| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেনা
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
আজ অনেক দিন পর ব্লগে আসলাম। আসলে চাকুরী জীবনের প্রেসার সামলাতে সামলাতেই সময় চলে আয়, নেটে আর তেমন আসা হয় না। আজ আসলাম রাফি ভাই এর মৃত্যু সংবাদটা শুনে। চমৎকার মানুষগুলি বুঝি খুব জলদিওই চলে যায় ……
নাম মোজাম্মেল, রথো রাফি (যিনি ব্লগমণ্ডলে এবং সাহিত্য অঙ্গনে রথো রাফি বা রাফিব্লগ নামে পরিচিত ছিলেন) বাংলাদেশের একজন অত্যন্ত পরিচিত নিভৃতচারী কবি, ব্লগার, অনুবাদক ও সাংবাদিক ছিলেন তিনি।
তিনি সামহোয়্যার ইন ব্লগসহ (Somewhereinblog) বিভিন্ন বাংলা ব্লগিং প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে লেখালেখি করেছেন। তার লেখালেখির মূল ক্ষেত্র ছিল কবিতা এবং অনুবাদ, তবে তিনি বেশ কিছু চমৎকার গদ্যও লিখেছেন।
রাফি ভাই সাথে আমার খুব কমই কথা বা যোগাযোগ হয়েছে। যতটুকুওই কথা হয়েছে অনেক চমৎকার লেগেছে। আমার এলাকার বড় ভাই ছিলেন। ইচ্ছা ছিল তার সাথে দেখা করা। আমি থাকি প্রবাসে আর আজ তিনি অনন্ত পথে যাত্রা করছেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন” মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত জনসিব করুন।
রাফি ভাইয়ের বিষয়ে সংগ্রহীত কিছু তথ্য -
মৃত্যু: তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনির জটিলতায় ভুগছিলেন এবং ২২শে অক্টোবর, ২০২৬ তারিখে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫১ বছর বয়সে মারা যান।
পেশা ও অবদান: তিনি পেশায় একজন সাংবাদিক ও ফ্রিল্যান্সার ছিলেন। চার্লস বুকোস্কি, এরিখ ফ্রিড এবং জারোস্লাভ সাইফার্টের মতো বিশ্ববিখ্যাত কবিদের কবিতা অত্যন্ত সাবলীলভাবে বাংলায় অনুবাদ করে পাঠকদের কাছে পরিচিতি লাভ করেন।
কাব্যগ্রন্থ: প্রচারবিমুখ এই কবির একমাত্র প্রকাশিত কাব্যগ্রন্থের নাম 'অক্ষর ও বালির পৃথিবী'। ৪৩২ পৃষ্ঠার এই বিশাল বইটিতে ১৯৯৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত লেখা তার দুই শতাধিক কবিতা স্থান পেয়েছে।
উৎসব ও জন্মস্থান: তার জন্ম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়া গ্রামে এবং তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাস ও কাজ করতেন।
বাংলা ব্লগমণ্ডলে নিজস্ব বুদ্ধিবৃত্তিক এবং স্বতন্ত্র ভাষাভঙ্গির কারণে সহ-ব্লগার ও সাহিত্যপ্রেমীদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন।
তার সাথে আমার আর দেখা হবে না ------------
২|
২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৮:৫৮
সুলাইমান হোসেন বলেছেন: তার আলোচনা যেহেতু করেছেন,তার সাথে আপনার একপ্রকার রুহানী সাক্ষাত হয়ে গিয়েছে।পরিচিতজনেরা শারীরিকভাবে দূরে থাকলেও রুহানিভাবে নিকটেই থাকে শুনেছি।রুহের সাথে রুহের ভাব বিনিময় হয়।যেখানে শব্দ উচ্চারনের জঞ্জাল নেই।তার কিছু কবিতা পড়েছি,ভালই লাগলো।পরপারে তার রুহ শান্তিতে থাকুক
৩|
২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:০১
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাফি ভাইয়ের চলে যাওয়ার সংবাদটি সত্যিই বেদনাদায়ক। মহান আল্লাহ রাফি ভাইকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, কবরের সকল আজাব থেকে হেফাজত করুন এবং হিসাব-নিকাশ সহজ করে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দিন। আমিন, ইয়া রব্বাল আলামিন।
৪|
২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:৫৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আল্লাহ ইয়ারহামু।
৫|
২৪ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১১
খায়রুল আহসান বলেছেন: স্রষ্টার নিকট তার মাগিফিরাত কামনা করছি।
তাকে নিয়ে লেখার জন্য আপনাকে ধন্যবাদ।
৪৩২ পৃষ্ঠার বিশাল কবিতার বই এ যুগে পাঠক-সমাদৃত হবার কথা নয়। বই এর সাইজটাই সাধারণ পাঠককে বিকর্ষণ করার কথা। বই এর নামটা খুব সুন্দর, নিশ্চয়ই কবিতাগুলোও সুন্দর হয়ে থাকবে। কিন্তু সাইজের কারণেই হয়তো বইটা মার খেয়ে থাকতে পারে। যাহোক, বিক্রয়টাই বড় কথা নয়। উনি ওনার মেহনতের ফসলকে মলাটবদ্ধ করে গেছেন, সেটাই বড় কথা। কবি হিসেবে এক বইয়েই হয়তো উনি ওনার অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।