নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানজির উদ্দিন

তানজির উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

বিচ্ছেদের অনুস্বার

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৬

না , কিছুতেই শব্দ নয় , অনুস্বারের মতো বিচ্ছেদ
যখন লেপ্টে থাকে , অশুচির মতো করে , ফেরারি
বিবাদ মিটিয়ে ফেলো , নবাগতরা প্রলাপের মতো করে
বারুদের উস্কানীতে ফেরে, জন্মভূমি থেকে বহুদূর ।

না, কিছুতেই মরুভূমি নয়, ইতিহাস হবে ঐতিহ্যের মতো
যতটা সংকীর্ণতা বেঁধে রাখে , ঠাকুর ঘরের পুত্তলিকা পুড়ে
সেই অকালের বোপদেব ঠাকুর মশাই
উর্দ্ধশ্বাসে দৌড় ।
ঠিক টেকনাফ ছেড়ে আরো দূরের কোন রজনীতে
গুপ্ত প্রেমের নকশা ছেড়ে ওরা এসেছিল , একবার ;
গায়ে বেয়নেটের ক্ষত যখন দীর্ঘকালের ইতিহাস হয়
ঠিক তখনই আরো একবার শতাব্দীর চিল পাখা মেললে ।

বাতাসে ভর করে
পরম নির্ভরতা যেন ।

না , কিছুতেই নয়
চিলের মৌসুম দূরে ,
ঠিক খাঁ খাঁ রৌদ্দুরে
অথবা, নির্জন তেপান্তরে ।
এখানে মৌসুমি আবাদ চলে
আমার, তোমার, আমাদের ;
শব্দের দীর্ঘ বাণী নয়
নয় মরু হাহাকার নয়
নয় উদীচীর মিইয়ে যাওয়া ।

উড়ু উড়ু বিচ্ছেদ এলে
তা কি গভীর হতে থাকে ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.