নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেন মিছে ভাবো আমায় নিয়ে? আমি আছি আমার মতো।

ইসিয়াক

জয় বাংলা!!

ইসিয়াক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ বিরহকাল

১৮ ই মে, ২০২৬ রাত ১১:০০


পাশে থাকবেই না যখন তখন সিঁদুর পরাতে কে দিব্যি দিয়েছিল তোমায়?
এমন কঠিন করে না দাগিয়ে দিলেও তো পারতে।

দখল করলেই হয় না
দখলদারিত্ব বজায় রাখতে হয়।

অন্তত একবার
এসে দেখে যাও কেমন আছি।

এসে দেখে যাও কতটা সুখে রেখেছো তুমি।

তোমার সাজানো বাগানের ফলবান বৃক্ষ আজ ফলবিহীন।

ফুল ফোটে পাখি গায় কিন্তু উপযুক্ততার অভাবে নিষিক্ত আর  হয় না। 

গভীরতাহীন  ভালোবাসা মূল্যহীন।

সেই সাথে স্পর্শহীন ভালোবাসা টেকে কতদিন?

শুধু বিরহে দিন যায় না। 
মিলনে পূর্ণতা চাই।

আর তাই
আজকাল মনটা বড্ড খালি খালি লাগে!

© রফিকুল ইসলাম ইসিয়াক


মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০২৬ রাত ৩:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গভীরতাহীন ভালোবাসা মূল্যহীন।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ভালোবাসার সৎ ব্যাখ্যা কি হতে পারে ?
সময় ও পরিবেশে এর রং বদলায় ।

২| ১৯ শে মে, ২০২৬ সকাল ১০:৪৫

বাকপ্রবাস বলেছেন: কবিতাটা মনে ধরেছে, আজকে ব্লগে থাকাটাই ভালা লাগার মতো হবে এই কবিতা পড়ার পর

৩| ১৯ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫০

রাজীব নুর বলেছেন: মানুষ মূলত একা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.