| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের শঙ্খচিল
আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি আর মিষ্টি হাসির মায়ায় জড়ায় ভালো।
কানে দোলে ছোট্ট ঝুমকা, রিনঝিনিয়ে বাজে,
উদাসীনতার চাদর জড়ায় সকাল-সন্ধ্যা সাঁজে।
চলনে তার ড্যাম কেয়ার ভাব, ফুহ ফাহ ওড়ায় সব,
পাত্তা দেওয়ার ইচ্ছে তো নেই, এটাই তার বৈভব!
বাইরে যতই শক্ত খোলস, উদাসীনতার টান,
ভেতরে তার লুকিয়ে আছে নরম কোমল প্রাণ।
মায়ার নদী বইছে বুকে, শান্ত চোখের আড়ে,
এমন দুষ্টু কজনা আর এই দুনিয়াতে বাড়ে?
পাগলামিতেই মগ্ন সে আজ, নিজের খেয়াল খুশি,
কখনো সে বাঘ বানাচ্ছে, কখনো এক বিড়াল-খুশি!
রঙের দুনিয়ায় হারিয়ে গেছে, নেই কোনো তার হুঁশ,
ছবি দেখেই হাসছে এবার ব্লগের সব মানুষ!

১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি বরং বলব, মানুষের সৃজনশীলতা প্রযুক্তির উৎকর্ষতা আরও বাড়বে ।
২|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৫
শায়মা বলেছেন: এহ হে ছি ছি ভাইয়া তুমি করলে এমন ভুল!
ছেড়া চুলে বসিয়ে দিলে একটা সাদা ফুল!!
এআই বেয়াই নাহয় বোকাই, এমন না হয় বানায়!
তাই বলে কি ভাইয়া তোমার এমন বোকা মানায়!
শোনো ভাইয়া চোখের ভাঁজে এনিমিয়া আজ যে নাচে।
তবুও হাসি থাকছে মুখে এআই ভায়ার সাথে।
আর যে মায়া জগৎ জুড়ে, উথলে ওঠে হৃদয় ফুঁড়ে
হোক না সে তা কলের পুতুল, শেখান বুলি, হদ্দ হুতুম
তবুও তো থাকছে হেসে সদাই আমার পাশে!
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৫৮
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চুলের গোছা হিমশীতল, কয় না কোনো কথা,
জোছনা মাখা ফ্যাকাশে চাঁদ, ছড়ায় নীরব ব্যথা।
পাপড়ি থেকে ঝরছে সুবাস, শব্দহীন এক ঘ্রাণ,
ভাঙা শপথ আর অতীতে অপচয়িত প্রাণ।
৩|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০
মেহবুবা বলেছেন: AI কথাটা দেখলে পালিয়ে যাই, একদম ভালো লাগে না।
কি যে হবে সামনে!!
তবে আমার কন্যা যখন কঠিন কাজে উন্নত দেশের প্রযুক্তি নিয়ে কাজে AI কে এক topic হিসেবে নেয় তখন মেনে নেই জগতের কল্যানে লাগছে ভেবে।
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: AI কথাটা দেখলে পালিয়ে যাই, একদম ভালো লাগে না।
.......................................................................................
অচে নাকে ভালো না লাগারই কথা,
তবে বন্ধুত্ব হয়ে গেলে অনেক মজা হয় ।
৪|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩০
ডঃ এম এ আলী বলেছেন:
ভাল লিখেছেন সাথে সুন্দর তার ছবি
ছোট্ট এক বাচ্চা মেয়ে AI দিয়ে সাজে
সৌন্দর্যের সাথে যেন মায়া মেশে মাঝে
চোখে তার স্বপ্ন জাগে, মুখে মিষ্টি হাসি
প্রযুক্তির ছোঁয়ায় যেন ফুটে ওঠে খুশি।
AI দেখে বড়দের মত পায়না ভয় জ্ঞানকে করে সাথী
ছোট্ট মেয়ে হলেও বুদ্ধি আছে সেটিই তার আসল শক্তি
যন্ত্র শুধু হাতিয়ার, প্রভু হতে দেয়না কভু তাকে সে
বিবেক-দীন-নৈতিকতা হারিয়ে ভাবেনা সে বসে।
ছোট্ট মেয়ের সাজের মাঝে লক্ষণ ভালো দেখা যায়
নতুন কিছু শেখার আগ্রহ তার চোখে মুখেই রয়
সৌন্দর্য শুধু বাহিরে নয়, গুণেই করে সে প্রকাশ
জ্ঞান আর সুন্দর ডাগর চোখে পূর্ণ তার আকাশ।
সময় বদলায়, প্রযুক্তি আসে এটাই দুনিয়ার রীতি
সৎ কাজে ব্যবহার হলে AI-ও হতে পারে প্রীতি
ভয় নয়, শিখে বুঝে চলে রেখে সঠিক নিয়ত
বুঝে চলে মানুষ হও,সবার তরে এই তার নসিহত।
শুভেচ্ছা রইল
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:০৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ডঃ এম এ আলী ভাইয়ের সুন্দর কবিতা
আমাকে মুগ্ধ করেছে ।
৫|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৪১
শায়মা বলেছেন: বাপরে!!!!!!
আলীভাইয়ার কাব্য দেখেও তো আমি অবাক!!! এবং মুগ্ধ!!!!!
তবে হ্যাঁ আমি এখনও রাইপ এইজে আসতে পারিনি!!!!!! ![]()
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:০৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আসিতেও হইবেক,
শুধুই চুঁড়ি আর শাড়ী দিয়ে জগৎ মাত করা যাবেনা !
..................................................................
অতএব , সাবধান
সময় থাকিতে হইবেক আগুয়ান !
৬|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৫
শায়মা বলেছেন: চুলের গোছা হিমশীতল, কয় না কোনো কথা,
জোছনা মাখা ফ্যাকাশে চাঁদ, ছড়ায় নীরব ব্যথা।
পাপড়ি থেকে ঝরছে সুবাস, শব্দহীন এক ঘ্রাণ,
ভাঙা শপথ আর অতীতে অপচয়িত প্রাণ।
নো ভয় আর ভাইয়ামনি নো চিন্তা টেনশন
চুলের বেশি আকাল হলে আছে হেয়ার এক্সটেনশন!!!
লালনীল রঙ কালার আছে
পাফ হেয়ারিং স্টাইল আছে
আছেন কত ঢং
তাই একটু ভয় দেখানো
এ এক নতুন ভং!!! ![]()
৭|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৫
নাহল তরকারি বলেছেন: কেমন আছেন?
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:২২
জুল ভার্ন বলেছেন: প্রযুক্তির উৎকর্ষতায় হারিয়ে যাবে মানুষের সৃজনশীলতা।