| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন ফিরে আসতে হতো এ আমি ভালো করেই জানতাম তার দেরেীতে হলেও ফিরেছি বাংলার কাছে এর মধ্যে অনেকটাই বদলে গেছে জীবন, শহর পাল্টেছে, পাল্টে গেছে চাকরী, জীবন যাত্রার মান.. কেবল বদলায় নি আমার গন্ডির ভেতর আটকে থাকা আমার প্রাণটা এখেনো আগারে মত ভীষন আবেগী, অস্থির আর উন্মুখ আছি.. হয়তো এমনটাই শেষ অব্দি থেকে যেতে চাই তবে সাথেই এও জানি চাইলেই সব চাওয়া পূর্ণ হবার নয়.. হয়তো পূর্ণ হতেও নেই
আমি আসেপাশের মানুষগুলো সবাই নতুন পুরানোরা সময়ের দাবীতে সরে গেছে যে যার পথে নতুনেরা তার সার বেধেছে এক এক কিন্তু শুধরে দেওয়া ভালো খুব একটা জনারণ্যে নেই আমি এটাও ঠিক আগের মতই.. একলা একলা নিজের মত সময়গুলো
আমি আবার লিখে যেতে চাই আমার লেখা দিয়ে আমি আমার সাথে নতুন ভাবনার আংটা জড়াতে চাই যদি মনের ভুলেও কেউ একটু দেখে কারো যদি তাতেও কিছুটা ভালো লাগা জন্মায়...
লেখাগুলো সন্তানের মত তাই প্রতিটা মায়ের মত আমিও চাই আমার সন্তানকে সবাই জানুক, চিনুক ভালোবাসুক... বড্ড বেশি আবদার করে ফেলছি বোধহয়... আজ এখানেই থামি... কথা হবে ... আবার বাংলায়.. শব্দে, বাক্যে, অনুভবে..
©somewhere in net ltd.