নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

হারানো বিজ্ঞপ্তি

২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা মানুষের হৃদয়ে বসবাস করতেন। অন্যায় দেখলে বিবেক সাড়া দিতো, বিপদে বুদ্ধি পথ দেখাতো, জ্ঞান সত্যকে চিনিয়ে দিতো, আর বিচার-বিবেচনা মানুষকে ভুল পথে পা বাড়াতে দিতো না। কিন্তু আজ তাঁরা সবাই যেনো নিঃশব্দে হারিয়ে গিয়েছেন। তাঁদের অনুপস্থিতিতে চারপাশে অদ্ভুত এক শূন্যতা - কথা আছে, শব্দ আছে, তর্ক আছে, কিন্তু সত্য খুঁজে পাওয়া কঠিন। চোখ আছে, অথচ দেখার মানুষ নেই। কান আছে, অথচ শোনার মানুষ নেই।

কেউ জানে না তাঁরা কোথায় আছেন, কেমন আছেন - কিংবা আদৌ ফিরবেন কি না। কেউ যদি তাঁদের কোনো সন্ধান পেয়ে থাকেন, দয়া করে নিকটস্থ পাবলিক লাইব্রেরিতে যোগাযোগ করবেন। হয়তো বইয়ের কোনো পুরোনো পাতায়, জ্ঞানের কোনো নির্জন কোণে, অথবা কোনো মানুষের বিবেকের গভীরে তাঁরা এখনও অপেক্ষা করছেন, ফিরে আসার জন্য। হতে পারে তাঁরা ফিরে আসবেন, হতে পারে আর কখনও ফিরে আসবেন না। যদি কখনও ফিরে আসেন তাহলে হয়তো - "একটি সমাজ, একটি দেশের প্রজন্মের পর প্রজন্ম" আবার মানুষ হয়ে উঠতে পারে। - আর কিছু বলার নেই।












মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪০

শায়মা বলেছেন: এই পাঁচভাই আর ফিরবে না ভাইয়া!!! :(

২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:



মনে হচ্ছে না ফেরার সম্ভবনাই বেশি। হয়তো চিরোতরে না ফেরার দেশে চলে গিয়েছেন।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৯

ঢাকার লোক বলেছেন: দুই বছর আগে ওরা ছিল, আপনার ঠিক মনে আছে?

২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



সত্তর লক্ষ টাকার কেলেঙ্কারিতে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত একরাতে দপ্তরবিহীন আর কালো বিড়াল হয়ে গিয়েছিলো। মুরাদ টাকলা এক রাতে রাস্তায় মিশে গিয়েছিলো। হলমার্ক, ডেস্টিনি ২০০০, রানা প্লাজার সোহেল রানা, কেসিনো সম্রাট, করোনা টেস্ট আরিফুল হক সহ আরও শত শত লোক এক রাতে ঘাড়ে ধরে কারাগারে নেওয়া হয়েচিলো। কেউ এসে বলেনি এইগুলো Ai Tools. কোনো বট বাহিনী এসে তাদের জেল হতে মুক্তি দিতে পারেনি।

আওয়ামী লীগের এতো বড় গুন্ডার জন্ম হয়নি সমগ্র বাংলাদেশের মানুষকে ধমক দিবে। গত ৫৫ বছরে আওয়ামী লীগ এতো বড় গুন্ডার জন্ম দিতে পারেনি দেশের মানুষকে চোখ রাঙিয়ে কথা বলবে। কিন্তু গত দুই বছরে জমিদারের নাতী তথা রাস্তার নেড়ি কুকুর দেশের মানুষকে চোখ রাঙিয়ে কথা বলেছে। আপনার মেমোরি ঢাল হতে পারে। দেশের মানুষের মেমোরি এতো ঢাল না।

সরকার আসবে সরকার যাবে, কোন সালে কোন সরকার এসেছিলো সরকারের নাম কেউ মনেও রাখবে না। কিন্তু ভাড়াটে সরকারের ভাড়াটে গুন্ডাদের কথা দেশের মানুষ মনে রাখবে।

আমার ঠিক মনে আছে। কিন্তু আপনার মনে নেই। আপনার মনে থাকার কথাও না।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৩

মাথা পাগলা বলেছেন: মানুষ লীগের সঠিক নির্বাচন, টাকা পাচার নিয়ে বিস্তর গবেষনা করে। কিন্তু আমি মনে করি লীগের বড় সমস্যা ছিলো - শিক্ষা ব্যবস্থাকে পুরাপুরি ক্লাউন পর্যায়ে নিয়ে গেছে। গরু-ছাগল-গাধা সব পাশ। এজন্য ইউনুস সরকার আমাদের টুপি পড়িয়ে নিজের ইচ্ছামতো অপকর্ম করতে পেরেছে। আমরা গরু-ছাগল বলেই এখনো ইউনুসকে ডিফেন্ড করি। আর বিএনপি সরাসরি রাজাকার পুর্নবাসনের কাজে নেমেছে।

পাঁচ ভাই আর ফিরবে না।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



সামহোয়্যারইন ব্লগে আওয়ামী লীগের এতো বড় গুন্ডার জন্ম হয়নি যে ব্লগে এসে ব্লগারদের নাম লিস্ট করবে। কিন্তু ভাড়াটে সরকারের সময়ে পাকিস্তানি দালাল ব্লগারদের নাম লিস্ট করেছে। কাতার প্রবাসী হাউজ ড্রাইভাররের পাকিস্তানি দালালি ব্লগে সর্বোচ্চ মাত্রা দিয়েছে। কতো দাওয়ায়ে আল্লামা, দাওয়ায়ে দ্বীন দালালে পরিণত হলো।

অথচ আওয়ামী লীগের দালালি করে চাঁদগাজী কমপক্ষে ২০০ বার ব্যান হয়েছে। পাকিস্তানি দালালি করে কেউ কিন্তু ব্যান হয়নি। এটিই সামহোয়্যারইন ব্লগের গৌরব।

আমাকে বিজন রয় বলেছিলেন ভালো মন্দ সবাইকে তার প্রয়োজন। আশা করি বিজন রয় তার ভালো মন্দ নিয়ে এখনও দৌড়ের উপর আছে। এই দৌড় থামার দৌড় না।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০৭

কলিমুদ্দি দফাদার বলেছেন:

বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা আপনি বেশ আগের সময়কার মানুষ। মনুষ্যত্ব, মায়া-মমতা, সহ পাঁচটি এলিমেন্ট তো মানুষের মধ্যে পুর্বে কম-বেশি উপস্থিত ছিলো। মানুষের মধ্যে সহমর্মিতা ছিলো, দয়া-মায়া বিবেক ছিলো।

এখনকার এই লোভে ভরা সমাজ,‌হিংসা- বিদ্বেষ, বিবেকহীন মানুষ, যারা বিনা কারনে পিটিয়ে মেরে ফেলে, বাচ্চা শিশুরকে রেপ করে নির্মমভাবে মেরে ফেলে। মানুষের ভিতর বসবাস করা এই পশু আর সমাজের অধঃপতন দেখে আপনারা কিভাবে খাপ খাইয়ে নিচ্ছেন?

২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



“মব” যে কোনো শিল্প এটি বাংলাদেশ হতে শিখতে হবে। “মব, ম্যাটিকুলাস ডিজাইন, মাস্টার মাইন্ড” - এর জন্য হয়তো আবার নোবেল পাবে। একটি নির্দিষ্ট দল দ্বারা একটি নির্দিষ্ট সমাজ দ্বারা শিশু ধর্ষণ হচ্ছে! - আর কিভাবে আমরা হতবাক হবো, আর কিভাবে আমরা বাকরুদ্ধ হবো! বলতে পারেন?

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৩১

মাথা পাগলা বলেছেন: অথচ আওয়ামী লীগের দালালি করে চাঁদগাজী কমপক্ষে ২০০ বার ব্যান হয়েছে। পাকিস্তানি দালালি করে কেউ কিন্তু ব্যান হয়নি। এটিই সামহোয়্যারইন ব্লগের গৌরব।

আপনার পর্যবেক্ষন সঠিক। পাকিস্তানি দালালরা গালি-গালাজ করলেও কোন পদক্ষেপ নেয়া হয় না। সামুতে দেশ নিয়ে যেকয়জন লিখে আমার কাছে মনে হয় ১~২ জন বাদে বাকি সব ছুপা পাকিস্তানি দালাল।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:



সামহোয়্যারইন ব্লগে যতোজন বিএনপির ছত্রছায়ায় ও নামে বেনামে লিখেছে। ভাড়াটে সরকার আমদানি হওয়ার পর তাদের দেখা গিয়েছে সবগুলো পাকিস্তানি দাল্লাহ। বিএনপি, আওয়ামী লীগ বুঝতেই পারেনি তাদের ভেতর কি পরিমাণ ট্রেইন্ড স্লিপার সেল লুুকিয়ে ছিলো। ভাড়াটে সরকারের সময় প্রকাশ পেয়েছে এরা পাকিস্তানি দাল্লাহ।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪১

ঢাকার লোক বলেছেন: সরি ভাই, আমি এই ব্লগে খুব একটা নিয়মিত না, ফলে সবাইকে চিনে উঠতে পারিনি। আপনাকেও ভেবেছিলাম আপনি দলনিরপেক্ষ ! যাই হোক চিনিয়ে দিলেন সে জন্য ধন্যবাদ !!

২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



বাংলাদেশে আওয়ামী লীগ জামাত ও বিএনপি আপনার চোখে এরা তিনটি দল হতে পারে। আমার কাছে এরা একটি দলের তিনটি ভগ্নাংশ। এই কথা আমি ব্লগে কম করে হলেও ১০০ বার লিখেছি।

আপনার বন্ধু চাঁদগাজীকে বলবেন আওয়ামী লীগে কখনও মাফিয়া ছিলো না। আওয়ামী লীগ হচ্ছে রাস্তার তৃতীয় শ্রেণীর গুন্ডার দল। নিম্ন শ্রেনীর চোর ছেচ্চর, পকেটমার হচ্ছে আওয়ামী লীগ।

আপনাকেও ধন্যবাদ আমাকে চিনতে পেরেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.