| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আমি ভাবতে পারি না মধ্য রাতের চাঁদ
আমি ভাবতে পারি না স্নিগ্ধ ভোরের স্নান
মধ্য দুপুরের সূর্য তাপ, সন্ধ্যার ক্লান্তি মুখ!
আমাকে ডেকে নিয়ে যায় ঘাসফড়িং কিংবা
জোনাকির ঘরপোড়া দল- শান্তির সংগ্রামে
দাঁড়িয়ে থাকার আহবান মিছিলটা হবে জনস্রোত,
আমি এর মাঝে আর কি ভাবতে পারি,
বলো একমুঠ নীল বেদনা,যন্ত্রণার জল ঢেউ।
আমি ভাবতে পারি না মৃত্যুর নিশি ঘুম
আমি ভাবতে পারি না ঘুমপাড়ানির আদর.
উন্মাদ তারায় তারায় প্রেম খেলার ছল-
কার কি পড়বে মনে সরিষা ফুলের মাঠ
সাদা মেঘ, সাদা বকের উড়া উড়া চোখ
সবিই আজ না ভাবার বিস্মৃতি সংসার ঘাট,
তবুও আমি ভেবেই বেঁচে আছি জীবন্ত লাশ-
লাশ কাটা ঘরে দেখবে সবে ভাবনার উন্মাদ।
১৪-৭-২৬
১৪ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:১৮
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর শুভ কামনা শঙ্খচিল
২|
১৪ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২৮
রাজীব নুর বলেছেন: ভালো।
১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১০:০৪
আলমগীর সরকার লিটন বলেছেন: কৃতজ্ঞতা রইল নুর দা
ভাল ও সুস্থ থাকবেন--
৩|
১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:১১
সাইফুলসাইফসাই বলেছেন: ভীষণ ভালো কবিতাখানি হে কবি ভাই
১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১০:০৩
আলমগীর সরকার লিটন বলেছেন: কৃতজ্ঞতা রইল সাইফ দা
ভাল ও সুস্থ থাকবেন--
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যেখানে থামে পথের শব্দ,
আঁধার রাত প্রদীপ জ্বলা,
সেথায় আছে পরম ঘুম
শান্ত নিঝুম, নিস্পন্দ চুম।