| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ধ্যার দিকে বেসরকারী টিভি চ্যানেল ২৪-এর সংবাদ শিরোনামের দিকে চোখ পড়তেই চমকে উঠি। কি লিখেছে এটা। ম্যাচ ফিক্সং-এর সঙ্গে জড়িত রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের পরামর্শক হাবিবুল বাশার। আমিতো অবাক। ভাবছিলাম এটা কি সত্য নাকি চ্যানেল ২৪-এর রেটিং বাড়ানোর বাজে কোনও অপচেস্টা। দ্রুতই কল দিলাম বাশার ভাইকে। উনিতো রীতিমত 'থ'। শুধু বললেন, ভাই বুঝতে পারছিনা এসব কি হচ্ছে। আমি এসবের সঙ্গে জড়িত নই।
কিছু সময় পরে আমার ভুল ভাঙল চ্যানেল ২৪-এ প্রচারিত সংবাদ দেখেই। তাদের প্রতিবেদক (অমিত) ঢাকা গ্ল্যাডিয়েটর্স কর্নধার সেলিম চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছে। সেখানে সেলিম চৌধুরী বলেছেন আকসু আমার কাছে বাশার, সুজন, রফিকসহ আরও অনেকের কথা জানতে চেয়েছিল। এবার বিষয়টি বুঝতে পারলাম। হায়রে! চ্যানেল। সেলিম সাহেব কি বলল আর তাদের সংবাদে কি প্রচার করা হলো। এটা কি সাংবাদিকতার কোনো নৈতিকতার মধ্য পরে? একজন নিরপরাধ মানুষকে এভাবে হেনস্তা করার কোনও অধিকার নেই চ্যানেল ২৪ কর্তৃপক্ষের। আসুন এমন জঘন্য কাজ করায় চ্যানেল ২৪-কে বর্জন করি।
আর হ্যাঁ, কাল সকাল ১০টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আশরাফুলের পক্ষে এক মানববন্ধনের ডাক দিয়েছে তরুন একটি সংঘ। যদি কেউ আগ্রহী থাকেন তাহলে সকাল ১০টায় হাজির হন মিরপুরে
২|
০৮ ই জুন, ২০১৩ রাত ৮:৩৫
উৎসব সরকার বলেছেন: হয়তোবা। তবে সব সাংবাদিককে একই দাড়ি পাল্লায় মাপাটাও কিন্তু ঠিক নয়। ধন্যবাদ, হেডস্যার।
৩|
০৮ ই জুন, ২০১৩ রাত ৮:৪৫
পাইলট ভয়েচ বলেছেন: উৎসব সরকার বলেছেন: হয়তোবা। তবে সব সাংবাদিককে একই দাড়ি পাল্লায় মাপাটাও কিন্তু ঠিক নয়। ধন্যবাদ, হেডস্যার
কিন্তু আলাদা করে ভাবার কিছু দেখায় না
৪|
০৮ ই জুন, ২০১৩ রাত ৮:৪৮
উৎসব সরকার বলেছেন: কেন? সাভার ট্র্যাজেডির সময় কি দেখেননি সাংবাদিকেরা কতটা বস্তুনিষ্ঠভাবে অসহায় স্বজনহারা মানুষের পাশে দাঁড়িয়েছিল।স্মৃতিটা তো টাটকা। ভুলে গেছেন কি পাইলট ভয়েচ। ধন্যবাদ
৫|
০৮ ই জুন, ২০১৩ রাত ৯:০০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এইডা বাংলাদেশ রে ভাই............
৬|
০৮ ই জুন, ২০১৩ রাত ৯:০৩
সাদা মনের মানুষ বলেছেন: কি জানি, ক্রিকেট টাই না শেষ পর্যন্ত ঝুঁকির মুখে পড়ে ।
৭|
০৮ ই জুন, ২০১৩ রাত ৯:১৪
উৎসব সরকার বলেছেন: মগের মুল্লুক তো নই। ধন্যবাদ, ইরফান আহমেদ বর্ষণ।
৮|
০৮ ই জুন, ২০১৩ রাত ৯:১৫
উৎসব সরকার বলেছেন: ঠিক। ধন্যবাদ, সাদা মনের মানুষ।
৯|
০৮ ই জুন, ২০১৩ রাত ৯:২৯
রৌহান খাঁন বলেছেন: ফাকককককক.....................
১০|
০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৫১
খাটাস বলেছেন: চাঞ্চল্যকর ভুল তথ্য দিয়ে রেটিং বাড়ানোর চেষ্টা, অথবা অন্য কে হয়রানি করার ইচ্ছা অথবা দায়িত্ব জ্ঞান হিনতা থেকে এ কাজ টি করেছে বলে আমার ধারনা। কারন যেটাই হোক, নিন্দনীয় কাজ।
কিন্তু মাফ করবেন ভাই। এত সব প্রোপাগান্ডার মাঝে প্রুভ ছাড়া কিছু বিশ্বাস করি না। তবে আপনার কথা সত্যি হলে চ্যানেল ২৪ অবশ্যই বর্জন করা উচিৎ।
১১|
০৮ ই জুন, ২০১৩ রাত ১১:১৯
ইসেট বলেছেন: টিআরপি বাড়াইতে চায় আর কী
১২|
০৯ ই জুন, ২০১৩ রাত ১২:১৪
ভুদাই আমি বলেছেন: চ্যানেল ২৪ বর্জন করবো বা করা উচিৎ।
তবে একজন অপরাধীর পক্ষে মানব বন্ধন করার ইচ্ছা আমার নাই। তার যথপোযুক্ত শাস্তি হওয়া দরকার। একটু কমই না আবার একটু বেশিও না।।
মনে রাখবেন, আমরা অপরাধের সাথে আপোশ করি বলেই আজ আমাদের এই অবস্থা।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৩ রাত ৮:৩০
হেডস্যার বলেছেন:
সাংবাদিকের আবার নীতির ধার ধারে নাকি?