| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
মন কথনিকা-৬৩৮৯
সকাল সকাল উঠে দেখি, চোখের মাঝে ঘুমের পাহাড়
চোখ মেললেই ঘুমরা ছড়ায়, চোখের মাঝে ক্লান্তির বাহার
রাত বারোটায় ঘুমোতে যাই, ফযর বেলা উঠে পড়ি
পাঁচ ঘন্টা ঘুম মাত্র ঘুমাই, না ঘুমিয়ে ক্লান্তি গড়ি।
মন কথনিকা-৬৩৯০
ইচ্ছে করে যাই ঘুমিয়ে, হোক না সকাল হোক বা দুপুর
ইচ্ছেগুলো বাজায় নিত্য, মনের মাঝে ব্যথার নূপুর,
কত কাজে থাকি ব্যস্ত, বিছনায় কেমনে রাখি দেহ;
আল বুলায় না ঘুমরা এসে, চোখের পাতায় আদর স্নেহ
২|
৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:৫৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
জাগলে পরে আবার শুরু, জীবন নামের কঠিন খেলা,
তার চেয়ে তো ঘুমেই ভালো, কাটুক না এই অবহেলা।
ক্লান্ত মনের এই আকুতি, শুনবে কি কেউ পরম টানে?
নাকি এমন ঘুমেই আমি, হারিয়ে যাবো অচিন পানে?
৩|
৩১ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২১
মেহবুবা বলেছেন: জীবনে কোনদিন সাধ মিটিয়ে ঘুমানো হোল না, ছাত্র জীবনে লেখা পড়া, কর্মজীবনেও দায়িত্ব, সংসারে সহস্রবিধ বিষয় তদারকি! আর ঘুম! ভালো ভালো কাজ করে, আল্লাহর মেহেরবানীতে জান্নাতে যেতে পারলে অনেক ঘুমিয়ে নেব ইচ্ছে হয়! আল্লাহ ভালো জানেন।
৪|
৩১ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩০
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঘুমের মাঝে শান্তি সকল, এলোমেলো ঘুরে বেড়ায়
হঠাৎ করে স্বপ্ন আসে দেখাতে কোন ঘটনাবালি
৫|
৩১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: @ভালো ভালো কাজ করে, আল্লাহর মেহেরবানীতে জান্নাতে
যেতে পারলে অনেক ঘুমিয়ে নেব ইচ্ছে হয়!
......................................................................................
জান্নাত যদি আপনার হয়ে যায়, তবে
আমরা আপনার নিশ্চিত পরম ভক্ত !
আমাদের ভূলে যাবেন না ।
৬|
৩১ শে অক্টোবর, ২০২৬ রাত ৮:৫৭
সুলাইমান হোসেন বলেছেন: মন -কথনিকা—
সকাল সকাল উঠে দেখি, সামুর মাঝে ছন্দের বাহার
মন-কথনিকা,নামে পোস্ট পড়লাম ছবি আপার।
ছবি আপার থেকেও রাত্রে দুই ঘন্টা কম ঘুমাই
অবশ্য আমার ঘুমের কোনো টাইমটেবিল নাই।
ঘুমের মাঝে দুনিয়াটাকে খানিক সময় ভুলে থাকি
স্বপ্নের মধ্যে বসে বসে বিচিত্র সব ছবি আঁকি।
দুনিয়াটাকে আমি স্বপ্নের মতই মনে করি,
স্বপ্ন ভাঙলে কোথায় যাবো,সেটাকেই বেশি ডরি।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:৩২
ইন্দ্রনীলা বলেছেন: এত ঘুম কেনো আপুনি!!!

আমিও ৫ ঘন্টাই ঘুমাই!!