নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানজির উদ্দিন

তানজির উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

মেঘে মেঘে জলতেষ্টা ফুরালে যখন

০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৪

আমার কিছুটা মেঘ ছিল , ঠিক জলের জন্য
উন্মোখ ছিল যতটা ফসলের খেত, উন্মেষ কাল
সেরে আমি তাকাই -
ওদের চোখ জুড়ে এখনো শুধু জলের তেজ
সম্ভ্রম ছেড়ে ঝরে পড়, মেঘ হে , কুয়াশা কূয়াশা হয়ে নয়
এই লাবণ্য ছটা
নির্মেখ যাপনে
উদয়-অস্তে
অথবা, উদয়ের শেষে মলিন অঞ্জলিতে
কেমন করে রোদ হাসে , মেঘেরা পালায় !

কিন্তু আমি দেখেছি রোদের বিষণ্ন বিলোপ
অকালের ভ্রুক্ষেপ, জন্মের দাবালন, প্রান্তিক যুগে -
মেঘেরা হেসে যেতো, রবীন্দ্রনাথের মেঘেরা আসতো
ঝুপ ঝাপ ঝুপ ঝাপ
অনবরত !

ওদিকে মেঘে ঢাকা কিন্নরী মেঘ
প্রসন্ন হাসি, বিভোর গাল গপ্পে
যতটি চারা বীজ ছেড়ে উন্মোখ
দূরে যতটুকু মাঠ সবুজ হলে -
ঠিক ততটুকু বিষণ্ন বৃষ্টি ছাড়িয়ে
মেঘেরা হারিয়ে চলে গেলে দূর
বোধনকালে, জন্মের খেদ ছিল
যার ;
সেই দুর্ভাগা চলে আসলে কাল বাক্যালাপ ছেড়ে ।

আপনার মেঘ আপনার চৈত্রেই বড় বিষাদময় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.