই লিংকটি দেখে আসতে পারেন )
সোনালি চুলে বাহারি রূপ,
গায়ের রঙটি সাদা-গোলাপি,
কোরবানির এই হাটের মাঝে,
তাক লাগিয়ে দিল সাঁঝে।
সাড়ে তিন বছরের নাদুস-নুদুস,
১৭ মণের এক মহিষ ছানা,
নাম যে তাহার 'ডোনাল্ড ট্রাম্প',
জানল এবার বিশ্ব খানা।
রয়টার্স আর এএফপি-তে,
উড়ল তাহার নামের খই,
ইরান থেকেও টুইট করে,
বলে সবাই, 'এ কী রে ভাই!
'জনতা বলে আছে সে হাঁটে,
ছুরি চলবে তাহার ঘাড়ে,
দেশ মন্ত্রী বলল হেসে,
'ট্রাম্প' থাকবে চিড়িয়াখানায়
ডীপ ষ্টেটের খাস আদরে।
বাংলাদেশে ঈদুল আজহার আগে আলোচনায় আসা একটি মহিষ, যেটি ভাইরাল হয়েছিল 'ডোনাল্ড ট্রাম্প' নামে,
সেটি এখন সরকারি হেফাজতে। মহিষটিকে ঈদে কোরবানি দেওয়া হচ্ছে না বলে জানা গেছে।
কপি পেষ্ট করুন :#trump #bangladesh #qurbani #viralnews #donaldtrump #dhaka #mahish #newsupdate
ফিরে দেখা : ঈদের ৩য় দিনে ১,৩০,০০০ জনতা চিড়িয়াখানা গিয়েছেন 'ডোনাল্ড ট্রাম্প'কে দেখতে ।
২৮ শে মে, ২০২৬ বিকাল ৪:৩৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জনগন জানতে পারল,ট্রাম্পকে
রক্ষা করার জন্য এদেশে তার অনেক ভক্ত আছে ।
২|
২৮ শে মে, ২০২৬ দুপুর ১:৫১
শায়মা বলেছেন: চিড়িয়াখানায় ট্রাম্প!!
হা হা
আমিও ভাবছিলাম ট্রাম্পের কানে যদি যায় তার নাম নিয়ে মহিষের নাম!! রাগে লাফ দিয়ে আসে নাকি আবার উড়ে ফুড়ে!!! কি বিপদ!! সুখে থাকতে ভূতে কিলালো ঐ মহিষওয়ালাকে।
২৮ শে মে, ২০২৬ বিকাল ৪:৪৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলাদেশে হলো মায়ামমতার দেশ
...........................................................
রোহিঙ্গা এল কেমনে ফেরাই ?
ভারত পুশব্যাক করে , আহারে কি বলব
আমাদের ই লোক !
এখন আবার পুশব্যাক হবে পশ্চিমবঙ্গ থেকে
কোনপ্রতি বাদ নেই, অথচ নিজ ধান্ধায় পররাষ্ট্র মন্ত্রীর
ভারত ঘন ঘন সফর ।
এখন আবার 'ডোনাল্ড ট্রাম্প' কুরব্নী করবে জনগন, তাই কি হয়?
'ডোনাল্ড ট্রাম্প' রাগ করবেনা , জনগনও ক্ষেপবে না, চিড়িয়া খানায় রাখো;
পাবলিক খুশ, টিকেট কেটে দেখুক, ইতিহাসের একটি পাতা বাড়ুক ।
৩|
৩০ শে মে, ২০২৬ সকাল ৮:০৬
জুল ভার্ন বলেছেন: 'ডোনাল্ড ট্রাম্প মহিষ' এর নাম বদলিয়ে 'সাদা মহিষ' নামকরণ করা হয়েছে!
৩০ শে মে, ২০২৬ বিকাল ৩:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: 'ডোনাল্ড ট্রাম্প মহিষ' এর নাম বদলিয়ে 'সাদা মহিষ'
...............................................................................
কথায় আছে নামে নামে
জমে টানে ! কুরবাণী হয়ে গেলে , মিডিয়ার খোরাক হতো ।
সবাই বলত, দেখো দেখো বাংলাদেশে কাকে কুরবাণী দেয়া হলো,
তারা সস্ত্রাসী, তারা ট্রাম্প বিরোধী ।
৪|
০১ লা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৫
রাজীব নুর বলেছেন: মানুষের সাথে গরুর চেহারার মিল হয় কখনও?
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০২৬ দুপুর ১২:২৪
সৈয়দ কুতুব বলেছেন: টিকিট কিনে চিড়িয়াখানায় ডোনাল্ড ট্রাম্পকে দেখতে যাব। ঈদ মোবারক।