নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

বাইকের উপর অগ্রিম আয়কর সম্পর্কিত ভাবনা

১৮ ই মে, ২০২৬ বিকাল ৪:০৪

বাংলাদেশে বিগত ক'দিন ধরেই সিসি ভিত্তিক বাইকের উপর অগ্রিম আয়কর বসানোর বিষয়টি বেশ জোরেশোরে আলোচিত হচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি নিয়ে প্রতিবেদন আসছে, বিভিন্ন সাক্ষাৎকারে বাইকারগণ তাদের ক্ষোভ প্রকাশ করছেন। বিষয়টি নিয়ে আমিও কম-বেশী ভাবার সুযোগ পেয়েছি এবং আমার কাছে পুরো বিষয়টিই অপ্রয়োজনী ও অমানবিক বলে মনে হয়েছে। আমার ধারনার ভুল থাকাও অস্বাভাবিক নয়, তবে ক্ষুদ্র জ্ঞাণে আমার তেমনটাই মনে হয়েছে।

যতদূর জানা যায় তাতে বর্তমানে বাংলাদেশে প্রায় ৪৮ লাখের কিছু বেশী বাইক নিবন্ধিত রয়েছে (সূত্র)। অনিবন্ধিত বাইকের সংখ্যা বাদ দিলেও এ সংখ্যাকে নেহাত ছোট বলে আমার মনে হয় না। তদুপরি এদের মাঝে ১৫০ সিসি পর্যন্ত বাইকগুলো মূলত কমিউটার বাইক। আমি সরকারি সংজ্ঞায় যেতে চাচ্ছি না বরং এখানে বাস্তবতার নিরিখে যতটুকু সম্ভব ব্যাখ্যা করার প্রয়োজন মনে করি।

বাংলাদেশে ১৫০ সিসির উপরে বা সৌখিন বাইকার কতজন তা খুঁজে বের করা কঠিন কিছু নয়। বেশীরভাগ বাইক-ই ১৫০ সিসি বা তার নিচে। এই বাইকগুলোর বিরাট একটা অংশ বাণিজ্যিকভাবে ব্যবহার হয় যেমন রাইড শেয়ারিং বা বিভিন্ন কোম্পানীর মালিকানাধীন। আবার অনেক বাইকার রয়েছেন যারা তাদের নিত্যদিনের যাতায়াতের সুবিধার্থে বাইক ব্যবহার করেন, হোক সেটা অফিসে যাওয়ার জন্য কিংবা পারিবারিক প্রয়োজনে। এদের বেশীরভাগ মানুষই মূলত মধ্য কিংবা নিন্ম-মধ্যব্ত্তি শ্রেনীর মানুষ। মূলত আয়ের জন্য কিংবা কিছু খরচ ও সময় বাঁচাতেই তারা বাইক ব্যবহার করেন। বাংলাদেশে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ভালো থাকলে হয়তো বাইকারের সংখ্যা আরো অনেক কম হতো। সেদিকটায় সম্ভবত সরকারের আরো বেশী নজর দেয়া জরুরী।

বাংলাদেশে এলাকা ভিত্তিক যোগাযোগরে বিরাট একটা অংশ জুড়ে আছে রিকশা কিংবা দেশী টেসলা। দৈনন্দিন যোগাযোগের খরচ হিসেব করলে, এদের ভাড়াও কম নয়। এলাকা ভিত্তিক ভাড়ার পার্থক্য থাকলেও সব মিলিয়ে এটাকে মধ্যবিত্ত পরিবারের জন্যের একটা বড় খরচের হিসেব হিসেবেই দেখতে হয়। আমাকে দিয়েই বলি, গড়ে প্রতিদিনই আমার ১০০ থেকে ১৫০ টাকার মত রিকশা ভাড়া খরচ হচ্ছে। ২০২৪ সাল থেকে এ পর্যন্ত, বিগত দুই বা আড়াই বছরে গড়ে ১২০ টাকা হিসেবে আমি প্রায় ৯০ হাজার টাকার রিকশা ভাড়া দিয়েছি। তাও মাঝে মাঝে রিকশা পাওয়া যায় না, দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, কখনো কখনো তারা আমার গন্তব্যেও যেতে চান না। সম্প্রতি তাই আমিও যাতায়াতের জন্য একটি বাইক কেনার বিষয়টি বেশ জোরেশোরেই ভাবছিলাম।

বিষয় হলো যারা বাইকের উপর এভাবে জীবন-জীবিকার জন্য নির্ভরশীল তারা কেউই আদতে ধনী লোকজন নন। তেমনটা হলে তাদের বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা কিংবা দৈনন্দিন কারনে বাইকের প্রয়োজন হতো না। তাই তাদের উপর এভাবে করের বোঝা বসিয়ে দেয়া আমার কাছে অযৌক্তিক বলে মনে হয়। তবে হায়ার সিসি বা ১৫০ সিসির উপর বাইকে যারা মূলত সৌখিন বাইকার, যারা ৪-৫ লাখ টাকা দিয়ে বাইক কেনেন তাদের ক্ষেত্রে বিষয়টি অনেকটাই ভিন্ন বলে আমার মনে হয়।

সবাইকে আয়কারের আওতায় আনা হোক, সেটা নিয়ে সমস্যা নয় তবে সেটা হতে হবে ন্যায্য ও যুক্তি সঙ্গত। ধন্যবাদ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: সরকার আয়ের আগেই খরচের খাতা খুলে বসেছে । এখন প্রচুর টাকা দরকার ; সেকারণেই হয়তো এতো এগ্রেসিভ।

১৯ শে মে, ২০২৬ রাত ৮:৪৪

ইফতেখার ভূইয়া বলেছেন: এই কার্ড, সেই কার্ড এগুলো তারেক সাহেব উন্নত দেশ থেকে শিখে এসেছেন। এগুলো মূলত ভোটের রাজনীতি যারা সাথে অর্ধনীতির সরাসরি কোন সম্পর্ক নেই। তবে সমস্যা হলো ভোটের রাজনীতির পাশাপাশি কার্ডের খরচ জোগান দেয়ার হিসেব উন্নত বিশ্বের মানুষের মাথায় ঢুকলেও বাঙালীর মাথায় সেটা না ঢোকারই কথা। ধন্যবাদ।

২| ১৮ ই মে, ২০২৬ রাত ৮:৫৩

ঢাকার লোক বলেছেন: যারা বাইক চালিয়ে জীবন নির্বাহ করে তাদের কাছ থেকে আয়কর আদায় হবে অমানবিক! শেষে কি দুদিন পর রিক্সায়ালাদেরকেও আয়কর দিতে হবে ?

১৯ শে মে, ২০২৬ রাত ৮:৪৮

ইফতেখার ভূইয়া বলেছেন: আসলে আয়কর সবারই দেয়া উচিত, হোক সে রিকশাওয়ালা। সমস্যা হলো, সবাই বাস্তবে আয়কর দিলে এখন এই সমস্যার মুখোমুখি হতে হতো না। বাইক চালকের অনেকেই যে টাকা আয় করেন, তার সঠিক হিসেব বের করা অসম্ভব। আবার এদের অনেকেই কখনো আয়কর দেন না, এটাও সমস্যার বিষয়। সরকার তাদেরকে আরকরের আওতায় আনতে চাচ্ছেন যতদিন পর্যন্ত না সবাই আরকর রিটার্ন এর কাগজ জমা দিচ্ছে। অন্যদিক থেকে ভাবলে সিদ্ধান্ত ততটা ভুল নয়। তবে যারা ইতোমধ্যেই আয়কর দিচ্ছেন তাদের উপর এটা জারি করা অন্যায় হবে। ধন্যবাদ।

৩| ১৯ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫৯

রাজীব নুর বলেছেন: বাইকের সংখ্যা বেড়েছে। এদের আয়কর নেওয়া উচিৎ।

৪| ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪৮

ঢাকার লোক বলেছেন: আয়কর রিটার্ন জমা দেয়া সবার জন্য এখনো বাধ্যতামূলক নয়, যাদের টি আই এন আছে তাদের দেয়া বাধ্যতামূলক। কারো আয় একটা নির্দিষ্ট সীমার বেশি হলে আয়কর দিতে হবে; আয় এর চেয়ে কম হলে রিটার্ন জমা দিলেও আয়কর আসবে না। এ সীমা বর্তমানে সম্ভবত বছরে ৩,৫০,০০০ টাকা, আমার মতে আরো বৃদ্ধি করা উচিত। সীমা নির্ধারণের ক্ষেত্রে বিরাজমান বাস্তবতা, জীবন ধারণের ব্যায়, বিবেচনায় রাখা জরুরি।
পৃথিবীর সব দেশেই ট্যাক্সিচালক আছেন যারা আয়কর দিয়ে থাকেন, তাদের আয়কর কিভাবে হিসাব করা হয় সে জানা গেলে আমাদের দেশেও ট্যাক্সি বা বাইক চালকদের জন্য হয়তো একটা সুষ্ঠ ন্যায়সঙ্গত ব্যবস্থা চালু করা সম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.