নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানা এব সম্ভাবনার হাতছানিতে আমি খুজে বেড়াই আমার স্বপ্নকে...........

স্বপ্ন বালক তুষার

অজানা এব সম্ভাবনার হাতছানিতে আমি খুজে বেড়াই আমার স্বপ্নকে...........

স্বপ্ন বালক তুষার › বিস্তারিত পোস্টঃ

মাঝে মাঝে একাকীত্বটা খুব তীব্র হয়ে যায়

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০১


মাঝে মাঝে একাকীত্বটা খুব তীব্র হয়ে যায়,
খুব কাছের মানুষগুলোও কেন যেন ভুল বুঝে
দূরে চলে যেতে শুরু করে, হয় ক্রমাগত অপসৃয়মান
ছায়ার মতন ঘিরে থাকা প্রিয় মানুষগুলো
সহসাই হারিয়ে যায় কোনো দূর নীলিমায়,
তাদের আপন ব্যস্ততায়।
আমি বুকভরা ভালোবাসা নিয়ে তাকিয়ে রই
সেই নীলাম্বরী পাহাড়ের পানে,
তোমাদেরই ফেরার পথের প্রান্তে।

কেউ ফিরে আসেনা তবু,
হয়না জাগতিক নিয়মের ব্যত্যয়।
আমি অনন্ত একাকীত্বে দগ্ধ হতে থাকি।
* * *
আমি আর চাইবো না তোমাদের করুণা,
তোমাদের ভালোবাসায় আর আমি সিক্ত হবো না।
তাই আজ আপন ঔদাসিন্যে কাটাবো দুপুর।
আমি এমনই হতচ্ছাড়া! বুঝিনা জগতের স্বাভাবিক নিয়মগুলো!
তবু হয়ত এভাবেই একদিন– ক্রমাগত ক্ষয়ে ক্ষয়ে, ঠেকে ঠেকে
হয়ে যাবো অনন্ত স্তব্ধ!
একদিন হয়ত আর পাবেনা তোমাদের মাঝে।
নিস্ফলা অভিমানে আমি চলে যাবো দূরে, বহুদূরে।
যেখানে সাগরের জল আছড়ে পড়ে।
* * *
একলা হয়ে গিয়ে শেষে খুঁজে পাই
আমার ছায়া হয়ে থাকা বন্ধুকে,শ্বাশ্বত স্রষ্টাকে–
যার কাছে ফিরে ফিরে যেতেই অনন্ত প্রশান্তি
নব চেতনায় অনুভূত হয়ে স্পন্দিত হই,
একাকীত্ব ম্লান হয়, সাহস ফিরে পাই জীবনে,
আজ তাই আমি আর আগের মতন অসহায় নই!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

বিজন রয় বলেছেন: দারুন কবিতা।!!+++++

ব্লগে স্বাগতম।
শুভ ব্লগিং।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪০

স্বপ্ন বালক তুষার বলেছেন: ধন্যবাদ ভাইয়া

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতা। শুভেচ্ছা।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪১

স্বপ্ন বালক তুষার বলেছেন: ধন্যবাদ আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.