নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানজির উদ্দিন

তানজির উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

দগ্ধ হলে চিত্তের হুল্লোড়

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৭

এতটাই কি চেয়ে থাকা হয় , বাত্‍সরিক উন্মনা হে
প্রাথমিক উন্মদনা শেষে বাত্‍সরিক ভোর হয়
এরপর দিন হয় , দিনের শেষে আঁধার ঘনায়
এবং যারা হারিয়ে যাবার তারা হারায় । নয়তো পালায় ।

একেকটি ইতিহাস কতটা দীর্ঘ
মূর্ছনায় আবিষ্ট থাকে , অতঃপর
ঐকান্তিক সুর কতটা মোহিত করে
আজকের আমরাই
শেষে স্তব্দ রাত ।

নিমিষেই হুলস্থুল
পরিশেষ আঁধার ।

আঁধারেই পূর্ণিমা
নয়তো অবসর ।

অবসরেই জোছনা
ঐতিহাসিক রাত ।

রাতেই তারার ফুল
রৈ রৈ হুল্লোড় ।

আর আমরাই শেষে
হারাই, পালাই ।

তবু -
কেমন করে ধেয়ে অসে ধোয়াসা ধোয়াসা মেঘ
ঠিক শীতের রাত চিনে , নয়তো শীত বুড়ি নেই ।

চেয়ে থাকতে থাকতে ততকটা শীত পেরোয়
আর আমরাই আঁধার চাই , পালিয়ে যেতে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.