| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাহিরে কেমন যেন জোছনা উড়ছে
ঠিক কাশফুলের মতো , মিহি বাতাসে
এ কেমন বিপন্নতা চেপে বোবা কান্নায় ধরে
এখনকার , সেই রৌদ্দুর ঘাট , উঠোন জুড়ে
তোমাদের হুল্লোড় , শান বাঁধানো পুকুর ঘাট ,
বাঁশবন,...
কাশফুল বনে পুবের হাওয়া লাগে
আজ, এবং দূর কালের মুগ্ধতা নিয়ে
বসে থাকি, সেই উত্তর কালের হারিয়ে যাওয়া
আমার উদয় পিয়াসী জন্মান্তরের ক্ষোভ নিয়ে
হারিয়ে গিয়েছিলে যখন;
আমিও প্রদীপ জ্বেলেছি
ম্লান গীতিকায় দখিনায়
দেখো , কী উন্মাতাল...
ঠিক কেমন করে স্মৃতিরা পায়রা হয়ে উড়তে থাকে
অবলেখ্য পুড়ে পুড়ে কেমন করে শশ্মান হয়ে যায়
আজকের জোছনার রাত গুলো ঠিক কতটা সময়
গুনে গুনে পদ্মার জলে স্নানে নামে , এবং থেকে যায়...
দিনকে দিন অপেক্ষা করতে করতে দেখো
বুড়িয়ে গিয়েছে শত বত্সরের চাঁদ এবং
পূর্বান্তের কথকতারা গভীর হতে হতে
কয়েক শতাব্দীর জোছনার লুপ্ততা এক করে ফেলে ;
তথাপি -
শেষ দিনের পারস্পরিক বোধ বাক্যেরা খুব বেশি অস্থির...
আমার কিছুটা মেঘ ছিল , ঠিক জলের জন্য
উন্মোখ ছিল যতটা ফসলের খেত, উন্মেষ কাল
সেরে আমি তাকাই -
ওদের চোখ জুড়ে এখনো শুধু জলের তেজ
সম্ভ্রম ছেড়ে ঝরে পড়, মেঘ হে , কুয়াশা...
©somewhere in net ltd.