নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I ♥ MYSELF

আরোগ্য

পৃথিবী আজ তার বার্ধক্যে এসে পড়েছে, শৈশব পেরিয়ে যৌবন ও সে হারিয়েছে, তাই বৃথা আনন্দ করো না, ক্ষণিকের সময় হাতে, নশ্বর এ পৃথিবী যেন মৃত্যুর দ্বারপ্রান্তে। সে মৃত্যু আসার আগে আজ তীর্থে ভ্রমণ করো, পবিত্র জলে হে পৃথিবী তুমি অবগাহন করো, ধুয়ে ফেলো তোমার গায়ের শত কালিমা, সাজিয়ে নাও বিদায়ের আগে আবার আঙিনা।

আরোগ্য › বিস্তারিত পোস্টঃ

রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে

১২ ই মে, ২০২৬ বিকাল ৫:২১

গতবছর এই মে মাসের ১৭ তারিখেই আমার চোখের প্রশান্তি, আমার কর্মের স্পৃহা, আমার জননী এই ক্ষণস্থায়ী পৃথিবী ও আমাদের কাছ থেকে মহান রব্বের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। আব্বু তো সেই প্রাইমারি ক্লাসে থাকতেই চলে যান। আম্মুর চলে যাওয়া যেন আমার ভিতরে এক অমানিশার সৃষ্টি করেছিলো। বেঁচে থাকাটা যেন বড়ই ভারী বোধ হচ্ছিল। নিজের পা যুগল যেন নিজেরই গায়ের বোঝা বইতে চাচ্ছিলো না। রহমানের রহমত আর হেকমত বোঝা বড় দায়। জরাজীর্ণ শীত যখন প্রকৃতিকে বিমর্ষ করে দেয়, ঠিক তার পরমুহূর্তেই বসন্তের আগমনে নবপল্লবের দেখা মিলে, প্রকৃতি আবারও নতুন করে জেগে উঠে। আমার জীবনও যেন তাই বলে দেয়। এই মে মাসের ১ তারিখে বর্ষ ঘুরে আসার ঠিক আগ মুহূর্তেই আমার জীবনের নতুন অধ্যায় শুরু। শ্রমিক দিবসে বাকি সময়ের জন্য দাম্পত্য জীবনের চাকরি পেয়ে গেলাম। আমার জীবনের অন্যতম ভালোবাসার জায়গা ব্লগ তাই সকলের কাছে দোয়া প্রার্থী।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনার জন্য শুভকামনা ।

১৪ ই মে, ২০২৬ বিকাল ৫:৫০

আরোগ্য বলেছেন: অনেক ধন্যবাদ রইলো।

২| ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫১

রাজীব নুর বলেছেন: হ্যা ব্লগে থাকুন। লিখুন। পড়ুন।

১৪ ই মে, ২০২৬ বিকাল ৫:৫০

আরোগ্য বলেছেন: আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

৩| ১২ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

করুণাধারা বলেছেন: অভিনন্দন! দোয়া করি, নতুন জীবন যেন শান্তিময় হয়।

সব সময় যে কথাটা বলা হয় সেটাই বলি, মা বাবা চিরকাল থাকেন না। দোয়া করি পরকালে যেন আনন্দময় মিলন হয় মা-বাবার সাথে।

১৪ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:০২

আরোগ্য বলেছেন: অনেক ধন্যবাদ আপা। এতো দীর্ঘ জীবনে এতটুকু অন্তত উপলব্ধি করেছি যে, ক্ষণস্থায়ী আর বিশৃঙ্খল এই পৃথিবীর বুকে জীবনে শান্তিটাই আসল চাহিদা। এই শান্তিটা যাতে সবসময় বিরাজমান থাকে দোয়া করবেন।

বাবা কি জিনিস বুঝে উঠে আগেই চলে গেছেন কিন্তু মাতৃনন্দনের অভাব ভীষণ প্রকট ছিলো যদিও এখন জীবনসঙ্গীর সাহচর্যে জরাজীর্ণ জীবনে যেন আবারও বসন্তের হাওয়া বইছে, নতুন করে জেগে উঠার উদ্দীপনা ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ।

৪| ১২ ই মে, ২০২৬ রাত ৮:৫৯

মেহবুবা বলেছেন: শুভকামনা সব সময়ের জন্য।

১৪ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:০২

আরোগ্য বলেছেন: অনেক ধন্যবাদ রইলো।

৫| ১২ ই মে, ২০২৬ রাত ৯:০৮

সামরিন হক বলেছেন: শুভেচ্ছা রইলো

১৪ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:০৩

আরোগ্য বলেছেন: ধন্যবাদ জ্ঞাপন করছি।

৬| ১২ ই মে, ২০২৬ রাত ৯:৫০

শায়মা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা.... :)

১৪ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:০৩

আরোগ্য বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা.... !:#P

৭| ১২ ই মে, ২০২৬ রাত ১০:০৩

হুমায়রা হারুন বলেছেন: দোয়া রইলো।

১৪ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:০৪

আরোগ্য বলেছেন: শুকরিয়া।

৮| ১৩ ই মে, ২০২৬ রাত ১২:১৫

ঢাকার লোক বলেছেন: অভিনন্দন! দোয়া করি, আল্লাহ আপনাদের সুখী দাম্পত্য জীবন দান করুন !

১৯ শে মে, ২০২৬ রাত ১২:৫১

আরোগ্য বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুক। আমীন!

৯| ১৩ ই মে, ২০২৬ রাত ১:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবনের অন্যতম ভালোবাসার জায়গা ব্লগ তাই সকলের কাছে দোয়া প্রার্থী।
..........................................................................................................
কর্ম ফলই দোয়ায় রুপ নেয়, তাই বসে বসে আকাশে না তাকিয়ে
বাস্তব জীবনে কিছু আমল করতে হবে !

১৯ শে মে, ২০২৬ রাত ১২:৫৩

আরোগ্য বলেছেন: বাস্তবধর্মী পরামর্শ দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

১০| ১৩ ই মে, ২০২৬ দুপুর ১২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
খালাম্মার জন্য জান্নাত কামনা করছি। আপনার নতুন জীবন সুখের হোক শান্তির হোক।

আহা! আর একটি বছর আগে বিয়ে করলেতো নতন বউ দেখে যেতে পারতেন।


দাওয়াত দিয়েন আমরাও আপনার সাথে ভাবীর বাড়িতে বেড়াতো যাব। মাঝে মাঝে পোস্ট দিয়েন। ভালো থাকুন।

১৯ শে মে, ২০২৬ রাত ১:০১

আরোগ্য বলেছেন: আমার আম্মুর তকদিরে হয়তো দুনিয়াবি তেমন সুখ ছিলো না তাই বাহ্যিক দৃষ্টিতে আম্মু বহু স্বাভাবিক সুখ থেকে বঞ্চিত ছিলেন। আল্লাহ আমার মাকে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস করুক এটাই আশা করি।


আপনাদের সিলেটে ভ্রমনের ইচ্ছা আছে, সেখানে আমার এক ভাই ও থাকে। ইনশাআল্লাহ এক সময় যাবো তবে আপাতত নিজ বাসা ব্যতিত কোথাও যাওয়ার স্পৃহা পাচ্ছি না।

১১| ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৪

মিরোরডডল বলেছেন:




ভুম আর আরোগ্যের কথোপকথন দেখে আমি ভাবতাম আরোগ্য একজন পুরুষ ব্লগার।
তারপর একদিন নিমোর মন্তব্য থেকে জানলাম নারী ব্লগার।
এখানে মাইদুলের মন্তব্যে আবার দেখছি পুরুষ।
I'm super confused #:-S

এনিওয়ে, নারী পুরুষ যাই হোক না কেনো, নতুন জীবনের জন্য অনেক শুভকামনা।
যদিও শ্রমিক দিবসে বিয়ে কিন্তু আমার উইশ থাকবে সংসার জীবনে শ্রমিকের ভুমিকায় থেকো না।
একে অপরের বিশ্বস্ত বন্ধু হয়ে আনন্দের সাথে টম এন্ড জেরি হয়ে জীবনটাকে এঞ্জয় করো :-)
অনেক ভালো থেকো আরোগ্য।

১৯ শে মে, ২০২৬ রাত ১:১৭

আরোগ্য বলেছেন: হা হা হা বড়ই রহস্যময় চরিত্র মনে হয় ব্লগার আরোগ্যের =p~ । মাঝে মাঝে বাস্তব জীবনটাও রহস্যময় লাগে। তবে বিয়ে অনেক বড় রহস্যের জট খুলেছে, আলহামদুলিল্লাহ।

নিমো নামক ব্লগারের সাথে আমার ওই পোস্ট ব্যতিত আর কোথাও মন্তব্য লেনদেন হয়েছে বলে স্মরণে নেই।
ভুয়া ভাইকে অনেক বেশি শ্রদ্ধার চোখে দেখি এবং উনি আমার সম্পর্কে ওয়াকিবহাল। আমার পরিস্থিতি ছিলো না নয়তো দু'চার জন ব্লগারকে জীবনের এতো বড় বিষয়টি সময়মত পারসোনালি জানানোর চেষ্টা করতাম, যাদের মধ্যে ভুয়া ভাই অন্যতম। :)

শুভকামনা জানানোর জন্য অনেক ধন্যবাদ। শ্রমিকের ধর্ম শ্রম দেয়া, চাই কি সেটা বিনা পারিশ্রমিকেই কেন নয় আর আমি এতে আনন্দ পাই আর সেও একই ক্যাটাগরির মানুষ। বন্ধুত্ব আছে তবে বর্তমান অবস্থা টম এন্ড জেরির মতই। :||

সর্বোপরি আম্মু প্রস্থানেও মিররডডলের সহমর্মিতা পেয়েছিলাম আবার জীবনসঙ্গীর আগমনেও শুভকামনা পেলাম। অশেষ ধন্যবাদ রইলো।

১২| ১৩ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

১৯ শে মে, ২০২৬ রাত ১:২২

আরোগ্য বলেছেন: আর কাম কি। নাই কাজ তো খই ভাজ।

১৩| ১৩ ই মে, ২০২৬ রাত ৯:৩৩

গোবিন্দলগোবেচারা বলেছেন: রানু চোরা কী মন্তব্য করেছে দেখতে আসলাম।

১৯ শে মে, ২০২৬ রাত ১:২৪

আরোগ্য বলেছেন: মুখস্থ মন্তব্য এটা সবখানেই করে।

১৪| ১৩ ই মে, ২০২৬ রাত ৯:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: গত ২৮ মার্চ পিতৃহারা হলাম। জানি না কবে শোক কাটিয়ে উঠব। মনে হচ্ছে আমার ছেলেটার জন্যই বেঁচে আছি।

১৯ শে মে, ২০২৬ রাত ১:২৮

আরোগ্য বলেছেন: আল্লাহ আপনার জীবন সহজ করুক। পিতামাতার চেয়ে আপন আর কেউ নেই। আমি এখন আমার মায়ের কথা সহজে মনে করি না। এই যে মনটা উদাস হয়ে গেল। আল্লাহ সকলের পিতামাতাকে উভয় জগতে ভালো রাখুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.