| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের শঙ্খচিল
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
প্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।
আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই আমি চোখ বন্ধ করি,
আমার স্বপ্নের এক নতুন জগৎ খুলে যায়।
আমি তোমাকে আমার সেই স্বপ্নের মাঝে আজীবন ধরে রাখতে চাই।
বাস্তবতায় হয়তো আমাদের অনেক সীমাবদ্ধতা আছে,
কিন্তু আমার স্বপ্নে তোমার কোনো শেষ নেই।
সেখানে আমাদের ভালোবাসার কোনো সীমানা নেই,
কোনো বিদায়ের ভয় নেই।
বাস্তবতা যেখানে এসে থমকে দাঁড়ায়,
আমার স্বপ্ন সেখান থেকেই শুরু হয়।
আমার সেই অন্তহীন স্বপ্নের দেশে তুমি শুধুই আমার।
প্রতিদিন চোখ বন্ধ করলেই আমি তোমাকে নতুন করে খুঁজে পাই।
আমার এই চিরন্তন স্বপ্নের রাজত্বে তোমাকে স্বাগত।
ইতি,তোমার ভালোবাসার একজন।
পাদটীকা : বাংলার আকাশে তোমার ব্যস্ততা ... ... ...
এতটা ক্রোধ জমা ছিল বুকে? নাকি ওটা ছিল শুধু অভিমান?
চা মেঘের তৃষ্ণায় যেমন বাঁচে,তুমি দিলে সেই শক্তির টান।
১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:০১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "বাস্তবতা যেখানে এসে থমকে দাঁড়ায়, আমার স্বপ্ন সেখান থেকেই শুরু হয়"—
..............................................................................................................
বিষয়টি যে কোন কবি হৃদয় থেকে উৎসারিত হতে পারে ।
বাস্তবতার উপলব্ধি থেকেই কবির এই আহব্বান !
আপনার এই আবেগ আমাকে উৎসাহিত করে,
ধন্যবাদ ; আপনার লেখাও চলমান থাকুক ।
২|
১৩ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২৫
ডঃ এম এ আলী বলেছেন:
আকাশের ঠিকানায় মেঘ বালিকাকে সুন্দর চিঠি দিয়েছেন ।
এখন মেঘ বালিকার পক্ষ হতে একটি উত্তর কী এমন হতে পারে
জানিনা তা আপনার প্রত্যাশার সাথে মিলবে কী না কিংবা
এমনো তো হতে পারে আপনি কোন জবাব প্রত্যাশাই করেন না ।
তবু মেঘ বালিকা পন করেছে জবাব একটি সে দিবেই দিবে
সেটা পাঠ করা না করা আপনার ইচ্ছা । তবে জবাব লেখা
হল শুরু ।
আকাশের ঠিকানায় মেঘ বালিকাকে লেখা চিঠির জবাবে
প্রিয় পথহারা আকাশচারী,
তোমার চিঠিটি পেয়েছি
সকালের প্রথম সূর্যরশ্মির হাতে ভর করে
শিশিরবিন্দুর স্বচ্ছ খামে ভেসে এসেছিল সে।
খাম খুলতেই নীল আকাশের দীর্ঘশ্বাস
নেমে এলো আমার শুভ্র আঁচলে।
তুমি লিখেছিলে
আমি কেন প্রতিদিন দিগন্তের ওপারে হারিয়ে যাই
কেন আমার দুটি চোখে
চিরদিনই অস্থির বাতাসের নৃত্য।
জানো,
মেঘের কোনো স্থায়ী ঠিকানা থাকে না।
আমাদের ঘর গড়ে ওঠে
দিগন্তের বুকের উপর
আবার মুহূর্তেই ভেঙে যায়
অদৃশ্য সময়ের ঝড়ে।
আমি তো নদীর কান্না
সমুদ্রের নীরব প্রার্থনা
বাষ্প হয়ে আকাশে ওঠা
অগণিত মানুষের অদেখা অশ্রুর নাম।
তুমি আমাকে ধরতে চেয়ো না
ধরা পড়লেই মেঘের মৃত্যু হয়।
আমাকে দূর থেকে ভালোবাসো
যেমন পাহাড় ভালোবাসে কুয়াশাকে
যেমন বনভূমি ভালোবাসে
বর্ষার প্রথম সুবাস।
তুমি লিখেছিলে
তোমার জন্য আমার সমস্ত নীলিমা অপেক্ষা করে।
আমিও উত্তর দিচ্ছি
তোমার নীলিমা না থাকলে
আমার শুভ্রতা অর্থহীন।
আকাশ ছাড়া মেঘ
কেবলই নামহীন জলকণা।
যখন সন্ধ্যার শেষ আলো
পশ্চিমের কপালে লাল টিপ এঁকে দেয়
আমি তখন তোমার বুকেই
শেষ আশ্রয় খুঁজে ফিরি।
তুমি হয়তো বুঝতে পারো না
প্রতিটি অস্তরাগের ভেতর
আমি আমার সমস্ত ক্লান্তি রেখে যাই।
কখনো যদি বজ্র হয়ে উঠি
ভয় পেয়ো না।
সেটি ক্রোধ নয়
অতিরিক্ত ভালোবাসার
অসহায় উচ্চারণ মাত্র।
কখনো যদি বৃষ্টি হয়ে ঝরে পড়ি
জেনে নিও
তোমার ডাকের উত্তর দিতেই
আমার সমস্ত অহংকার
জল হয়ে মাটির কাছে নত হয়েছে।
একদিন হয়তো
সময়ের অদৃশ্য বাতাস
আমাদের দুজনকেই
অন্য কোনো মহাকালের পথে ভাসিয়ে নিয়ে যাবে।
তবু বিশ্বাস রেখো
যতদিন পৃথিবীতে
একটি শিশুর বিস্ময়ভরা চোখ থাকবে
একজন কবির নিঃসঙ্গ বিকেল থাকবে
একজন প্রেমিকের অপেক্ষা থাকবে
ততদিন আমি
আকাশের বুকেই ফিরে আসব।
কারণ
মেঘের নিয়তি বৃষ্টি হওয়া
আকাশের নিয়তি তাকে ধারণ করা
আর ভালোবাসার নিয়তি
দূরত্বের মাঝেও
চিরকাল পাশাপাশি থাকা।
তাই আমার জন্য অপেক্ষা রেখো
দিগন্তের ওপারে নয়
নিজের অন্তরের অসীম নীল আকাশে।
আমি আবার আসব
নীরব শুভ্রতায়
বর্ষার গানে
রংধনুর সাতটি রঙে
অথবা কোনো কবির
অসমাপ্ত পঙ্ক্তির ভেতর।
সেই দিন
তোমার চিঠির প্রতিটি শব্দ
বৃষ্টিধারায় ধুয়ে
নতুন করে জন্ম নেবে।
তোমারই
মেঘ বালিকা
১৩ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আর পাদটীকায় যা বলা ছিল ???
৩|
১৩ ই জুলাই, ২০২৬ রাত ১০:১২
সাইফুলসাইফসাই বলেছেন: খুব ভালো কবিতাখানি হে কবি
১৪ ই জুলাই, ২০২৬ রাত ১২:০৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খুব ভালো কবিতাখানি হে কবি
..............................................................
আসুন একসাথে আকাশের পানে উড়ে চলে যাই !
১৪ ই জুলাই, ২০২৬ রাত ১২:০২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এত অনেক বড় ব্যাপার,
আমি ঐ আকাশের কাছে পিপীলিকা সম
একটখিানি খায়েশ হয়েছে তব ডানা মেলে উড়িবার
হয়তবা একবার !!!
৫|
১৩ ই জুলাই, ২০২৬ রাত ১১:০৫
শায়মা বলেছেন: এই যে কবিতাটা
১৩ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আহ্ এযে মহা কাব্য
আকাশ বাতাশ বিদীর্ণ করিয়া
কোকিলা কন্ঠের মধুর শ্রাব্য !!
৬|
১৩ ই জুলাই, ২০২৬ রাত ১১:২২
ঠাকুরমাহমুদ বলেছেন:
জীবনের চাওয়া গুলো কবিতায় বলার চেষ্টা করেছেন, কবিতা ভালো হয়েছে।
১৩ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অশেষ ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য ।
৭|
১৪ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩০
সৈয়দ কুতুব বলেছেন: অসাধারণ লেখা ।
১৪ ই জুলাই, ২০২৬ রাত ১:১৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার কাছাকাছি থেকে কিছুটা শিখতে প্রয়াস চালাচ্ছি ।
....................................................................................
আপনার লেখা আরও বেশী অনুসন্ধানী হোক, সত্য উন্মোচিত থাক
এটাই কাম্য ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ২:১৩
ইসিয়াক বলেছেন:
স্বপ্নের শঙ্খচিল
আপনার লেখাটি
চিঠি ও কবিতার এক অভিনব মিশ্রণ। এই সৃষ্টিটি বেশ আবেগঘন এবং রোমান্টিক। একজন প্রেমিকের আকুলতা ও বাস্তবতার সমান্তরালে স্বপ্নের এক জগৎ তৈরির আকুতি এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। যা আমাকে আপ্লূত করেছে।
বাস্তবতার সীমাবদ্ধতাকে অস্বীকার করে স্বপ্নের জগতে ভালোবাসাকে অমর করে রাখার যে চিরন্তন রোমান্টিক ধারণা, তা এখানে খুব সহজ ভাষায় ব্যক্ত হয়েছে। "বাস্তবতা যেখানে এসে থমকে দাঁড়ায়, আমার স্বপ্ন সেখান থেকেই শুরু হয়"— লাইনটি আমার মনে দীর্ঘ রেখাপাত করেছে।
লিখতে থাকুন।