নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

মক্কাহ চুক্তি কি ?

২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা আছে?




মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৫

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: শেষ কবে মধ্যপ্রাচ্যের দেশগুলি কোন একটা জোটের (রাজনৈতিক বা সামরিক) অংশ হিসেবে নিজেরা নিজেদের কাজে এসেছিলো?

মনে পড়ে?

আচ্ছা ৭১ এ যখন পাকিস্তান ভেঙ্গে যাচ্ছিলো তখন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো পাকিস্তানের কি কাজে এসেছিলো? অবশ্য দু একটি বাদে মধ্যপ্রাচ্যের সব মুসলিম দেশ স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি না দিয়ে পাকিস্তানের কাছে দায়মুক্ত হয়েছিলো।

পাকিস্তানকে ভারত আক্রমন করলে, সৌদীরা কি ভারত আক্রমন করবে? আক্রমন করে সৌদীরা কেন ভারতের সাথে তাদের ২০.২১ বিলিয়ন ডলারের তেল বানিজ্য নষ্ট করবে? পাকিস্তানকে ভারত আক্রমন করলে বাংলাদেশও কি ভারত আক্রমন করবে? তাহলে বাংলাদেশের মানুষ ভারতীয় কাচামরিচ আর কচুমুখী না খেতে পেরে তো মরেই যাবে।

২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:



সাউদি আরব কখনও ভারত আক্রমণ করবে না। মক্কাহ চুক্তি সম্পর্কে বাংলাদেশের আইএ পাশ / এইচএসসি পাশ অফিসারদের জ্ঞান নেই।

মক্কাহ আক্রান্ত হলে বাংলাদেশের প্রতিরক্ষা মক্কাহ গিয়ে প্রাণ দিবে। বাংলাদেশ যদি বার্মা বা ভারত দ্বারা আক্রান্ত হয় সাউদি আর ফিরেও তাকাবে না।

২| ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১:১৪

নিমো বলেছেন: আমিতো জানতাম মক্কায় আছে কাবা যা কিনা আল্লাহর ঘর। সেই হিসাবে আল্লাহইতো যথেষ্ঠ হওয়ার কথা, আলাদা চুক্তি ফুক্তি লাগে কেন? অতীতে আবাবিলেই কাজ হয়েছে এখন সৌদ আরবের কেন ভিক্ষুক পাকিস্তান, মিসকিন বাংলাদেশ আর একসময়ের মালিক তুরস্ককে লাগে?

২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



সাউদি আরবে বাংলাদেশের মানুষ মুনি মুজুরি কামলা দেয়। সাউদি আরবে বাংলাদেশের অল্প সংখ্যক কয়েকজন অফিসার আছে। বাদবাকি সব মুনি মুজুর কামলা। এটি সাউদিদের ভাষ্য। এখন এই মুনি মুজুর কেনো মক্কাহ রক্ষা করতে যাবে?

আবাবিল পাখি কোথায়?

৩| ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১:৪০

মাথা পাগলা বলেছেন: তেলের খনি পাহারা দেবার জন্য আম্রিকা সেনা আছে। "মুসলিম ন্যাটো" বানানো হচ্ছে আম্রিকার সেনা রক্ষা করার জন্য। সামনে হয়তো বড় ধরনের যুদ্ধ লাগতে পারে।

গোলাম আজমের অনুসারীদের নতুন ক্যাম্পেইন - মুসলিম ন্যাটোতে যোগ দিয়ে ইরান-ইয়েমিনদের মারতে পারলে জান্নাতের টিকেট কনফার্ম।

২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন:



মুসলিম দেশ বিশ্বে অনেক আছে। তারা মক্কাহ চুক্তিতে নেই কেনো? কাতার, আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, জর্ডান এরা সাউদি আরবের প্রতিবেশী দেশ। তারা মক্কাহ চুক্তি আমাদের চেয়ে বেশি বোঝার কথা। সাউদি আরবের প্রতিবেশী দেশগুলো কি করছে আর তাদের ভাষ্য কি?

বাংলাদেশ মক্কাহ চুক্তিতে হয়তো যুক্ত হতে পারে। দেশের সবাই পূণ্য করতে চায়, বেহেস্তে যেতে চায়, সবাই মক্কাহ যেতে চায়। তাহলে মক্কাহ চুক্তি বাংলা অনুবাদ করে টিভি নিউজে অনলাইনে প্রকাশ করতে অসুবিধা কোথায়?

৪| ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১:৫০

রৌশন বলেছেন: < দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা আছে?
দেশের মানুষ কি আপনার মত অশিক্ষিত নাকি? এই link থেকে সবাই পড়ে ফেলেছে। মনে মনে কলা খাওয়া বাদ দেন। ভন্ডামো বন্ধ করেন। শীঘ্রই IQ পরীক্ষা করান।

২৮ শে আগস্ট, ২০২৬ রাত ২:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনি শিক্ষিত মানুষ। এটি মক্কাহ চুক্তি? নাকি মক্কাহ চুক্তি সম্পর্কিত একটি সংবাদ?

Makkah, August 07, 2026, SPA -- A joint statement was issued today at the Makkah Al-Mukarramah Summit for Joint Defence between Saudi Arabia, Türkiye, and Pakistan as follows:
At the gracious invitation of Custodian of the Two Holy Mosques King Salman bin Abdulaziz Al Saud, President of the Republic of Türkiye Recep Tayyip Erdoğan and Prime Minister of the Islamic Republic of Pakistan Muhammad Shehbaz Sharif paid a visit to the Kingdom of Saudi Arabia on August 7, 2026.

His Royal Highness Prince Mohammed bin Salman bin Abdulaziz Al Saud, Crown Prince and Prime Minister, received President Erdoğan and Prime Minister Sharif at Al-Safa Palace in Makkah, where the Makkah Al-Mukarramah Summit for Joint Defence was held, during which the distinguished relations between the Kingdom of Saudi Arabia, the Republic of Türkiye, and the Islamic Republic of Pakistan were reviewed, along with a number of issues of mutual interest.

Guided by the longstanding historical ties among the three states, based on the enduring bonds of brotherhood and Islamic solidarity that unite them, and building upon their shared strategic interests and longstanding defense cooperation, HRH the Crown Prince, the President of Türkiye, and the Prime Minister of Pakistan signed the Makkah Joint Defence Agreement, reflecting the three states' shared commitment to further strengthening their collective security and to promoting peace, security, and stability in the region and beyond, in pursuit of a secure and prosperous future.

The agreement is intended to strengthen collective deterrence against any act of aggression, and stipulates that any armed attack against any one of the three states shall be regarded as an attack against them all. It further provides for the enhancement of all aspects of defense cooperation among the three states.

মক্কা, ৭ আগস্ট ২০২৬, এসপিএ (SPA) -- সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা বিষয়ক 'মক্কা আল-মুকাররামা শীর্ষ সম্মেলন'-এ আজ একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিটি নিম্নরূপ:
দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সদয় আমন্ত্রণে, তুরস্ক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ ৭ আগস্ট ২০২৬ তারিখে সৌদি আরব সফর করেন।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মহামান্য প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ মক্কার আল-সাফা প্রাসাদে প্রেসিডেন্ট এরদোয়ান ও প্রধানমন্ত্রী শরীফকে স্বাগত জানান। সেখানেই যৌথ প্রতিরক্ষা বিষয়ক 'মক্কা আল-মুকাররামা শীর্ষ সম্মেলন' অনুষ্ঠিত হয়। সম্মেলনে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যকার বিশেষ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

তিন দেশের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক, ভ্রাতৃত্ব ও ইসলামি সংহতির অটুট বন্ধন এবং তাদের অভিন্ন কৌশলগত স্বার্থ ও দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা সহযোগিতার ওপর ভিত্তি করে—মহামান্য ক্রাউন প্রিন্স, তুরস্কের প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' স্বাক্ষর করেন। এই চুক্তিটি একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যতের লক্ষ্যে সম্মিলিত নিরাপত্তা জোরদার এবং অঞ্চল ও এর বাইরে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে তিন দেশের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।
এই চুক্তির উদ্দেশ্য হলো যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ক্ষমতা জোরদার করা। এতে উল্লেখ করা হয়েছে যে, তিন দেশের যেকোনো একটির বিরুদ্ধে পরিচালিত সশস্ত্র আক্রমণকে তাদের সবার বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করা হবে। এছাড়া, চুক্তিটিতে তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সকল দিক আরও উন্নত করার বিধানও রাখা হয়েছে।



৫| ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ২:০৮

রৌশন বলেছেন: < এই সামান্য লেখা মক্কাহ চুক্তি?
এর বাইরে কেউ কোনো সোর্স দেয় নাকি খুজে দেখুন তো...
একবার IQ টেস্ট করেই ফেলুন।

২৮ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:



এটি একটি সংবাদ মাত্র। কোনো চুক্তি বা চুক্তির নমুনাপত্র না।

আপা, আপনি কখনও কোনো প্রকার চুক্তি দেখেননি, সেই দায়ভার তো আমার না। আমার দোষ না। বাংলাদেশ মক্কাহ চুক্তিতে যুক্ত হতে যাচ্ছে। এই দেশের মানুষ এখন কথায় কথায় বলে “জবাবদিহিতা” থাকতে হবে। তাহলে মক্কাহ চুক্তির পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ তো আপনার কাছেই থাকার কথা।

৬| ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ২:১৪

সাইবার পথিকৃৎ বলেছেন: আপনাদের মত গাধাদের জন্যই দেশে সব আশান্তি। একটিবার যাচাই বাছাই করে চিল্লা চিল্লি শুরু করে দেন! ছাত্র জীবনে নিশ্চই ফাঁকিবাজি করে এসেছেন, না হলে এত অশিক্ষিত মানুষ কিভাবে হয়? গুগল ঊইকিপিডিয়া কিছুই কি ব্যাবহার করতে পারেন না?

২৮ শে আগস্ট, ২০২৬ রাত ২:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনি মক্কাহ চুক্তিপত্র বাংলা অনুবাদ অথবা ইংরেজি মন্তব্য আকারে দিন। আমি পড়ে নিবো। আপনি কেনো আপনার পূর্ব পুরুষদের স্মরণ করছেন?

৭| ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩৭

মাথা পাগলা বলেছেন: রাজাকারদের বহুদিনের স্বপ্ন - ইন্ডিয়ার সঙ্গে ফাইট করা। আল্লাহ যেন তাদের সেই স্বপ্ন পূরণ করে। শেখ হাসিনা পতনের পর অনলাইন-অফলাইনে হুমকির মহড়া হয়েছে, এবার ইনশাআল্লাহ মাঠে নামার সুযোগ হবে।

২৮ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



বাংলাদেশের মানুষ ভারতের সাথে যুদ্ধ করে অবশ্যই জয়ী হবে। ইনশাআল্লাহ, জাজাকাল্লাহ খাইরান, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ খাটি মধু খেয়ে যুদ্ধ করবে। কাইল্লা জিরার তৈল খেয়ে যুদ্ধ করবে। নতুন বাংলাদেশে নতুন মুক্তিযোদ্ধা বেপ্লব করবে। আমীন। ইনশাআল্লাহ, জাজাকাল্লাহ খাইরান, আলহামদুলিল্লাহ।

কেউ আমীন না বলে যাবেন না।

২৮ শে আগস্ট, ২০২৬ রাত ২:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



ইহুদি ও খ্রিস্টানদের সম্পত্তির ভাগ চেয়ে আগামী কাল ইসরায়েল আক্রমণ করতে পারে। তাদের জাতির পিতাও ইব্রাহিম।

৮| ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৫:৫৯

ক্লোন রাফা বলেছেন: ওদের কিছু ভারাটিয়া পাহারাদার লাগবে । বাংলাদেশের চাইতে সস্তায় কোথাও পাবেনা। তাই দাঁড়য়ানের চাকরি দিয়ে ধন‍্য করতে চায়।
পুরো মধ্যপ্রাচ্যের দেশগুলো এই শতাব্দীতেও বাঙালিদের শুধু মিসকিন মনে করে।দেশের প্রতি বিশ্বস্ততা নেই যাদের তারা মরুভূমি কিংবা আমাজনের জঙ্গলে গিয়ে মরলে বরং আমরা বেঁচে যাই।

২৮ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:



এইগুলো হচ্ছে বাজারের সস্তা ফর্দের মতো সস্তা চুক্তি। যাকে অন্যের নাম ধার করতে হয় “মুসলিম ন্যাটো / ইসলামিক ন্যাটো”। লিল্লাহ ফান্ডের মাথা থেকে এর চেয়ে ভালো কিছু আশা করাও এক ধরনের অন্যায়।

আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।

৯| ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫১

স্বকীয়তা বলেছেন: আপনি আসলে নিজেই নিজেকে অপমানিত করছেন। আপনি একটু গুগল করলেই বুঝতে পারতেন যে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, তুর্কি কোনো ভাষাতেই এই চুক্তি বা এমন অন্য কোনো চুক্তিপত্র প্রকাশ করা হয় নি এবং হয় না। আপনি যেটাকে সংবাদ ভাবছেন সেটা সংবাদ না, এটা অফিসিয়াল বিবৃতি। ঊইকিপিডিয়া, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, গবেষণা প্রতিষ্ঠানগুলো কেঊই এই অফিসিয়াল বিবৃতির বাইরে কোনো তথ্য আছে বলে দাবি করে নি এবং চুক্তিপত্রটির প্রকাশ দাবি করে নি। কারণ কোনো প্রতিরক্ষা চুক্তিপত্র কখনো প্রকাশ হয়ই না। আসলে অনভিজ্ঞতা থেকে আপনি এইসব কথা বলছেন। একজন অজ্ঞ ব্যক্তি জানেই না যে সে কি জানে না, আপনার ক্ষেত্রেও তাই হয়েছে।

২৮ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



তিনটি আইডি - প্রতিটির জন্ম ও বয়স ৯ মাস ২ সপ্তাহ।

এতোটা তিক্ততা বুকে পোষে রাখার জন্য, না জানি কতোটা তিক্ত জীবন হয়েছে! অবহেলিত তিক্ত অসুখী জীবন নিয়ে আপনার আর কিইবা করার আছে। আপনার বয়স তো আর কম হলো না, চল্লিশ সেই কবে পার করেছেন আর কতো তিক্ততা বহন করবেন। ঢাকার অলি গলির সস্তা জীবন খুব সম্ভব এমনই হয়, মনে হয়।

সামহোয়্যারইন ব্লগের পক্ষ থেকে আপনার মানসিক সুস্থতা কামনা করছি।

১০| ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: প্রতিরক্ষা চুকটি, দেশের সামরিক সক্ষমতা ও সম্পদকে কাজে লাগানো, যৌথ নিরাপত্তা আরো জোরদার হবে।

২৮ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:



প্রতিরক্ষা চুক্তি সহ সরকারি নানা ধরনের চুক্তি থাকে যা সাধারণ মানুষ জানে না, জানার এখতিয়ার নেই। এই সব বিষয় নিয়ে যখন ফেসবুক ইউটিউব ব্লগে কথা হয়! - তখন এই সকল চুক্তি হয়ে যায় বাজারের সস্তা ফর্দের মতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.