নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলঝেইমার! শূণ্যতার আবাসন

আলঝেইমার ক্রিস্টোসান

ঘুম শীতল নিস্তব্ধ আঁধার অস্পষ্ট বন্ধ্যা/ আমাকে ঘিরেছে এ কেমন সন্ধ্যা!

আলঝেইমার ক্রিস্টোসান › বিস্তারিত পোস্টঃ

অভিমানের গান

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১:০৭

তন্দ্রা এলো।
ভোর হতে হতে কতক্ষন পেরোলো সময়,
জানা হয় নি।

শুকতারা, কখন এলে?
রঙ উঠে যাওয়া তেলচিটচিটে স্বপ্ন
দেখেছো ঝুলে আছে শরীরে আমার?
আর কবে দেখবে তুমি!
কতখানি নগ্ন হলে চোখে পড়বে
গেঁথে আছে আমার শরীরে প্রাগৈতিহাসিক বল্লম!
আহত শরীর কতখানি পঁচে গেলে
রক্ত ঝরলে কতখানি
খসে পড়বে
গেঁথে থাকা আজন্ম অভিশাপ!
কুঁড়োলে আর কতখানি পাপ
হব আমি স্বর্গীয় দেবদূত!
ভেসে যাওয়া খড় কুটোয়
ভাসিয়ে দিয়েছি আমার স্বপ্ন আর
সুখ। ভালোবাসার মায়াবী মোহে
ক্ষয়ে ক্ষয়ে
আমার শরীরে জমেছে অদ্ভূত অবসাদ!
বিবর্ণ আর ধূসর সময়ের আত্মকথায়
ছিড়ে খুঁড়ে চেখেছি নিজের
ফেলে আসা সময়ের তিক্ত আস্বাদ।
ঘন নীল বিশুদ্ধ গরল
নামতে থাকে নিয়ত
আমার গলায়, আমার শরীর এখন
সমুদ্র বিষের, রূপালী জ্যোৎস্না
মেখে যে শরীর কেঁপেছিলো
হাজার বছর আগের কোনো এক কাল্পনিক রাতে।
সর্পিল ভালোবাসা জড়িয়েছে
আমার লতানো শরীরে
দীর্ঘতর মূলে আর বসন্তের উৎসবে,
সর্পিল প্রেম শুষে শুষে
আমাকে করেছে আরো দীর্ঘতর
আর শুষ্ক।
উন্মাদের বিচ্ছিন্ন প্রলাপের মতো
গেয়ে চলেছি আজীবন
গীতিকবিতার ঘুনে ধরা বয়স্ক বয়ান।
সবুজ ঘাসের স্রোতে ভেসে ভেসে
ছেলেবেলায়
যে সন্ধ্যাতারা আমার শরীরে গেয়েছিলো
কৈশোর আর যৌবনের গান,
খুঁজে চলেছি আজো সেই হারানো সুর
হারানো সুখ।
পেয়ে যাবো, পেয়ে যাবো নিশ্চয়ই কোনো একদিন!

শুকতারা, যাওনি এখনো!?
সূর্য তো উঠলো বলে!


মার্চ, ২০১৬
সাউথ চায়না সী

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫১

বিজন রয় বলেছেন: সুন্দর।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৯

আলঝেইমার ক্রিস্টোসান বলেছেন: :)

২| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৮

হাসান মাহবুব বলেছেন: আরে আপনি! কই ছিলেন এত দিন?
কবিতা ভালো লেগেছে।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৮

আলঝেইমার ক্রিস্টোসান বলেছেন: :D অনেকদিন পরে আসলেই!
শীত নিদ্রায়।
A life in hiding থেরাপি এপ্লাই করছিলাম।
ভালো আছেন আপনি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.