নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঊষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত

উৎসব সরকার

I Am 99% Honest Man

উৎসব সরকার › বিস্তারিত পোস্টঃ

কাঁদলেন আশরাফুল

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:২৬

রোববার রাতেই আইসিসির দুর্নীতি তদন্ত বিভাগ (আকসু) বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির কাছে বাংলাদেশের ক্রিকেটার আশরাফুলের স্পট ফিক্সিং-এর তদন্ত প্রতিবেদন দাখিল করে। তবে গতকাল (সোমবার) সে তদন্ত প্রতিবেদন সাংবাদিকদের সামনে প্রকাশ করার কথা থাকলোও বিসিবি কর্তৃপক্ষ প্রকাশ করেনি। আজ দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তদন্ত প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সেখানে তিনি বলেছেন, আকসু তাদের পূর্ণাজ্ঞ প্রতিবেদন এখনো দেয়নি। তবে যে প্রতিবেদন দিয়েছে, তার হিসেবে আশরাফুলকে সাময়িকভাবে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে বোর্ড। এর কিছু সময় পরেই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের দোষ স্বীকার করে জাতির কাছে ক্ষমা চান আশরাফুল। সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন আশরাফুল। স্পট ফিক্সিংয়ের সঙ্গে নিজের জড়িত থাকার দোষ স্বীকার করে নিয়ে মোহাম্মদ আশরাফুল বলেন,‘অবশ্যই আমি প্রথমে সবার কাছে মা চাচ্ছি। বাংলাদেশের সব মানুষের কাছে। কারন আমি লাস্ট ১২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি। আপনারা সবাই জানেন আমি কেমন ছেলে। আমি সবসময় চেস্টা করেছি অনেস্টলি থাকার জন্য। যে মুহূর্তে আমাকে আন্তর্জাতিক দুনীতি দমন বিভাগ (আকসু) প্রথম জিজ্ঞাসাবাদ করেছে আমি চেস্টা করেছি তাদের সবরকম সহযোগীতা করতে। আমি আমার লাইফে ইনডিভিজ্যুয়াল যে কাজগুলো করেছি তা শেয়ার করার চেস্টা করেছি। এবং যারা এর সঙ্গে জড়িত ছিল আমি সত্য কথা বলার চেস্টা করেছি।’

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৪:৪০

মাথাল বলেছেন: :|| :|| :-0 :-0 :-0

২| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

ধুমধাম বলেছেন: কেমনে কি? এটা না প্রথম আলোর ষড়যন্ত্র ছিল!

৩| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

উৎসব সরকার বলেছেন: আশরাফুলের ব্যাপারটা প্রথম আলোর ষড়যন্ত্র না। আইসিসির দুর্নীতি দমন বিভাগের (আকসু) কাছে আশরাফুল নিজেই স্বীকার করেছিলেন যে, স্পট ফিক্সংয়ের সঙ্গে তিনি জড়িত। আজ সাংবাদিকদের সামনে এই প্রথমবারেরর মতো সরাসরি নিজের দোষ স্বীকার করলেন অ্যাশ। ধন্যবাদ, ধুমধাম।

৪| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

রৌদ্রে ভেজা মন বলেছেন: এর কিছু সময় পরেই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের দোষ স্বীকার করে জাতির কাছে ক্ষমা চান আশরাফুল।

৫| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

হেডস্যার বলেছেন:
ক্ষমা না করার মত অকৃতজ্ঞতা দেখাতে পারলাম না। ক্ষমা করলাম। :)

৬| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

উৎসব সরকার বলেছেন: কেউ নিজের ভুল স্বীকার/বুঝতে পারলে তাকে ক্ষমা করাটাই শ্রেয়। কেননা, ক্ষমা একটি মহৎ গুন। ধন‌্যবাদ, হেডস্যার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.