| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নূর আলম হিরণ
ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?
আপনাদের বিএনপি- জামায়েতের সাথে আলোচনার করার কি দরকার ছিল! এই ধরনের চুক্তির প্রস্তাব যখন আসে, এর শর্তগুলি দেখলেই তো যে কেউ বলবে আমরা এ ধরনের দেশের স্বার্থবিরোধী চুক্তি করতে আগ্রহী নই। এদেশেরই যেকোন এক মাধ্যমিক স্কুলের কোনো শিক্ষার্থীকে এ ধরনের চুক্তি করতে বললে সে চুক্তির শর্তগুলো পড়েই চুক্তিপত্র ছিড়ে ফেলতে চাইবে।
ড. ইউনুস যদি এই চুক্তি করার আগে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেও থাকে তারপরেও বলবো দল দুটোকে ড. ইউনুস ও তার সাঙ্গপাঙ্গরা ব্ল্যাকমেইল করেছিল। ড. ইউনুসের দরকার ছিল আমেরিকাকে বলা, আর কয়েকদিন পরই নির্বাচন, নির্বাচিত সরকারে এসে এই চুক্তির ব্যাপারে তাদের সাথে আলাপ করবে। তাদের আপাতত কাজ হচ্ছে নির্বাচন দেওয়া।
দেখি এখন এই ধরনের একটি চুক্তি ড্রাফট করে এসে বিএনপি জামাতের সাথে আলোচনা করে করাতে পারে কিনা? এ থেকে বুঝা যায় বিএনপি জামায়েত যদি জেনেও থাকে সেটা ড. ইউনুসের ব্ল্যাকমেল এর শিকার হয়েই জেনেছে!
১৮ ই মে, ২০২৬ রাত ৯:১৬
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ, সময় করে আপনার লেখা পড়ে দেখব। কিন্তু আপনার কি মনে হয় বিএনপি জামায়াত ক্ষমতার স্বাদ পাওয়ার জন্যই আমেরিকার সাথে এরকম একটি অসম চুক্তি করেছে?
২|
১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: ইউনুস সাহেব নাকি জুনে ক্ষমতা ছাড়তে চেয়েছিলেন; কি থেকে কি হয়ে গেল । ![]()
১৮ ই মে, ২০২৬ রাত ৯:১৭
নূর আলম হিরণ বলেছেন: উনি পাওয়ার লাভার এবং মানি লাভার।
৩|
১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ড. ইউনুসের ব্ল্যাকমেল এর শিকার
........................................................
একজন নবেল লরিয়েট এভাবে দেশের জনগনের
স্বার্থ বিক্রি করে নিজ সুবিধা আদায় করবে তা কেউ
চিন্তা করে নাই ।
আমাদের দূর্ভাগ্য আমরা মীরজাফরের জাতি , এর থেকে
উর্ধে উঠতে পারি নাই ।
১৮ ই মে, ২০২৬ রাত ৯:১৮
নূর আলম হিরণ বলেছেন: উনি আমাদের নোবেল লরিয়েট নয়। আপনি দেখবেন শান্তিতে নোবেল পাওয়া লোকজন কোন না কোন ভাবে আমেরিকান ও ইসরাইলের সাথে কানেক্টেড।
৪|
১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০
এইচ এন নার্গিস বলেছেন: "মীরজাফরের জাতি" সঠিক মূল্যায়ন ।
১৮ ই মে, ২০২৬ রাত ৯:২০
নূর আলম হিরণ বলেছেন: বেশিরভাগ বাঙালি শাসন করতে চায় না শোষিত হতে চায়, অধীনস্থ হয়ে থাকতে চায়। বাঙালি শাসকের জাতি নয়। একাত্তরের পর বাঙালি প্রথমবার নিজেরা নিজেদেরকে শাসন করার সুযোগ পায়। সেখানেও অনেকে নিজেদের শাসন করার সুযোগ থেকে বঞ্চিত করে পাকিস্তানিদের অধীনে থাকতে চেয়েছিল।
৫|
১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬
নাহল তরকারি বলেছেন: আন্তর্জাতিক চুক্তি বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে আবেগ নয়, তথ্যভিত্তিক আলোচনা হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো চুক্তি দেশের জন্য লাভজনক নাকি ক্ষতিকর—তা নির্ধারণ করতে হলে এর শর্ত, দীর্ঘমেয়াদি প্রভাব ও বিশেষজ্ঞ মতামত গুরুত্বসহকারে বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোরও উচিত নিজেদের অবস্থান পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরা। মতভেদ থাকতেই পারে, তবে তা যেন যুক্তি, শালীনতা ও গণতান্ত্রিক চর্চার মধ্যেই সীমাবদ্ধ থাকে—এটাই প্রত্যাশা।
১৮ ই মে, ২০২৬ রাত ৯:২১
নূর আলম হিরণ বলেছেন: কার কাছে প্রত্যাশা করছেন, বিএনপির কাছে নাকি জামায়াতের কাছে?
৬|
১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮
কলিমুদ্দি দফাদার বলেছেন:
আমেরিকা সারাবিশ্ব চালায়; তার উপর সাদা চামড়া। তাঁদের পদ লেহন করাই যাই; তাই বলে গায়ে মানেনা আপনি মোড়ল ভারত কথা শুনে বাংলার মুসলমানদের চলবে হবে?
১৮ ই মে, ২০২৬ রাত ৯:২৩
নূর আলম হিরণ বলেছেন: বাঙালি কারো কথাই শুনতে চায় না, কিন্তু পরক্ষণে সকালের কথাই শুনতে হয়। আমরা নিজের বিপদ নিজেই ডেকে আনি।
৭|
১৮ ই মে, ২০২৬ রাত ১১:৪৯
এইচ এন নার্গিস বলেছেন: ভালো ছিলাম । দুর্নীতি তো এখনো আছে ।তফাৎ কি হয়েছে ? কিন্তু তখন দেশ এগিয়ে যাচ্ছিল "এশিয়ান টাইগার" বলতো তখন ।আর এখন আবার "ফকিন্নি" আর "তলা বিহীন ঝুড়ি" শুনতে হবে। আসলে "কেউ ভালো করলে তাকে টেনে নামানো" বাঙ্গালির জাতী গত অভ্যাস । কপাল মন্দ ।
২০ শে মে, ২০২৬ দুপুর ১২:৪৯
নূর আলম হিরণ বলেছেন: আমেরিকার নগ্ন হস্তক্ষেপ আমাদের রাজনীতি ও অর্থনীতি উলটপালট করে দিয়েছে।
৮|
১৯ শে মে, ২০২৬ সকাল ১১:৫১
নতুন বলেছেন: আমেরিকার সাথে করা চুক্তিটার কপি পড়ে দেখতে হবে, যদি আপনার কাছে কপিটা থাকে একটু সেয়ার করুন।
পড়ে দেখি আসলেই কতটা খারাপ এই চুক্তি।
২০ শে মে, ২০২৬ দুপুর ১২:৩৯
নূর আলম হিরণ বলেছেন: প্রথম আলোর এই রিপোর্টটি পড়ুন অথবা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে কয়েক পাতা প্রকাশ করা হয়েছে সেগুলো দেখতে পারেন।
৯|
১৯ শে মে, ২০২৬ বিকাল ৫:১৪
নাহল তরকারি বলেছেন: সংসদীয় শাসন ব্যাবস্থায়, মানুষ কোন দলের কাছে, প্রত্যাশা করে?
২০ শে মে, ২০২৬ দুপুর ১২:৪০
নূর আলম হিরণ বলেছেন: যে যে দল সমর্থন করে তাদের কাছে চায়।
১০|
১৯ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫২
রাজীব নুর বলেছেন: সহমত।
২০ শে মে, ২০২৬ দুপুর ১২:৪৮
নূর আলম হিরণ বলেছেন: ধন্যবাদ।
১১|
১৯ শে মে, ২০২৬ রাত ৮:৩৯
ইফতেখার ভূইয়া বলেছেন: দশকেরও বেশী সময় ধরে আপনারা ফেরী করে কাপড় বিক্রি করছেন আমেরিকার কাছে। বিগত এক দশকে প্রায় ৭০-৮০ বিলিয়ন ডলার (সূত্র) কামিয়ে নিলেন আর মনে করলেন আমেরিকা কিছুই বোঝে নাই?! তো স্যার, শুধু বিক্রিই করলেন তাদের কাছ থেকে কিছু কিনলেন না সেটাতো এক তরফা বাণিজ্য হয়ে গেল, তাই না? তার উপর আমার মতো যারা বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান রয়েছে তাদের পাঠানো রেমিটেন্সও বাংলাদেশ পাচ্ছে, এসব তো আমেরিকা ভোলে নি। ওরা তো আর বাঙালী নয়। এখন যখন আমেরিকার কাছ থেকে কেনার কথা বলেছে, না কিনলে আপনাদের কাপড় নেবে না বা শুল্ক বসাবে বলেছে তখন ড. ইউনুস সরকার তাদের সাথে সমঝোতায় যেতে বাধ্য হয়েছে। এটা বোঝাতো কঠিন কিছু নয়।
২০২৫ সালের মাঝামাঝি যখন ৩৫% ট্যারিফের কথা বললো তখন বস্ত্র শিল্পের লোকজনের লম্ফ-ঝম্প আর পণ্ডিতদের মিডিয়ায় কান্না-কাটি দেখেন নাই? (সূত্র)। প্রশাসন তখন দেন-দরবার শুরু করে সেটাকে ১৯% এ নামিয়ে আনলো ২০২৬ এর প্রথম দিকে (সূত্র), সেটা নিয়েও কিছু বলুন। আর ড. ইউনুস চুক্তি করে আপনাদের কোন কোন হীরা-জহরত আমেরিকাকে দিয়ে দিলো সেটাও বলুন। সবার সেটা জানা উচিত।
২০ শে মে, ২০২৬ দুপুর ১২:৪৮
নূর আলম হিরণ বলেছেন: ৭০-৮০ বিলিয়ন কামিয়ে নিয়েছে ১ দশকে! ৭০-৮০ বিলিয়ন রপ্তানি করলে কি ৭০-৮০ বিলিয়ন ডলার সবই লাভ? শুনুন বাংলাদেশ প্রতিবছর ৬-৭ বিলিয়ন ডলার রপ্তানি করে আর এর জন্য এক্সেসরিজ আমদানি করতে গিয়ে ৫ বিলিয়ন ডলার খরচ করে ফেলে এবার হিসেব করুন লাভ কত। আমেরিকা কি আমাদের কাছ থেকে এমনি এমনি কিনে, সারা বিশ্বের সাথে প্রতিযোগিতা করেই কম দামে ভালো জিনিস পায় বিধায় কিনে।
যুক্তরাষ্ট্র থেকে আমরা যে পরিমাণ আমদানি করি সেটার পরিমাণও কম নয়।
তাছাড়া যুক্তরাষ্ট্র আমাদের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করে যে পরিমাণ ক্ষতি করে তার পরিমান ট্রিলিয়ন ডলারের উপরে।
আপনার রিজিক যুক্তরাষ্ট্র থেকে আসার কারণে সেটা এখন আপনি বুঝতে পারবেন না।
১২|
২০ শে মে, ২০২৬ দুপুর ১:৪০
নিমো বলেছেন: মার্কিন যুক্তরাষ্ট্রের আর ইউনূসের চাামচামি করলে আপনার কোন দোষই নাই। জনৈক মার্কিন যুক্তরাষ্ট্রের ছাগলের কাছে আমার প্রশ্ন ভেনেজুয়েলায় যা হয়েছে, গাজায় যা হচ্ছে, ইরানে যা হচ্ছে এগুলোর কোন ব্যাখ্যা উনি দিতে পারবেন?
২০ শে মে, ২০২৬ রাত ১০:৪০
নূর আলম হিরণ বলেছেন: না, মনে হচ্ছে উনার কাছে এগুলোরও ব্যাখ্যা আছে(অপব্যাখ্যা)
১৩|
২০ শে মে, ২০২৬ দুপুর ১:৪২
নিমো বলেছেন: আর ইউনূসের দুবাই চামচাতো চোখে কিছুই দেখতে পায় না। ইউনূসের ঘেটু পুত্র বলে কথা।
১৪|
২০ শে মে, ২০২৬ দুপুর ২:৩৬
কলিমুদ্দি দফাদার বলেছেন:
সিনিয়র ব্লগার ইফতেখার ভুঁইয়ার সাথে এখানে কিছু বিষয়ে বিনয়ের সাথে দ্বিমত করার সুযোগ আছে। প্রথমত বাংলাদেশের চুক্তির ব্যাপারটি যদি শুধু বানিজ্য ঘাটতির বিষয় হতো তাহলে_ আমেরিকা কর্তৃক নির্দিষ্ট কিছু পন্য ব্যাপারে উল্লেখ করা হতো না। আমেরিকা থেকে বাংলাদেশের যা খুশি সেটাই আমাদামি করবে হোক সেটা বোয়িং বা জেক ডেনিয়েলস........
ভারতের অভ্যন্তরে স্বনির্ভর সমৃদ্ধ একটি বিশাল ডেইরি বাজার আছে। আমেরিকা এই অযাচিত শুল্ক প্রয়োগ করে ভারতকে চাপ প্রয়োগ করছিলো আমেরিকা থেকে দুগ্ধ আমদানি করার। প্রান্তিক কৃষকদের এবং ভারতীয় ডেইরি কোম্পানীগুলো প্রতিযোগিতা টিকতে পারবে না দেখে ভারত এই প্রস্তাবে কখনো রাজি হয়নি। শুল্কের আড়ালে এখানে মুলত আমেরিকান কোম্পানিগুলোর উন্নয়নশীল দেশগুলোর বাজার দখল করাই মুল উদ্দেশ্য বাংলাদেশের ক্ষেত্রে ও তাই...... কোক, সেভেনআপ আমেরিকান বেভ্যারেজ ড্রিংকসের এখন কোন বিকল্প দেশী পানীয় বাংলাদেশ নাই শুধু মাত্র প্রতিযোগিতা করতে না পেরে।
দ্বিতীয়ত আমাদের গার্মেন্টসে আমেরিকার ইভেন্টের বিভিন্ন ক্যাপ তৈরি করা হয়। বোস্টন গল্ফ ক্লাবের এই ক্যাপ আমরা তৈরি করে দেই ২ ডলার ৭০ সেন্ট চায়নাতে গেলে এই খরচ পড়বে ৫ ডলারের বেশি ভিয়েতনামে এর কিছু কম। তারা কমে গুনগত প্রোডাক্ট পাচ্ছে বলে এদেশে থেকে পন্যে কিনছে।
শেষ কথা হচ্ছে নির্বাচনের ৩ দিন পুর্বে এই চুক্তি স্বাক্ষর করা কখনো একটি অনির্বাচিত সরকারের জন্য ভালো অভিপ্রায়ের লক্ষন নয়।

২০ শে মে, ২০২৬ রাত ১০:৪৩
নূর আলম হিরণ বলেছেন: সেনাবাহিনীর কারণে মায়ারমার এর সাথে মানবিক করিডোর দিতে পারেনি ইউনুস। পারলে সেটাও দিয়ে দিতো। যেটা মূল কথা এই ইউনুস বাঙালিদের স্বার্থ কখনোই দেখেনি। ইউনুস এই চুক্তিটি নির্বাচিত সরকারের দিকে ঠেলে দিলে কি উল্টিয়ে ফেলতো আমেরিকা সেটা পরিষ্কার করে জানালেই হয়।
১৫|
২০ শে মে, ২০২৬ দুপুর ২:৪৫
কলিমুদ্দি দফাদার বলেছেন:
@নিমো: ইফতেখার ভুঁইয়া একজন নিরেট ভদ্রলোক ব্লগার। তার সাথে জাশি, গিরগিটি, ছুপা কিংস পার্টি সমর্থকদের মতো আচরণ করলে হবে? ব্যাপারটি নিন্দনীয়।
ইউনুস সাহেব জামাত- কিংস পার্টিকে ক্ষমতায় বসায়া দিবে এই স্বপ্নে বিভোর এক সিংগাপুরী ব্লগার কে এমনিতেই নির্বাচনে পর আর ব্লগে দেখছি না।
সে ব্লগে আসলেই আপনি অজগরের মতো তাকে পেঁচিয়ে ধরেন.......
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: আমেরিকা ভার্চুয়ালি বিএনপি ও জামায়াত-উভয়ের সাথেই বৈঠক করেছে (গত ১০/১২ জানুয়ারির দিকে)। এ নিয়ে আমার সামু ব্লগের লেখায় বিস্তারিত আছে। তাই জামায়াতের এখন 'শিশু' সাজার সুযোগ নেই, আর বিএনপিকেও 'রিসিপ্রোকাল ট্যাক্স' চুক্তি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে। মিডিয়াতে একে বারবার ‘দেশবিরোধী চুক্তি’ বলাটা সন্দেহজনক। সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞদের মূল্যায়ন ছাড়া একে দেশবিরোধী তকমা দেওয়া ঠিক হবে না। কারণ আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশ এমনিতেও খুব একটা 'আপার হ্যান্ড' পায় না, এটাও হয়তো তেমনই।