| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের শঙ্খচিল
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
পাহাড় আমি ভালোবাসি
...........................................
চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে কোনো নেই তো মানা!
চললো পথিক মেঘের দেশে,
পাহাড় তোমায় ডাকলো শেষে।
তুমিই আমার দূরের পাহাড়,
নীল কুয়াশায় ঢাকা,
একলা মনের ক্যানভাসেতে
একটু খানি আঁকা।
হাত বাড়ালেই পাই না ছোঁয়া,
তুমিই আমার আপন,
শান্ত বুকে লুকিয়ে রাখো
হাজারো মেঘের কাঁপন।
কাছে যাওয়ার ইচ্ছে জাগে,
থাকি তোমায় চেয়ে,
আমার দিকেই নামুক পাহাড়,
শ্রাবণ ধারা হয়ে।
তোমার চূড়ায় আকাশ হাসে,
মেঘেরা নেয় ছুটি,
দূর থেকে পাই আমি কেবল
নীরব হাসির দ্যুতি।
পথ হারালে ওগো পাহাড়,
দিও আমায় ডাক,
তোমার আমার দূরত্বের মাঝে
কিছুটা মায়া থাক।
০৫ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:৫৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার অসাধারণ মন্তব্যে আমি কৃতার্থ
আপনাকে স্বাগতম ।
২|
০৫ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:৩০
জিনাত নাজিয়া বলেছেন: এতো সুন্দর একটা কবিতা আমি অনেক দিন পর পেলাম।ধন্যবাদ কবিকে।
০৫ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:৫৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার প্রশংসা শুনে আমি দিশেহারা,
ধন্যবাদ , আমার ব্লগে আপনার সুন্দর মন্তব্যর জন্য ।
৩|
০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪২
সৈয়দ কুতুব বলেছেন: আপনার কবিতা লেখার হাত ভালো।
০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৫২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার মন্তব্য আমার জন্য অত্যন্ত হৃদয়গ্রাহী
ধন্যবাদ আপনাকে ।
৪|
০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২৭
ডঃ এম এ আলী বলেছেন:
পাহাড় ভালবাসেন
তাইতো শুনা যায়
পাহাড়ের মোহনীয় ডাক
দিগন্তের নীল প্রান্তে সে ডাকে অবিরাম
পাহাড়, তুমি কি তবে অনন্তের দূত?
তোমার শিখরে ভোরের প্রথম রৌদ্র
যেন স্রষ্টার নীরব আশীর্বাদের স্পর্শ।
নদী বলে চলো
বন বলে থামো
কিন্তু পাহাড় বলে
নিজেকে জয় করো
উঁচুতে উঠো
যেখানে অহংকারের নয়
আত্মারই হয় বিজয়।
শিলার বুকে কত সহস্র বর্ষের ইতিহাস
তবু নেই কোনো অভিযোগের রেখা
বাতাস এসে লিখে যায় অদৃশ্য গাথা
মেঘ এসে চুম্বন এঁকে যায় শিখরে
ঈগল ডানায় বেঁধে নিয়ে যায়
স্বাধীনতার নীল ব্যাকরণ।
আমরা দাঁড়াই তোমার নিঃশব্দ সম্মুখে
মনে হয়
মানুষের সকল কোলাহল
কত ক্ষুদ্র, কত ক্ষণস্থায়ী!
আর তোমার নীরবতা
কত গভীর, কত অনন্তের সমান!
পাহাড়,
তোমার বুকে ফুটে থাকা নামহীন ফুল
রাজমুকুট চায় না
তারা শুধু সুবাস বিলিয়ে যায়।
এই তো জীবনের মহত্তম শিক্ষা
অহংকারহীন সৌন্দর্যই
সবচেয়ে দীর্ঘজীবী।
যখন সন্ধ্যার রাঙা আলো
শিখরের কপালে সিঁদুর হয়ে জ্বলে
তখন মনে হয়
আকাশ নিজেই নতজানু হয়ে
পৃথিবীকে প্রণাম করে।
রাত্রি নামে
নক্ষত্রেরা এসে বসে
তোমার শুভ্র কাঁধে
চাঁদ নিঃশব্দে খুলে দেয়
রূপোর আলোর চাদর
দূরের ঝরনা
অবিরাম গেয়ে চলে
অদেখা কোনো চিরন্তন সঙ্গীত।
হে পাহাড়,
তোমার মোহনীয় ডাক
কেবল ভ্রমণের আহ্বান নয়
এ এক অন্তরযাত্রার মন্ত্র।
যে ডাকে সাড়া দিলে
ভেঙে যায় ভয়ের অদৃশ্য প্রাচীর
জেগে ওঠে সুপ্ত সাহস
স্বপ্ন পায় ডানার বিস্তার।
তাই আজও শুনি
দিগন্তের ওপার থেকে
তোমার অব্যক্ত আহ্বান
সে ডাকে লোভ নেই
জয় করার গর্ব নেই
আছে শুধু
অসীমের দিকে এগিয়ে যাওয়ার
অমলিন প্রতিশ্রুতি।
যতদিন মানুষের হৃদয়ে
বিস্ময়ের প্রদীপ জ্বলবে
ততদিন পাহাড়
তার নীরব মহিমায়
ডেকে যাবে যুগ থেকে যুগান্তরে
এসো,
পৃথিবীকে নয়,
নিজের অন্তরকে আবিষ্কার করো
উচ্চতাকে স্পর্শ করার আগে
শিখে নাও
নম্রতার মহিমা।
শুভেচ্ছা রইল
০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার কবিতা ও আবেগ নিয়ে
আপনি ও সুন্দর একটি কবিতা উপহার দিলেন ।
সেজন্য ধন্যবাদ । বাস্তবে আমার জানালা থেকে দুই দিকে
পাহাড় দেখা যায়, দেখতে দেখতে লিখে ফেল্লাম কবিতা ।
.................................................................................
তবে আপনি বেশ কিছু দিন হারায়ে গিয়েছিলেন ?
আপনি কি দেশে বিদেশ করছেন ???
৫|
০৫ ই জুলাই, ২০২৬ রাত ১০:২৫
মেঘনা বলেছেন: পথ হারালে ওগো পাহাড়
আমায় দিও ডাক
আমার বুকেও পাহাড় সমান
বেদনা আর শোক।
০৫ ই জুলাই, ২০২৬ রাত ১০:৩১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ওমা এযে কবিয়াল লড়াই
.................................................
এই যে রইল, আমার বার্তা
তবুও আলো আসবে জানি ফিরে,
পাহাড় ভেঙে ঝরনা হয়ে বয়ে,
নতুন আশা জমবে চোখের তীরে,
শোকের পরে শান্ত আলো হয়ে।
৬|
০৫ ই জুলাই, ২০২৬ রাত ১০:৪২
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা খুব ভালো লাগলো
০৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ !
আজ সব কবিরা চমৎকার সব কথা বলছে ।
কেউ কেউ কবিয়াল লড়াই করতে ডাক দিচ্ছে !
সত্যি বলছি , ঈদের আনন্দ উপভোগ করছি ।
৭|
০৫ ই জুলাই, ২০২৬ রাত ১১:০৫
অপ্সরা বলেছেন: ছবি আপুর কবিতার জবাব মনে হচ্ছে ..... ![]()
০৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ছবি আপু প্রায়শই আমাকে কবিতা লিখতে উৎসাহ দেয়
এরং তার সাথে কবিতার লড়াই করতে করতে লেখা সমূহ শানিত হচ্ছে ।
এই কবিতার আংশিক তার কবিতার উত্তর লেখা, পরে
আরেকটু বৃদ্ধি করেছি ।
ছবি আপু বলেছেন: অসাধারণ সুন্দর। ❤️❤️❤️❤️
...................................................................................
অতএব, প্রেক্ষাপট বিবেচনায়, কবিতাটি তাকে উৎসর্গ করলাম ।
৮|
০৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৬
সামিয়া বলেছেন: যদি কোনোদিন মেঘ নেমে আসে তোমার বুকে,
মনে কোরো, সে মেঘের ভেতর আমারও না বলা কথা আছে।
০৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাহ্ চমৎকার !
তাহলে কাব্য আবার আসিবেক
নাও তার উত্তর ... ... ...
.......................................................................................
যদি কোনোদিন মেঘ নেমে আসে তোমার বুকে,
মনে কোরো, সে মেঘের ভেতর আমারও না বলা কথা আছে।
তোমার দৃষ্টিকে আড়াল করা প্রতিটি ভারী কুয়াশা,
আসলে তোমায় খোঁজা আমারই একলা নীরব ভালোবাসা।
আমি সেই হাওয়া, যা ছুঁয়ে যায় তোমার চুল,
সে জেন অদৃশ্য উপস্থিতি, পাশে দাঁড়িয়ে থাকা একুল-ওকুল।
আমি সেই নিস্তব্ধতা, তোমার নিঝুম ঘরের কোণে,
রাতের ফুল ফোটার মুহূর্তের এক অদ্ভুত ওম এ মনে।
ঝড় কিংবা বৃষ্টি ঝরার দিনে, পেয়ো না কোনো ভয়;
ও তো প্রতিবার আমারই হৃদয়ের ডাক, অন্য কিছু নয়।
আমার আত্মা বাঁধা আছে ,তোমার প্রতিটি শ্বাসে,
এমন এক সুন্দর প্রতিশ্রুতি, যা কখনো ভাঙবে না কোনো পাশে।
আকাশের দিকে তাকাও,
যখন তারারা দিতে শুরু করে আলো,
তুমিই আমার বাস্তবতা, তুমিই আমার স্বপ্ন ভালো।
যতদিন না শেষ নদীটি শুকিয়ে মেশে সাগরে,
আমার ভালোবাসা, তুমিই আমার শেষ ঠিকানা
এই বিশ্ব চরাচরে।
৯|
০৬ ই জুলাই, ২০২৬ রাত ১:০৭
সামিয়া বলেছেন: ওয়াহ কি যে সুন্দর প্রতি উত্তর হয়েছে, অসাধারণ ❤️
০৬ ই জুলাই, ২০২৬ রাত ১:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার মুগ্দতা আমার প্রেরণা ...❤️❤️
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৯
সুলাইমান হোসেন বলেছেন: অসাধারন কবিতা লিখেছেন @স্বপ্নের শঙ্খচিল।