নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

অর্ক

Mail: [email protected]

অর্ক › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গুদের সমস্যা কি ইসরায়েল নিয়ে?

১৪ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৮



ফিলিস্তিন দেশ না হলেও তাদের নিজস্ব প্রশাসনিক কাঠামো আছে। এক ধরনের ছায়া সরকারের মতো ব্যাপার আরকি। ইয়াসির আরাফাত প্রেসিডেন্ট ছিলেন। এখন মাহমুদ আব্বাস। সে সরকারের পররাষ্ট্রমন্ত্রী ভার্সন আঘাবেকিয়ান শাহিন সম্প্রতি ভারত সফরে এসেছিলো। সেখানে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতে অবস্থানকালে সংবাদ সম্মেলনে পরিষ্কার ভাষায় বলেন যে, ভারতকে তাদের বিশেষভাবে দরকার; কারণ ভারতের সাথে ফিলিস্তিন, ইসরায়েল উভয় দেশের সম্পর্ক ভালো। এ সুযোগ কাজে লাগিয়ে তারা প্রতিবেশী ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে চায়। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী স্বয়ং বলছেন এ কথা! প্রতিবেশী ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক চায় তার দেশ। সেই সাথে দেশের উন্নয়নে অংশীদার হিসেবে ইসরায়েলের কাছ থেকে সার্বিক সহযোগিতা আশা করে। তার কোনওরকমের কোনও সমস্যা নেই ইসরায়েল নিয়ে। অথচ ফিলিস্তিনিরই প্রতিনিধি তিনি! তার বক্তব্য পরিষ্কার। সেখানে ইসরায়েল রাষ্ট্র ও ইসরায়েলিদের প্রতি সম্মান প্রকাশ পেয়েছে। অথচ আমাদের দেশী বিদেশি পাছা মোটা মাথা মোটা বাঙ্গু মোমিনদের দুনিয়ার সমস্যা ইসরায়েল নিয়ে! ইসরায়েল খারাপ, ইহুদি খারাপ, ইহুদিরা মুসলমানদের মারে, ইসরায়েল ফিলিস্তিনিদের জায়গা দখল করে আছে ব্লা ব্লা ব্লা! ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সন আঘাবেকিয়ান শাহিনের থেকেও এইসব বাঙ্গু মোমিনদের ফিলিস্তিনিদের প্রতি দরদ বেশি! ব্লগের দেশি বিদেশি বাঙ্গুগুলোর লেখা পড়ে ব্যাপক বিনোদন পাই। কাল্পনিক গল্প ফেদে দুনিয়ায় আবোলতাবোল লিখে ভাসিয়ে দেয়। সত্য তথ্যের লেশমাত্র নেই সেখানে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৩২

সৈয়দ কুতুব বলেছেন: ইসরায়েল ভালো দেশ হলে শেখ মুজিবুর রহমান কেন ভালো রিলেশন করলেন না ?

১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

অর্ক বলেছেন: করা লাগতো। ইসরায়েল বাংলাদেশের পক্ষে ছিলো। আগাগোড়া ধর্মান্ধ ঘোর সাম্প্রদায়িক অসভ্য সমাজে আঙুলে গোনা কিছু ইহুদিকেই রাখতে পারিনি দেশে আর ইসরায়েলের সাথে সম্পর্ক। ইসরায়েলিরা বাঙ্গু পাকিদের বানরের কাছাকাছি প্রাণী মনে করে। ইসরায়েল নিয়ে বিরাট একটা লেখা পাবেন আমার পাতায়।

১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৭

অর্ক বলেছেন: এই যে এটা।

২| ১৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:০৭

রাসেল বলেছেন: আন্তর্জাতিক মিডিয়াও বুঝি বেশ মাথা মোটা!!!! আপনার বক্তব্যে এমন নতুন তথ্য পেলাম, যা দুনিয়ার আর কেউই জানে না—এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নয়।

১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৭

অর্ক বলেছেন: কিসের মিডিয়া! যে মিডিয়া বোঝাচ্ছেন, সে মিডিয়া আসলে আপনাদের মতো ইয়ে মোটাদের মনোরঞ্জনের জন্য খবর পরিবেশন করে। যারা চিন্তাশীল বিচক্ষণ যুক্তিবাদী, তারা বিষয়ের গভীরে যেয়ে সঠিকতা তুলে আনে। কোন নতুন তথ্য? সমস্যা হলো যে, তথাকথিত মিডিয়া মগজধোলাই করেছে। সাধারণ তথ্য, ঘটনাও জানা নেই।

৩| ১৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১০

নতুন বলেছেন: ঈীহুদীরা খারাপ এটা বাঙ্গুরা বলে তাদের ঘটে বুদ্ধি কম বলে, এটা মানলাম। একটা জাতীকে খারাপ বলার কোন কারন নাই। বেশিরভাগ মানুষই বড় হুজুর কইছে তাই তারাও হিন্দু খারাপ, খৃস্টান খারাপ, ইহুদী খারাপ এই মনভাব নিয়াই বড় হয় আমাদের দেশে।

কিন্তু এই পযন্ত কতগুলি শিশু, নারী হত্যাকরেছে ইসরাইলী বাহিনি সেটা কিভাবে আপনি মাইনা নেবেন?

যুদ্ধক্ষেত্রে মানুষ মারা যায় সেটা একরকমের হিসাব, সেটা দুইপক্ষই একে অপরকে মারতে যায়।

কিন্তু নারী, শিশু হত্যার পেছনে কোন কারন দিয়েই সাফাই মাইনা নেওয়া যায় না।

১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:০৭

অর্ক বলেছেন: আরে ভাই, অজ্ঞতা থেকে একটা চুলকানি মার্কা মন্তব্য করে গেলেন! পৃথিবীতে এমন কোনও সমরাস্ত্র তৈরি হয়নি যে, টার্গেট কিলিং করবে। বোম পড়লে, তার আওতায় যারা আসবে, সবাই মারা যাবে। কে অপরাধী কে নির্দোষ শনাক্ত করার ক্ষমতা নেই বোমার। সাধারণ মানুষ কেন মশা না কামড়ালে তালি দিয়ে মশা মারারও পক্ষপাতি নই আমি। ইসরায়েলই পানি, রসদ দিয়ে বাঁচিয়ে রেখেছে ফিলিস্তিনিদের, তাদের কেন মারবে! আপনি কিছুই জানেন না। এগুলো আগেও বলেছি। একই বকরবকর আর কতো করা যায়রে ভাই! হামাস ৭ ই অক্টোবর ইসরায়েলে যেয়ে যে গণহত্যা চালিয়েছে, তার বিরুদ্ধে একশন নিবেই ইসরায়েল। আমার আপনার কথায় তারা চুপটি বসে থাকবে না। সে জন্যেই আইডিএফ। নেতানিয়াহু অনেক উচ্চশিক্ষিত, সুপণ্ডিত লোক। মধ্যপ্রাচ্যের ওপর তার বেশ কিছু বই আছে। ওখানকার পরিস্থিতি বহু জটিল। এগুলো হঠাৎ করে বুঝবেন না। বিরাট আলোচনা। অল্প কথায় বলি, সমস্ত মৃত্যুর জন্য দায়ী হামাস, ইরান, মুসলিম বিশ্ব। মিশরও কম দায়ী না। তারা সীমান্ত খুলে দিলে, প্রচুর মানুষ বাচতে পারতো। কোনও মৃত্যুই কাম্য নয়। আবেগ দিয়ে সমাধান পাওয়া যাবে না এরকম জটিল কঠিন সমস্যার। সভ্য, শিক্ষিত ফিলিস্তিনিরা ইসরায়েলের সাথেই আছে। ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা ভুয়া। হামাসের দেয়া ভুয়া তথ্য এগুলো। হামাসের বর্বরতা নৃশংসতা সম্পর্কে আমি জানি। এই বিষয়ে আপনি কিছুই জানেন না। কথা আর না বাড়াই প্লিজ।

৪| ১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:২৩

মাথা পাগলা বলেছেন: @নতুন

সাধারন মানুষ/সরকারিভাবে সন্ত্রাসীদের শেল্টার দিয়ে রাখে। নিউজে শুনবেন ইজরায়েলের গুলিতে দুই হাজার মারে গেছে তার মধ্যে এতোজন শিশু। কোনদিনও শুনবেন না কোন সন্ত্রাসী মারা গেছে। এখন ১০ জন সন্ত্রাসী ধরতে ২০০ জন মারা গেছে এইটারে বলে ক্যাজুয়ালিটি। কোয়েশ্চন করেন সরকার থেকে সন্ত্রাস নির্মূলে কোন পদক্ষেপ নিচ্ছে না কেন? এইসব সন্ত্রাসীরা ইজরায়েলের বর্ডার এলাকায় প্রতিনিয়ত আকাম-কুকাম করলে ইজরায়েল চুপ হয়ে থাকবে কোন যুক্তিতে?

৫| ১৬ ই এপ্রিল, ২০২৬ ভোর ৬:১২

কাঁউটাল বলেছেন: অর্করে ইসরাইলে পাঠায় দেয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.