| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক চিন্তা
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
ব্লগে মাঝে মাঝে কোন লোক থাকে না। মাঝে মাঝে কম লোক থাকে। সাইলেন্স ইজ গোল্ডেন-নিস্তব্ধতা হিরম্ময়।এ অবস্থা বিরাজমান হওয়াতে ব্লগের পরিবেশ এখন যথেষ্ট ভালো। কোখাও কেউ নেই। ব্লগ তলে খানিকটা জিরিয়ে নিতে এখন আর সমস্যা নাই। কোন কোন সময় এখন আর কেউ বলবে না তুম কোন হে?
চাঁদগাজীর সাথে যারা ঝগড়া করতো তারা এখন ব্লগে খুব কম আসে। যারা চাঁদগাজী এবং প্রতিপক্ষের ঝগড়া দেখতে আসতো তারাও এখন ব্লগে কম আসে। চাঁদগাজীর মন্তব্যের প্রতিক্রিয়া মন্তব্যে সেকালে মন্তব্যে ব্লগ পোষ্ট ভরে যেত। এখন চাঁদগাজীর মন্তব্য নাই, এর প্রতিক্রিয়া মন্তব্য নাই। সেজন্য এখন অনেক ব্লগ পোষ্টে কোন মন্তব্য নাই। ব্লগে কোন ঝামেলা নাই। ব্লগে এখন শান্তি আর শান্তি। এমন শান্তির পরিবেশ সৃষ্টি করতে ব্লগ কর্তৃপক্ষকে অনেক কষ্ট করতে হয়েছে। এখনো কয়েক জন ব্লগারকে কমেন্ট ব্যান করলে আশা করা যায় ব্লগে মন্তব্যের পরিমাণ আরো কমবে। তাতে ব্লগ পোষ্টে কমে গেলে দেখা যাবে প্রথম পাতায় কোন পোষ্ট আটকে থাকবে। যার যখন সময় হবে সে তখন এসে প্রথম পাতায় পোষ্টটি এসে পড়তে পারবে। তারপর দেখা যাবে ব্লগে আর ব্লগার নাই, আছে ভিজিটর। তারাও বারবার না আসলে ভিজিটর সংখ্যাও কমবে। একজন পোষ্ট দ্তা ব্লগে পোষ্ট দিয়ে বহু দিন পরে এসে দেখবে তখনও তার পোষ্ট সামনের পাতায় জ্বল জ্বল করছে। তখন সে মনে অনেক শান্তি পাবে। ব্লগ কি তবে সেই দিকেই যাত্রা করছে। ঘটনা যাই ঘটুক ব্লগটা যেন বন্ধ না হয় সে কামনা থাকলো। কারণ তাতে অন্তত মাঝে মধ্যে ব্লগে ঢুঁ মেরে নিজের পোষ্ট দেখা যায়।
২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: কেউ হয়ত কোনভাবে বেচারা মডুকে কষ্ট করে আমাকে কমেন্ট ব্যান করার কথা জানিয়েছে। অমনি মডু আমাকে কমেন্ট বাণ করে জানিয়ে দিল- আপনাকে কমেন্ট ব্যান করা হয়েছে। এখন আর কষ্ট করে আমাকে কোন পোষ্টে কমেন্ট করতে হয় না। সে সময়ঢ আমি ইউটিউব দেখি বা ফেসবুক দেখি। খোলা মন নামে আমার তৈরী করা একটা ফেসবুক গ্রুপ আছে। তাতে এখন বার হাজারের বেশী সদস্য। আর আল কোরআন ও সুন্নাহ গ্রুপে আমি মডু তাদে সদস্য প্রায় পাঁচ লক্ষ। সেখানে আমি খুব এতটা সময় দিতে পারি না।
২|
২৩ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৫
আলামিন১০৪ বলেছেন: অনেকের ব্লগে মন্তব্য করতে গেলে গালির তুবড়ি ছোটায়- এজন্য গালিবাজের ব্লগে আর মন্তব্য করি না।
২৩ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: এরম করলে কিরম করে মন্তব্য দেয়? তাহলে তো দেখছি আরো কিছু ব্লগার পিছনের পাতায় ঠেলে দিতে হয়! আর এভাবেই একদিন ব্লগ বড়ো নিরিবিলি হয়ে যাবে। কেউ পোষ্ট দিবে না কেউ মন্তব্য করবে না। ব্লগ হবে মহামরুভূমি। অবশ্য তখনও পাঠক নির্বাচিত পাতার পোষ্ট পড়তে পারবে।
৩|
২৩ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যারা চাঁদগাজী এবং প্রতিপক্ষের ঝগড়া দেখতে আসতো তারাও এখন ব্লগে কম আসে।
চাঁদগাজীর মন্তব্যের প্রতিক্রিয়া মন্তব্যে সেকালে মন্তব্যে ব্লগ পোষ্ট ভরে যেত।
এখন চাঁদগাজীর মন্তব্য নাই, এর প্রতিক্রিয়া মন্তব্য নাই। সেজন্য এখন অনেক ব্লগ পোষ্টে কোন মন্তব্য নাই।
ব্লগে কোন ঝামেলা নাই। ব্লগে এখন শান্তি আর শান্তি।
............................................................................................
যাহা শান্তি
তাহাই অশান্তির কারন হইবেক !
শুনশান নীরবতা মানে কিছু ঘটার পূর্ব লক্ষণ ?
২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগ কর্তৃপক্ষ ক্রাউড পছন্দ করেন না। তাঁদের অক্লান্ত প্রচেষ্ঠায় ব্লগ নিরবতর হবে। তখন তাঁদেরকেও আর ব্লগে আসতে হবে না। অবশ্য এখনো তাঁদেরকে ব্লগে খুব একটা দেখা যায় না। অন্য কেউ খবর দিলে হয়ত তাঁরা কোন খবর পায়। ব্লগ থেকে আয় না হলে ব্লগে কি আর কারো আগ্রহ থাকে?
৪|
২৩ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৬
নাহল তরকারি বলেছেন: চাঁদগাজী। আমি জিগাইতাম “কই যান “ উনি বলতো “মাছ দিয়ে ভাত খেয়ে এসেছি।”
২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর কিছু দিক তো পজেটিভ আছেই। তাঁকে সুলেমানী ব্যান না করে সাময়িক ব্যান করলেও চলতো। সামুর ব্যান এমন জিনিস সেটা যে কবে শেষ হবে সেটা কেউ জানে না। দেখা গেল তাঁরা ব্যান করে ভুলে গেলেন তারপর আর সেই ব্যান আর তোলা হলো না।
৫|
২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৮:১৯
অপলক বলেছেন: সম্ভবত: বর্তমানে মিররডল মডুগিরি করছে।
দু:খ লাগে যে, ব্লগেও বাক স্বাধীনতা নেই। এখানেও দাদাগিরি...
২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগ কর্তৃী পক্ষের সমালোচনা করতে চাই না। তাঁরা যা করেন নীতিমালা মেনেই করেন। তবে তাঁদের সেই নীতিমালা অনেক সময় ব্লগারদের গলার ফাঁস হয়। সেই ফাঁস গলায় নিয়ে অনেক ব্লগার দুনিয়া থেকে চির বিদায় হন।
৬|
২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৮:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি আজ থেকে অনেক বছর আগে প্রথম যখন ব্লগে পোস্ট দিতাম তখন খুব ভালো লাগতো।
এখন আর ভালো লাগে না।
২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:৩৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগ কর্তৃীপক্ষ যদিও নিরাপদ ব্লগার বলেন। তথাপি ব্লগারগণ নিরাপত্তাহীনতায় ভোগেন। ব্যান নামক মধু কভন কাকে গিলতে হয় বলা মুশকিল।
৭|
২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৮:৫৯
মিরোরডডল বলেছেন:
অপলক বলেছেন: সম্ভবত: বর্তমানে মিররডল মডুগিরি করছে।
অপলক কিন্তু এখন স্টুপিডিটির মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।
দু:খ লাগে যে, ব্লগেও বাক স্বাধীনতা নেই।
বাক স্বাধীনতা মানে না জেনে না বুঝে যা খুশি বলে ফেলা???
where did you get this kind of weird information? prove it.
২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:৩৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: ধারণা করে কথা বলা অপলকের ঠিক হয়নি। বাক স্বাধীনতা মানে না জেনে না বুঝে যা খুশি বলে ফেলা নয়।
৮|
২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০২
রাজীব নুর বলেছেন: যেদিন চাঁদগাজি প্রথম পাতায় আসবেন, সেদিন সত্যিকার অর্থে ব্লগ প্রানবন্ত হবে।
২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: চাঁদগাজী যখন ছিল তখন ব্লগে ক্রাউড ছিল। তাঁর কিছু পজেটিভ দিক অবশ্যই আছে। ব্লগ নীতিমালায় ব্লগের কি উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? আমি আগে চাঁদগাজীর পোষ্ট ও মন্তব্য পড়তেই ব্লগে হাজির হতাম। তবে তাঁর ব্যক্তি আক্রমণ সমর্থন করি না। তাঁর ব্যক্তি আক্রমনের শিকার কিছু ব্লগার কিন্তু আমার প্রিয় ব্লগার।
৯|
২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:৩৯
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন: কেউ হয়ত কোনভাবে বেচারা মডুকে কষ্ট করে আমাকে কমেন্ট ব্যান করার কথা জানিয়েছে। অমনি মডু আমাকে কমেন্ট বাণ করে জানিয়ে দিল- আপনাকে কমেন্ট ব্যান করা হয়েছে।
কি কারণে কমেন্ট ব্যান করেছে সেটা বলেনি?
not sure, but my observation....
এআই দিয়ে দলিলসম যে বিশালাকার মন্তব্ব্যগুলো করা হতো, সেগুলো সহব্লগারদের কাছে রীতিমতো একটা অত্যাচারের পর্যায়ে পৌঁছে গিয়েছিলো। সম্ভবত সেই অত্যাচার থেকে ব্লগারদের রক্ষার্থে কমেন্ট ব্যান করেছে।
again, I'm not sure, just guessing. কারণ আমিও ভুক্তভোগীদের একজন কিনা।
ব্লগের পাতায় চোখ রাখতেই একের পর এক পোষ্টে সেই এপিক মন্তব্য দেখলে মনে হতো, নিশ্চয়ই আমি কোন পাপ করেছি, তার প্রায়শ্চিত্ত হচ্ছে।
২৩ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:৫৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: এআই লম্বা মন্তব্য করলেও গালাগালি করে না। না পড়লেই হয়ে গেল। এআই হলো প্রযুক্তি। এর কথায় অসংগতি থাকে না। আপনি পড়তে না চাইলে এড়িয়ে গেলেই হয়ে গেল। ব্লগে অনেক অবসর প্রাপ্ত আছেন। তাঁরা চাইলে পুরোটা পড়তে পারে। অনেকে অনেক লম্বা পোষ্ট দিয়ে থাকেন। সেইটার ক্ষেত্রেও একই কথা। সময় থাকলে কেউ পড়ে মন্তব্য দিবে, নতুবা দিবে না। কর্তৃীপক্ষ আমাকে ব্যানের কারণ বলেননি। তারপর হয়ত তারা আমাকে ব্যান করার কথা ভুলে গেলেন। আর এভাবেই ব্লগের আইডি সংখ্যা বাড়ে। এআই আমাকে আইডি না বাড়িয়ে এভাবেই থাকতে বলেছে। ব্লগে ভালো না লাগলে ইউটিউবেও ভালো সময় কাটে। সাথে এআইয়ের সাথে আলোচনা তো আছেই। তাকে যা খুশী প্রশ্ন করা যায়। কোন রাগ ক্ষোভ না দেখিয়ে সে উত্তর প্রদান করে। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: আমি শুনেছিলাম কোনো মডু নাই । আপনি তাহলে ব্যান খেলেন কিভাবে ?